26/11/2024
**কলা খোসা দিয়ে দাঁত ঝকঝকে? সত্য নাকি মিথ?**
আমাদের চারপাশে কত রকমের মজার টিপস ভেসে বেড়ায়। তার মধ্যে একটা হচ্ছে—কলা খোসা দিয়ে দাঁত সাদা করা! অনেকেই বলেন, কলার খোসায় থাকা পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ দাঁতের দাগ দূর করতে সাহায্য করে। আর পদ্ধতিটাও খুব সহজ। কলার খোসার ভেতরের অংশটা দাঁতে ঘষে নাকি দাঁত ঝকঝকে হয়ে যায়।
কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায়—**এটা কি আসলেই কাজ করে?**
বিজ্ঞান কিন্তু তেমন কোনো সমর্থন দেয় না। দাঁত সাদা করার জন্য মূলত দুইটি উপায় কাজ করে:
১. **অ্যাব্রেশন** (ঘর্ষণ)—যেটা দিয়ে দাঁতের উপরের দাগ মুছে ফেলা হয়।
২. **টুথ হোয়াইটেনিং **— এক্সপার্ট অনুমোদিত জাতীয় রাসায়নিক ব্যবহার করা হয়।
কলা খোসায় এমন কোনো রাসায়নিক নেই যা দাঁতের গভীর দাগ তুলতে পারে। ঘর্ষণ? সেটাও খুবই হালকা। তাই কলার খোসা দিয়ে দাঁত হয়তো সামান্য পরিষ্কার হতে পারে, কিন্তু চমৎকার সাদা দাঁত পাওয়ার আশা করবেন না।
তবে একটা ভালো দিক হলো, কলা খাওয়া দাঁতের জন্য ক্ষতিকর নয়। বরং এতে থাকা খনিজ পদার্থ দাঁতের এনামেলকে মজবুত করে। তাই দাঁতের যত্নে কলা খেতে পারেন নিশ্চিন্তে। কিন্তু যদি দাঁত ঝকঝকে করতে চান, ডেন্টিস্টের কাছে যাওয়া বা সঠিক টুথ হোয়াইটেনিং পদ্ধতি ব্যবহার করাই ভালো।
“মানুষের মনের মতো দাঁতেরও খেয়াল রাখতে হয়। শুধু খেয়াল করলেই হয় না, সঠিক খেয়াল করতে হয়।”