13/09/2026
দুধ দাঁতে কালো দাগ, ক্ষয় বা ব্যথা? দাঁত অপসারণ বা উঠিয়ে ফেলাই সমাধান?
অনেক অভিভাবকের ধারণা, “এটা তো দুধ দাঁত, কিছুদিন পর এমনিতেই পড়ে যাবে।”
আবার কেউ কেউ মনে করেন, দাঁতে ক্ষয় হলে তুলে ফেলাই সবচেয়ে সহজ সমাধান।
দুটো ধারণাই সবসময় সঠিক নয়।
🛑দুধ দাঁত কেন গুরুত্বপূর্ণ?
শিশুর দুধ দাঁত শুধু খাবার চিবানোর জন্য নয়।
এগুলো—
• শিশুর স্বাভাবিক চিবানো ও কথা বলায় সাহায্য করে
• স্থায়ী দাঁতের সঠিক অবস্থান ধরে রাখতে সাহায্য করে
• স্থায়ী দাঁত ওঠার জন্য প্রয়োজনীয় জায়গা বজায় রাখে
• শিশুর মুখ ও চোয়ালের স্বাভাবিক বিকাশে ভূমিকা রাখে
🔎 তাহলে ক্ষয় বা ব্যথা হলে কী করবেন?
অনেক ক্ষেত্রেই ফিলিং, পাল্প থেরাপি বা অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে দুধ দাঁতটি স্বাভাবিক সময় পর্যন্ত রেখে দেওয়া সম্ভব।
দাঁতটি কতটা ক্ষতিগ্রস্ত, কতদিন পর স্বাভাবিকভাবে পড়ার কথা এবং নিচে স্থায়ী দাঁতের অবস্থানসহ আরও বিভিন্ন দিক বিবেচনা করে চিকিৎসক সিন্ধান্ত নিবেন দাঁতটি রাখতে হবে নাকি ফেলে দিতে হবে।
👉 সুস্থ স্থায়ী দাঁতের পথ তৈরিতে শিশুর দুধ দাঁতের সুস্থতা নিশ্চিত করুন।