Nayan's Pain Clinic

Nayan's Pain Clinic Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nayan's Pain Clinic, Delta hospital, thanthania, bogura, Puran Bogra.

একটি সমন্বিত সর্বাধুনিক পদ্ধতিতে চিকিৎসার মাধ্যমে দীর্ঘমেয়াদী ব্যথার রোগীরা এখন কোন প্রকার ব্যথার ওষুধ ছাড়াই সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন ইনশাআল্লাহ। ডেল্টা হাসপাতাল, ঠনঠনিয়া, বগুড়া এ আমরা অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বয়ে রোগীদের জন্য মানসম্মত অর্থোপেডিক্স-সম্পর্কিত চিকিৎসা সেবা প্রদান করি।
দীর্ঘমেয়াদী ব্যথা, জয়েন্টের সমস্যা, হাড়–সংক্রান্ত জটিলতা অথবা পেশ

ী ও লিগামেন্টের আঘাত সব ধরনের অর্থোপেডিক সমস্যার জন্য আমরা সমন্বিত, নিরাপদ ও বৈজ্ঞানিক চিকিৎসা নিশ্চিত করি।

আমাদের লক্ষ্য শুধুমাত্র ব্যথা উপশম নয়, বরং রোগীদের ব্যথানাশক ওষুধের উপর নির্ভরতা ছাড়াই স্বাভাবিক, সক্রিয় ও সুস্থ জীবনযাপনে ফিরিয়ে আনা।

রোগীর অবস্থা অনুযায়ী কাস্টমাইজড থেরাপি, আধুনিক পদ্ধতিতে ব্যথা নিয়ন্ত্রণ, পুনর্বাসন এবং লাইফস্টাইল গাইডলাইন সব মিলিয়ে আমরা সর্বোচ্চ মানের সেবা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ।
phone number -01747-457608

একটি সম্পূর্ণ কোর ওয়ার্কআউট শুধু পেশী শক্তিশালী করে না, আপনার মানসিক শক্তিকেও চ্যালেঞ্জ করে। নিয়মিত এই ধরনের ব্যায়াম কর...
10/05/2026

একটি সম্পূর্ণ কোর ওয়ার্কআউট শুধু পেশী শক্তিশালী করে না, আপনার মানসিক শক্তিকেও চ্যালেঞ্জ করে। নিয়মিত এই ধরনের ব্যায়াম করলে শরীরের ভারসাম্য, স্থিতিশীলতা এবং নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়ে।
কোর মাংসপেশি শক্তিশালী হলে দৈনন্দিন কাজ সহজ হয়, কোমর ব্যথার ঝুঁকি কমে এবং শরীরের ভঙ্গি ঠিক থাকে। পাশাপাশি এই ব্যায়াম মনোযোগ, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণও উন্নত করে।
অল্প সময়ের জন্য হলেও নিয়মিত কোর এক্সারসাইজ করলে শরীর ও মন দুটোই শক্তিশালী ও সক্রিয় থাকে।

09/05/2026

🩺 ফলোআপ রিভিউ
ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো।
রোগী: মফিজ উদ্দিন (৫৪) ঠিকানা: দুপচাঁচিয়া

দীর্ঘদিনের সমস্যার পর নিয়মিত চিকিৎসা ও ফলোআপে তার অবস্থার উন্নতি হয়েছে বিস্তারিত ভিডিওতে।

👨‍⚕️ ইন্টারভেনশনাল পেইন স্পেশালিস্ট
ডা. মোঃ নূর আলম (নয়ন)

কেন ডাঃ নূর আলম নয়ন?ডাঃ নূর আলম নয়ন একজন অভিজ্ঞ Interventional Pain Specialist, যিনি দীর্ঘমেয়াদি কোমর ব্যথা, ঘাড় ব্য...
07/05/2026

কেন ডাঃ নূর আলম নয়ন?

