22/01/2026
🌍 𝙒𝙖𝙧𝙢 𝙒𝙞𝙨𝙝𝙚𝙨 𝙤𝙣 𝙒𝙤𝙧𝙡𝙙 𝙋𝙧𝙤𝙨𝙩𝙝𝙤𝙙𝙤𝙣𝙩𝙞𝙨𝙩 𝘿𝙖𝙮 🦷
🪄 আজকের দিনের মূল বার্তা—
“সঠিকভাবে দাঁত প্রতিস্থাপন, সুস্থ হাসি – সুন্দর জীবন”
শ্রদ্ধা ও শুভেচ্ছা সকল 𝗣𝗿𝗼𝘀𝘁𝗵𝗼𝗱𝗼𝗻𝘁𝗶𝗰𝘀 চর্চাকারীদের প্রতি—
যাঁরা দাঁত, চোয়াল ও মুখের স্বাভাবিক কাজ এবং সৌন্দর্য ফিরিয়ে দিতে কাজ করে যাচ্ছেন।
সাধারণ মানুষের মনে স্বভাবতই প্রশ্ন জাগতে পারে '𝗣𝗿𝗼𝘀𝘁𝗵𝗼𝗱𝗼𝗻𝘁𝗶𝗰𝘀 কী ?' '𝙋𝙧𝙤𝙨𝙩𝙝𝙤𝙙𝙤𝙣𝙩𝙞𝙨𝙩 কে বা কারা এবং এর কাজ কী?'
🦷 𝗣𝗿𝗼𝘀𝘁𝗵𝗼𝗱𝗼𝗻𝘁𝗶𝗰𝘀 হলো 𝗗𝗲𝗻𝘁𝗶𝘀𝘁𝗿𝘆-র সেই শাখা
যেখানে দাঁত হারানো, ভেঙে যাওয়া বা কাজ না করা দাঁতকে
নতুন করে ব্যবহারযোগ্য, আরামদায়ক ও সুন্দর করে ফিরিয়ে আনা হয়,
যাতে মানুষ আবার স্বাভাবিকভাবে খেতে, বলতে ও হাসতে পারে।
এই 𝗣𝗿𝗼𝘀𝘁𝗵𝗼𝗱𝗼𝗻𝘁𝗶𝗰𝘀 বিষয়টিকে বাস্তবে রূপ দেন 𝙋𝙧𝙤𝙨𝙩𝙝𝙤𝙙𝙤𝙣𝙩𝙞𝙨𝙩-রা।
সহজ ভাষায় বলতে তাঁদের কাজগুলো হলো—
🔹 𝐂𝐫𝐨𝐰𝐧 & 𝐁𝐫𝐢𝐝𝐠𝐞
ভেঙে যাওয়া দাঁত ঢেকে শক্ত করা এবং দাঁত না থাকলে ফাঁকা জায়গা পূরণ করা।
🔹 𝐂𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐞 𝐃𝐞𝐧𝐭𝐮𝐫𝐞 & 𝐏𝐚𝐫𝐭𝐢𝐚𝐥 𝐃𝐞𝐧𝐭𝐮𝐫𝐞
সব বা কিছু দাঁত না থাকলে আরামদায়ক কৃত্রিম দাঁত তৈরি করে দেওয়া।
🔹 𝐃𝐞𝐧𝐭𝐚𝐥 𝐈𝐦𝐩𝐥𝐚𝐧𝐭
হারানো দাঁতের জায়গায় হাড়ের ভেতরে স্থায়ীভাবে নতুন দাঁত বসানো,
যা দেখতে ও কাজে প্রাকৃতিক দাঁতের মতো।
🔹 𝐅𝐮𝐥𝐥 𝐌𝐨𝐮𝐭𝐡 𝐑𝐞𝐡𝐚𝐛𝐢𝐥𝐢𝐭𝐚𝐭𝐢𝐨𝐧
যখন অনেক দাঁতে সমস্যা থাকে, তখন পুরো মুখের দাঁত পরিকল্পনা করে ঠিক করা
যাতে চিবানো, কথা বলা ও মুখের ভারসাম্য ঠিক থাকে।
🔹 𝐒𝐦𝐢𝐥𝐞 & 𝐎𝐜𝐜𝐥𝐮𝐬𝐢𝐨𝐧 𝐂𝐨𝐫𝐫𝐞𝐜𝐭𝐢𝐨𝐧
দাঁতের কামড় ও উচ্চতা ঠিক করে হাসিকে আরও স্বাভাবিক ও আত্মবিশ্বাসী করা।
🔹 𝐌a𝐱𝐢𝐥𝐥𝐨𝐟𝐚𝐜𝐢𝐚𝐥 𝐏𝐫𝐨𝐬𝐭𝐡𝐞𝐬𝐢𝐬
Cleft Lip & Palate (CLP), দুর্ঘটনা বা অপারেশনের পর মুখের কোনো অংশ হারালে
বিশেষ prosthesis দিয়ে মুখের গঠন ও কাজ করার ক্ষমতা ফিরিয়ে আনা হয়।
🔹 𝐓𝐌𝐉 𝐃𝐢𝐬𝐨𝐫𝐝𝐞𝐫 𝐌𝐚𝐧𝐚𝐠𝐞𝐦𝐞𝐧𝐭
চোয়ালে ব্যথা, মুখ খুলতে কষ্ট বা চিবানোর সময় শব্দ হলে
Occlusal correction ও splint therapy দিয়ে ব্যথা কমিয়ে চোয়ালকে স্বাভাবিক কাজে ফিরিয়ে আনা হয়।
✨ 𝗣𝗿𝗼𝘀𝘁𝗵𝗼𝗱𝗼𝗻𝘁𝗶𝗰𝘀 মানে শুধু দাঁত বসানো নয়—
এটা হলো function, comfort, facial harmony ও confidence একসাথে ফিরিয়ে আনা।
আপনার হারানো দাঁত, চিবানোর সমস্যা, TMJ pain
অথবা advanced Prosthodontic care-এর জন্য -
🦷 Signature Smile by Dr. Raji
𝘈𝘥𝘷𝘢𝘯𝘤𝘦𝘥 𝘋𝘦𝘯𝘵𝘢𝘭 & 𝘐𝘮𝘱𝘭𝘢𝘯𝘵 𝘊𝘦𝘯𝘵𝘳𝘦