19/10/2026
চোয়ালের হাড় ক্ষয়ে গেলেও গালের হাড়েই বসবে দাঁত।
বাংলাদেশে প্রথমবারের মতো সফলভাবে সম্পন্ন হয়েছে জাইগোমা ইমপ্লান্ট নামের বিশেষ এক অস্ত্রোপচার। এর মাধ্যমে যেসব মানুষের চোয়ালের হাড় মারাত্মকভাবে ক্ষয়ে গেছে, তাঁদের মুখেও কৃত্রিম দাঁত বসানো সম্ভব হবে।
গত ১৫ অক্টোবর রাতে ঢাকার উত্তরায় ডেন্টাল এক্সিলেন্স সেন্টারে অস্ত্রোপচারটি করা হয়। ৬৬ বছর বয়সী আব্দুল্লাহ জাকি হাসানের শরীরে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর তিনি সুস্থ আছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
সাধারণত কৃত্রিম দাঁত বসানোর জন্য চোয়ালের হাড়ে পর্যাপ্ত শক্ত ভিত্তি থাকা দরকার। কিন্তু হাড় বেশি ক্ষয়ে গেলে প্রচলিত পদ্ধতিতে দাঁত বসানো কঠিন হয়ে পড়ে। এ ক্ষেত্রে জাইগোমা ইমপ্লান্ট বিকল্প হিসেবে কাজ করে।
এই পদ্ধতিতে চোয়ালের হাড়ের বদলে গালের শক্ত হাড়ে বিশেষ ধরনের লম্বা ইমপ্লান্ট বসানো হয়। পরে এর সাহায্যে কৃত্রিম দাঁত স্থাপন করা হয়। এটি জটিল অস্ত্রোপচার হওয়ায় চিকিৎসকের বিশেষ প্রশিক্ষণ ও অভিজ্ঞতা প্রয়োজন। বিজ্ঞানপ্রিয়।
©