Dr.Rimon's Dental Surgery, Fixed Braces & Implant Center

Dr.Rimon's Dental Surgery, Fixed Braces & Implant Center “ব্যথামুক্ত নির্ভরযোগ্য ডেন্টাল চিকিৎসা এক ছাদের নিচে।-Modern Dental Care with Expert Dentist
RCT • Braces • Implant • Scaling”

Taqabbalallahu minna wa minkum.
27/05/2026

Taqabbalallahu minna wa minkum.

😁😁
20/05/2026

😁😁

18/05/2026

হারিয়ে যাওয়া হাসির সৌন্দর্য ফিরিয়ে আনতে Aesthetic Restoration হতে পারে দারুণ একটি সমাধান।
ভাঙা, ক্ষয় হওয়া, ফাঁকা বা অসম দাঁতকে আধুনিক চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক ও আকর্ষণীয় রূপে ফিরিয়ে আনা সম্ভব।
একটি সুন্দর হাসি শুধু সৌন্দর্যই নয়, আত্মবিশ্বাসও বাড়ায়।

এই রুট ক্যানেল ট্রিটমেন্ট এর পরে আমরা কোন ক্যাপ/ক্রাউন দেইনি। পারমানেন্ট ফিলিং করে দেয়া হয়েছে। অনেকে প্রশ্ন করেন যে Root...
15/05/2026

এই রুট ক্যানেল ট্রিটমেন্ট এর পরে আমরা কোন ক্যাপ/ক্রাউন দেইনি। পারমানেন্ট ফিলিং করে দেয়া হয়েছে।

অনেকে প্রশ্ন করেন যে Root Canal Treatment (RCT) এর পর ক্যাপ কি লাগবেই? — এমনটা নয়।
যদি দাঁতের ভাঙা বা ক্ষয় কম থাকে এবং দাঁতের স্ট্রাকচার ভালো থাকে, তাহলে অনেক ক্ষেত্রে ক্যাপ ছাড়াও দাঁত দীর্ঘদিন ভালো রাখা সম্ভব।
তবে কোন দাঁতে ক্যাপ প্রয়োজন হবে আর কোনটাতে হবে না — সেটা নির্ভর করে দাঁতের অবস্থা, শক্তি এবং ক্ষয়ের পরিমাণের উপর।

সুন্দর হাসির জন্য দাঁতের যত্নে থাকুন সচেতন।
ধন্যবাদ।

21/04/2026

নিচের মাড়ির আক্কেল দাঁতের সার্জিকাল এক্সট্রাকশন।

নিচের আক্কেল দাঁত যখন স্বাভাবিকভাবে ওঠে না, আংশিকভাবে আটকে থাকে, বারবার ব্যথা, ফোলা, সংক্রমণ সৃষ্টি করে বা পাশের দাঁতের ক্ষতি করে—তখন সার্জিকাল পদ্ধতিতে দাঁত অপসারণ করা হয়।

এই প্রক্রিয়ায়:
স্থানীয় অ্যানেস্থেসিয়া দিয়ে ব্যথামুক্ত করা হয়
প্রয়োজনে মাড়িতে ছোট কাট দেওয়া হয়
দাঁতটি সতর্কতার সাথে অপসারণ করা হয়
শেষে সেলাই দেওয়া হতে পারে

সঠিকভাবে সার্জিকাল এক্সট্রাকশন করলে ব্যথা ও জটিলতা কমে এবং দ্রুত আরোগ্য লাভ সম্ভব হয়।

26/03/2026

আপনার দাঁতের মাঝখানে ফাঁকা আছে?
এটাকেই বলা হয় Midline Diastema 🦷

অনেকেই এটাকে শুধু সৌন্দর্যের বিষয় মনে করেন, কিন্তু সবসময় বিষয়টা এতটা সহজ না। এই ফাঁকা হওয়ার পেছনে থাকতে পারে—
✔️ জেনেটিক কারণ
✔️ মাড়ির সমস্যা
✔️ অতিরিক্ত ফ্রেনাম (ঠোঁটের ভেতরের টিস্যু)
✔️ অভ্যাসগত চাপ (যেমন জিহ্বা দিয়ে চাপ দেওয়া)

💡 সমাধান কী?
আধুনিক ডেন্টাল চিকিৎসায় খুব সহজেই এই সমস্যা সমাধান করা যায় এবং চিকিৎসা নির্ভর করে কোন কারনে আপনার সমস্যা হয়েছে তার উপর।

