07/08/2025
দাঁত পড়ে গেলে বা ফেলে দিলে সে ফাঁকা জায়গায় কৃত্রিম দাঁত প্রতিস্থাপন করা যায় প্রধানত দুটি পদ্ধতিতে - রিমুভেবল এবং ফিক্সড।
🦷 ফিক্সড এর ভেতর ডেন্টিস্টরা ডেন্টাল ইমপ্ল্যান্ট করাতেই বেশী সাজেশন দিয়ে থাকেন। পেশেন্ট যদি আর্থিকভাবে সামর্থবান হয়ে থাকেন এবং বোন্স/হাড্ডির কন্ডিশন ইমপ্ল্যান্ট উপযোগী হয়,তাহলে করা যেতে পারে। এটাতে আশেপাশের দাঁতের কোনো ক্ষতি হয় না। তবে বেশি কিছু কারণে ইমপ্ল্যান্ট ফেইল হতে পারে; সেক্ষেত্রে দাঁত প্রতিস্থাপনের জন্যে অন্যান্য পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। ডেন্টাল ইমপ্ল্যান্ট এর সম্পূর্ণ প্রসিডিওর শেষ করতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। চেম্বারভেদে এবং কোয়ালিটি ভেদে ডেন্টাল ইমপ্ল্যান্ট এর খরচ সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত হতে পারে।
🦷 ফিক্সড এর ভেতর আরেকটি জনপ্রিয় পদ্ধতি হলো ডেন্টাল ব্রীজ। একটি মিসিং দাঁতের ফাঁকা জায়গার দুই পাশের একটি করে মোট দুটি দাঁত কেটে ছোট করে ব্রীজের জন্যে প্রিপারেশন করা হয়, পরে ল্যাব থেকে ব্রীজ তৈরী করে এনে ফিক্সড ভাবে বসিয়ে দেয়া হয়। ব্রীজের খরচ হিসাব করা হয় প্রতি ইউনিট ক্রাউনের মূল্য অনুযায়ী। একটি দাঁত মিসিং থাকলে তিন ইউনিট এর ব্রীজের প্রয়োজন,সেক্ষেত্রে খরচ (প্রতি ইউনিট ক্রাউন × ৩)
চেম্বারভেদে প্রতি ইউনিট ক্রাউনের সর্বনিম্ন মূল্য তিন হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ত্রিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে। সে হিসেবে তিন ইউনিট ব্রীজের জন্যে সর্বনিম্ন নয় হাজার থেকে শুরু করে সর্বোচ্চ নব্বই হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে।
[ বিঃদ্রঃ ব্রীজ করার পূর্বে যদি রুট ক্যানেল ট্রিটমেন্ট করার প্রয়োজন হয়, তাহলে সেটার খরচ আলাদাভাবে যুক্ত হবে। ]
🦷 রিমুভেবল ডেনচার হলো খুলে রাখা যায় আবার পড়ে থাকা যায় এমন দাঁত। রিমুভেবল ডেনচার বিভিন্ন ম্যাটেরিয়ালের হতে পারে; সেল্ফ কিউর এক্রাইলিক রেজিন দ্বারা স্বল্পদিন ব্যাবহার করার জন্যে ডেনচার করা হয়, হিট কিউর এক্রাইলিক রেজিন দ্বারা দীর্ঘদিন ব্যাবহার করার জন্যে ডেনচার করা হয়; আর ফ্লেক্সিবল ডেনচার দীর্ঘদিন ব্যাবহার করতে এবং ভালো রিটেনশন পেতে সাজেশন দেয়া হয়,তবে এটা ব্যয়বহুল। রিমুভেবল ডেনচার এর খরচ প্রতি ইউনিট দাঁতের জন্যে সর্বনিম্ন এক হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত। ফ্লেক্সিবল ডেনচার এর খরচ প্রায় পঁচিশ-ত্রিশ হাজার টাকা প্রতি পাটির জন্যে।
প্রাইভেট ডেন্টাল চেম্বারের তূলনায় কম খরচে চিকিৎসা করাতে চাইলে পিজি হাসপাতাল কিংবা বিভিন্ন প্রাইভেট ডেন্টাল কলেজে যেতে পারেন। এসব জায়গায় চিকিৎসা খরচ প্রাইভেট ডেন্টাল চেম্বারের সর্বনিম্ন খরচের কাছাকাছি।
একেবারেই অসমর্থ হলে মিরপুর সরকারি ঢাকা ডেন্টাল কলেজ কিংবা বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটে চিকিৎসা করাতে পারেন। এসব জায়গায় নামেমাত্র খরচে দাঁতের যে কোনো চিকিৎসা করা সম্ভব। তবে ভোগান্তি একটাই; সেটা হলো সিরিয়াল পেতে দীর্ঘদিন অপেক্ষা করতে হতে পারে; কারণ রোগীর চাপ অনেক বেশী থাকে। তাছাড়া চিকিৎসা শেষ হতেও সময় বেশী লেগে যায়।