26/11/2025
🚨 জরুরি সতর্কবার্তা: ভাইরাল “Vampire Teeth” ট্রেন্ড প্রসঙ্গে 🚨
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া “Vampire Teeth” বা ভ্যাম্পায়ার দাঁত বানানোর ট্রেন্ডটি (যেমনটি ছবিতে দেখছেন) সম্পর্কে অনেকেই আমাদের পেইজে ও ইনবক্সে জানতে চেয়েছেন—এটি কী? কীভাবে হয়? এবং খরচ কত?
⚠ আয়েশা ডেন্টাল সার্জারি ও অর্থোডন্টিক্স এর স্পষ্ট অবস্থান: আমরা এই ধরনের কোনো প্রসিডিউর বা তথাকথিত "চিকিৎসা" প্রদান করি না।
অনেকে মনে করছেন দাঁত না কেটে শুধু ফিলিং বা কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে এমনটা করলে কোনো ক্ষতি নেই। এটি সম্পূর্ণ ভুল ধারণা। সুস্থ দাঁতের ওপর এমন অস্বাভাবিক আকৃতি দেওয়া চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে সম্পূর্ণ অপচিকিৎসা (Malpractice)।
কেন আমরা এটি করতে নিষেধ করি?
১. খাদ্যগ্রহণে সমস্যা: ছবির দিকে লক্ষ্য করুন—দাঁতের স্বাভাবিক গঠন ও কামড় (Bite/Occlusion) নষ্ট হয়ে যাওয়ার ফলে ঠিকমতো খাবার চিবানো যায় না। ২. মাড়ির ক্ষতি: এই অস্বাভাবিক সেপের কারণে মাড়িতে খাবার জমে প্রদাহ (Gingivitis) এবং পেরিওডন্টাল রোগ হতে পারে। ৩. স্থায়ী ক্ষতি: সাময়িক এই ফ্যাশন দীর্ঘমেয়াদে আপনার সুস্থ দাঁত ও চোয়ালের হাড়ের মারাত্মক ক্ষতি করতে পারে।
একজন দন্তচিকিৎসক হিসেবে আমাদের দায়িত্ব আপনার দাঁতের সুরক্ষা নিশ্চিত করা, কোনো ক্ষতিকর ট্রেন্ডকে উৎসাহ দেওয়া নয়। এটি চিকিৎসা-নৈতিকতা (Medical Ethics) এবং ধর্মীয় মূল্যবোধেরও পরিপন্থী।
সৌন্দর্য মানে সুস্থতা, বিকৃতি নয়। সাময়িক ট্রেন্ডের মোহে পড়ে নিজের অমূল্য দাঁতের ক্ষতি করবেন না। সুস্থ ও স্বাভাবিক হাসির সাথেই থাকুন।
ধন্যবাদ,Ayesha dental surgery and orthodontics