ডাঃ নূর আলম নয়ন একজন অভিজ্ঞ Interventional Pain Specialist, যিনি দীর্ঘমেয়াদি কোমর ব্যথা, ঘাড় ব্যথা, জয়েন্ট পেইন ও নার্ভজনিত ব্যথার আধুনিক ও কার্যকর চিকিৎসা দিয়ে থাকেন।

তিনি আন্তর্জাতিক মানের Interventional Pain Medicine পদ্ধতি অনুসরণ করে আল্ট্রাসাউন্ড ও ইমেজ গাইডেড চিকিৎসার মাধ্যমে ব্যথার মূল কারণ নির্ণয় ও সমাধান করে থাকেন।

রোগীভিত্তিক চিকিৎসা পরিকল্পনা, নিরাপদ ইন্টারভেনশন এবং দ্রুত আরাম এই কারণেই অসংখ্য রোগীর আস্থা অর্জন করেছেন ডাঃ নূর আলম নয়ন। 📞 যোগাযোগ 01747-457608

#ডাঃনুর_আলম_নয়ন

🛑 সায়াটিকার ব্যথা অনেকেই ভুলভাবে ট্রিট করে  আসলেই কী দরকার জানেন?অনেকেই মনে করেন বিশ্রাম, পেইনকিলার বা হালকা স্ট্রেচেই স...
06/05/2026

🛑 সায়াটিকার ব্যথা অনেকেই ভুলভাবে ট্রিট করে আসলেই কী দরকার জানেন?
অনেকেই মনে করেন বিশ্রাম, পেইনকিলার বা হালকা স্ট্রেচেই সায়াটিকা ঠিক হয়ে যাবে। কিন্তু আসলে সমস্যা হয় সায়াটিক নার্ভে চাপ বা জ্বালাপোড়া থেকে, যা কোমর থেকে পা পর্যন্ত ব্যথা ছড়ায়।

🔎 সাধারণ লক্ষণ: • পা পর্যন্ত ছড়ানো তীব্র ব্যথা
• ঝিনঝিনি বা অবশ ভাব
• পায়ে দুর্বলতা
❌ যেসব ভুল বেশি হয়: • বেশি সময় শুয়ে থাকা
• খারাপ বসার অভ্যাস
• ভুলভাবে স্ট্রেচ করা
• শুধু ব্যথা কমানোর ওষুধে নির্ভর করা

✅ আসলে যা দরকার: • হালকা নড়াচড়া (যেমন হাঁটা)
• কোর ও ব্যাক মাংসপেশি শক্ত করা
• সঠিক ভঙ্গিতে বসা-দাঁড়ানো
• নিয়মিত হালকা এক্সারসাইজ
💡 ছোট একটি সহজ ব্যায়াম: চিৎ হয়ে শুয়ে এক পা বুকের দিকে টেনে ১৫–২০ সেকেন্ড ধরে রাখুন, তারপর অন্য পা।

🩺 কখন ডাক্তারের কাছে যাবেন?
• পায়ে বেশি দুর্বলতা
• দীর্ঘদিন অবশ ভাব
• হাঁটতে সমস্যা

❤️ মনে রাখুন, শুধু ব্যথা কমানো নয়
কারণ ঠিক করাটাই আসল।
ছোট ছোট অভ্যাস পরিবর্তনেই আপনি পেতে পারেন স্বস্তি ও ভালো মুভমেন্ট।


#ডাঃনুর_আলম_নয়ন

👨‍⚕ডাঃ মোঃ নূর আলম (নয়ন)এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)ইন্টারভেনশনাল পেইন স্পেশালিস্ট(দীর্ঘমেয়াদী ব্যথা নিরাময়ে উচ্চতর প...
05/05/2026

👨‍⚕ডাঃ মোঃ নূর আলম (নয়ন)
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
ইন্টারভেনশনাল পেইন স্পেশালিস্ট
(দীর্ঘমেয়াদী ব্যথা নিরাময়ে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত)