😊 সুন্দর হাসি শুধু সৌন্দর্য নয়, এটা আপনার আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি।

সিরিয়াল এর জন্য: 01861381992,
01568434442

ডা:রিমন'স ডেন্টাল সার্জারি, ফিক্সড ব্রেসেস এন্ড ইমপ্ল্যান্ট সেন্টার।
ঠিকানা:হাজী আমজাদ মেমোরিয়াল মার্কেট, উত্তর বাজার, বড়লেখা।

রোগী দেখার সময়: সকল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত।
(বুধবার থেকে বৃহস্পতিবার এবং রবিবার ও সোমবার)

🌙✨ঈদ মোবারক!পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ও শুভেচ্ছা জানাই আমার প্রিয় শুভানুধ্যায়ীদের। 🌸আপনাদের আস্থা ও ভালোবাসাই আমাদের পথচল...
20/03/2026

🌙✨
ঈদ মোবারক!

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ও শুভেচ্ছা জানাই আমার প্রিয় শুভানুধ্যায়ীদের। 🌸

আপনাদের আস্থা ও ভালোবাসাই আমাদের পথচলার প্রেরণা।
এই ঈদ আপনার ও আপনার পরিবারের জীবনে বয়ে আনুক সুস্বাস্থ্য, সুখ এবং অফুরন্ত হাসি।
মনে রাখবেন, সুন্দর হাসি সুস্থ দাঁত থেকেই শুরু—তাই নিজের ও পরিবারের ওরাল হেলথের যত্ন নিতে ভুলবেন না।
ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা রইল।

ডা: বদরুল ইসলাম রিমন
ওরাল & ডেন্টাল সার্জন।

আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে আপনাদের সকলকে জানাই  অগ্রিম ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা। 🌙✨আপনাদের সুস্বাস্থ্য ও সুন্দর হাসিই আমাদে...
19/03/2026

আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে আপনাদের সকলকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা। 🌙✨

আপনাদের সুস্বাস্থ্য ও সুন্দর হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ঈদের এই আনন্দময় সময়ে আপনারা সবাই পরিবার-পরিজনের সাথে ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সুস্থ থাকুন—এই কামনাই করি।

ঈদ মোবারক! 🤍

Chronic Periapical Periodontitis (দাঁতের গোড়ার দীর্ঘস্থায়ী ইনফেকশন)অনেক সময় দাঁতের ভেতরের নার্ভ নষ্ট হয়ে গেলে সংক্রমণ ধী...
06/03/2026

Chronic Periapical Periodontitis (দাঁতের গোড়ার দীর্ঘস্থায়ী ইনফেকশন)

অনেক সময় দাঁতের ভেতরের নার্ভ নষ্ট হয়ে গেলে সংক্রমণ ধীরে ধীরে দাঁতের গোড়ার হাড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে এই সংক্রমণ থাকলে তাকে Chronic Periapical Periodontitis বলা হয়।
এই সমস্যায় অনেক সময় তীব্র ব্যথা থাকে না, তাই রোগীরা বিষয়টি বুঝতে পারেন না। কিন্তু এক্স-রেতে দাঁতের গোড়ায় কালো দাগের মতো ইনফেকশন দেখা যায়।

সঠিক সময়ে চিকিৎসা না নিলে ইনফেকশন বাড়তে পারে, মাড়িতে ফোলা বা পুঁজও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে Root Canal Treatment (RCT) এর মাধ্যমে দাঁতটি সংরক্ষণ করা সম্ভব।
দাঁতে দীর্ঘদিন অস্বস্তি বা সমস্যা থাকলে অবহেলা না করে ডেন্টাল এক্স-রে করে সঠিক চিকিৎসা নিন। সময়মতো চিকিৎসা করলে নিজের দাঁতই বাঁচানো সম্ভব।

Dr. Rimon
Oral & Dental surgeon
BMDC reg: 14164

20/02/2026

Address

Hazi Amzad Memorial Market, Uttar Bazar, Barlekha
Sylhet
3250

Opening Hours

Monday 10:00 - 14:00
15:00 - 20:00
Wednesday 10:00 - 14:00
15:00 - 20:00
Thursday 10:00 - 14:00
15:00 - 20:00
Friday 10:00 - 14:00
15:00 - 20:00
Sunday 10:00 - 14:00
15:00 - 20:00

Website

https://www.facebook.com/share/1AfuzNVihF/

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Rimon's Dental Surgery, Fixed Braces & Implant Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share