যোগ্যতা ও প্রশিক্ষণ:-
ইউরোপিয়ান ডিপ্লোমা ইন পেইন মেডিসিন (ইসরা ইডিপিএম)ডিএ(বি.এস.এম.এম.ইউ), এফ.আই.পি.এম (দরদিয়া, ইন্ডিয়া), ফেলোশিপ ইন অ্যাডভান্সড পেইন ম্যানেজমেন্ট (ইন্ডিয়া),ডব্লিউ এফএসএ ফেলো(কোইমবাটোর, ইন্ডিয়া)

🩺 চেম্বার ও সময়সূচি-
-----------------------
✅ চেম্বার ০১
ডেলটা জেনারেল হাসপাতাল
ঠনঠনিয়া বাস স্ট্যান্ডের বিপরীত পাশে, সুফি মসজিদ সংলগ্ন, ঠনঠনিয়া, বগুড়া
⏰ শনিবার, সোমবার, বুধবার
বিকাল ৪টা – রাত ৮টা
-------------------------
✅ চেম্বার ০২
সেন্ট্রাল ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতাল
সিও অফিস মোড়, দুপচাঁচিয়া, বগুড়া
⏰ প্রতি বৃহস্পতিবার
বিকাল ৩টা – রাত ৮টা
----------------------------
✅ চেম্বার ০৩
নওগাঁ স্কিন কেয়ার সেন্টার
দয়ালের মোড়, চক এনায়েত স্কুলের পশ্চিম পাশে, নওগাঁ
⏰ শুক্রবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা
📞 যোগাযোগ ফোন: 01747-457608

03/05/2026

পেশেন্ট: পেয়ারা (বয়স ৬০ বছর)
দীর্ঘদিন ধরে জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। বিভিন্ন জায়গায় চিকিৎসা নেওয়ার পরও তেমন উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত আমাদের কাছে আসেন। তার বর্তমান অবস্থা ও চিকিৎসার অগ্রগতি জানতে পুরো ভিডিওটি দেখুন।

#ডাঃনুর_আলম_নয়ন

02/05/2026

পেশেন্ট: মোখলেসুর
দীর্ঘ ৮ বছর ধরে কোমরের ব্যথায় ভুগছিলেন। চিকিৎসা নেওয়ার পর আজ ৫ মাস পর ফলোআপে এসেছেন। তার বর্তমান অবস্থা ও উন্নতির বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন।

#ডাঃনুর_আলম_নয়ন

🧠 Psoas–Spine কানেকশন: লুকানো এক কারণ কোমর ও হিপ ব্যথারআমাদের শরীরের ভেতরে থাকা psoas মাংসপেশি কোমর (স্পাইন) আর পায়ের সা...
01/05/2026

🧠 Psoas–Spine কানেকশন: লুকানো এক কারণ কোমর ও হিপ ব্যথার
আমাদের শরীরের ভেতরে থাকা psoas মাংসপেশি কোমর (স্পাইন) আর পায়ের সাথে সরাসরি যুক্ত। এই মাংসপেশি ঠিকভাবে কাজ করলে শরীর থাকে ব্যালান্সে, না হলে শুরু হয় নানা সমস্যা।

🔎 এটা কী করে?
• কোমরকে স্থির রাখতে সাহায্য করে
• হাঁটা বা দৌড়ানোর সময় পা উঠাতে সাহায্য করে
• শরীর সোজা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

⚠️ সমস্যা কখন হয়?
যদি psoas শক্ত বা টানটান হয়ে যায় (বিশেষ করে যারা অনেকক্ষণ বসে থাকেন), তাহলে দেখা দিতে পারে-
• কোমরের ব্যথা
• হিপ বা কুঁচকিতে অস্বস্তি
• শরীর সোজা করতে কষ্ট
• নড়াচড়ায় জড়তা

💡 কিছু সাধারণ লক্ষণ
• বসে থাকার পর দাঁড়ালে ব্যথা লাগে
• হিপের সামনে টান লাগে
• হাঁটাচলায় অস্বস্তি

🏃 কি করলে ভালো থাকবে?
✔ হালকা স্ট্রেচিং
✔ কোর ও গ্লুট শক্ত করার ব্যায়াম
✔ দীর্ঘক্ষণ বসে না থাকা
✔ সঠিক ভঙ্গিতে বসা/দাঁড়ানো

📌 মূল কথা
এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ মাংসপেশি ঠিক থাকলে আপনার কোমর ও চলাফেরা থাকবে স্বাভাবিক। কিন্তু এটাতে সমস্যা হলে সহজেই ব্যথা শুরু হতে পারে।

💬 অনেক সময় দীর্ঘদিনের কোমরের ব্যথার পেছনে আসল কারণ স্পাইন নয়, এই psoas মাংসপেশির সমস্যা।

🩺 দীর্ঘদিনের ব্যথাকে আর অবহেলা করবেন নাইন্টারভেনশনাল পেইন স্পেশালিস্ট ডা. মোঃ নূর আলম (নয়ন) আধুনিক পেইন ম্যানেজমেন্টের ...
30/04/2026

🩺 দীর্ঘদিনের ব্যথাকে আর অবহেলা করবেন না
ইন্টারভেনশনাল পেইন স্পেশালিস্ট ডা. মোঃ নূর আলম (নয়ন) আধুনিক পেইন ম্যানেজমেন্টের মাধ্যমে ব্যথার মূল কারণ শনাক্ত করে সঠিক ও কার্যকর চিকিৎসা প্রদান করেন।
কোমর, ঘাড়, জয়েন্ট বা নার্ভজনিত ব্যথায় পান নিরাপদ ও উন্নত সমাধান।

📍 বগুড়া, দুপচাঁচিয়া ও নওগাঁতে নিয়মিত চেম্বার
📞 সিরিয়ালের জন্য যোগাযোগ করুন:
01747-457608

সুস্থ থাকুন, ব্যথামুক্ত থাকুন।

#ডাঃনুর_আলম_নয়ন

দীর্ঘদিন বেশি স্ট্রেস থাকলে শরীরে কর্টিসল হরমোন বেড়ে যায়। এতে ধীরে ধীরে মাংসপেশি দুর্বল হয়ে যায়, বিশেষ করে হিপ ও কাঁ...
28/04/2026

দীর্ঘদিন বেশি স্ট্রেস থাকলে শরীরে কর্টিসল হরমোন বেড়ে যায়। এতে ধীরে ধীরে মাংসপেশি দুর্বল হয়ে যায়, বিশেষ করে হিপ ও কাঁধের কাছের মাংসপেশি। কারণ কর্টিসল একদিকে মাংসপেশি ভাঙে, অন্যদিকে নতুন মাংসপেশি তৈরি হওয়াও কমিয়ে দেয়।
এর ফলে দেখা যেতে পারে-

• হিপে ব্যথা বা দুর্বলতা
• শরীরে শক্তি কমে যাওয়া
• পেট ও মুখে ওজন বেড়ে যাওয়া
• ঘুমের সমস্যা, দুশ্চিন্তা, ক্লান্তি

সহজভাবে বললে, দীর্ঘদিনের স্ট্রেস শুধু মনের না, শরীরেরও ক্ষতি করে।
তাই স্ট্রেস কমানো, নিয়মিত এক্সারসাইজ ও সঠিক লাইফস্টাইল খুব গুরুত্বপূর্ণ। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চিকিৎসা নেওয়াই সবচেয়ে নিরাপদ উপায়।

27/04/2026

আজকের পেশেন্ট হাসিনা আপা (বয়স ৫৩)নওগাঁ থেকে, দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে কোমরের ব্যথায় ভুগছিলেন। গত বছরের নভেম্বর মাসে প্রথমবার বগুড়ায় আমাদের চেম্বারে আসেন।২৪ এপ্রিল তিনি ফলোআপে এসেছেন।

তার সমস্যাগুলো ও বর্তমান অবস্থার বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন।

#ডাঃনুর_আলম_নয়ন

Address

Delta Hospital, Thanthania, Bogura
Puran Bogra
5800

Telephone

+8801747457608

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nayan's Pain Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nayan's Pain Clinic:

Share