Dhaka Dental Care-ঢাকা ডেন্টাল কেয়ার

Dhaka Dental Care-ঢাকা ডেন্টাল কেয়ার I will try to give people proper dental treatment,OHI & others respectfully.

আগরপুর বাসস্ট্যান্ড, লক্ষীপুর রোড (হাবিবুল হক সুপারমার্কেট), কুলিয়ারচর, কিশোরগঞ্জ।

মহান রবের অপূর্ব মেকানিজম। পৃথিবীর কারো আঙ্গুলের ছাপ; অন্যকারো সাথে মিলে না।
01/09/2025

মহান রবের অপূর্ব মেকানিজম।
পৃথিবীর কারো আঙ্গুলের ছাপ; অন্যকারো সাথে মিলে না।

দেশবাসী সকলকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন। শুভেচ্ছান্তে, 🟣" ঢাকা ডেন্টাল কেয়ার "🟣 আগরপুর বাসস্ট্যান্ড, কুলিয়...
30/03/2025

দেশবাসী সকলকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন।
শুভেচ্ছান্তে, 🟣" ঢাকা ডেন্টাল কেয়ার "🟣
আগরপুর বাসস্ট্যান্ড, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।

🟣"ঢাকা ডেন্টাল কেয়ারের"🟣 ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  পুরো ফেব্রুয়ারী মাসজুড়ে সিরিজ ফ্রী ডেন্টাল ক্যাম্পিংয়ের অংশ হিসেব...
01/02/2025

🟣"ঢাকা ডেন্টাল কেয়ারের"🟣 ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরো ফেব্রুয়ারী মাসজুড়ে সিরিজ ফ্রী ডেন্টাল ক্যাম্পিংয়ের অংশ হিসেবে আজকে #জামিয়া_মাদানিয়া_দারুল_উলূম_হোসাইনিয়া_আব্দুল্লাহপুর_জগৎচর_মাদরাসায় ছাত্রদের মাঝে ক্যাম্পিংয়ে।♥️♥️
ধন্যবাদ উক্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষকমন্ডলীকে।♥
আয়োজনে : "ঢাকা ডেন্টাল কেয়ার" আগরপুর বাসস্ট্যান্ড,কুলিয়ারচর, কিশোরগঞ্জ ।

সঞ্চয়ের নে*শায় জীবনের স্বাদ হারাবেন না!🟠চাকরি শুরু করতে না করতেই একদল সহকর্মী তাদের ব্যাংক-ব্যালেন্স, বিত্ত-বৈভবের গল্প ...
31/10/2024

সঞ্চয়ের নে*শায় জীবনের স্বাদ হারাবেন না!🟠

চাকরি শুরু করতে না করতেই একদল সহকর্মী তাদের ব্যাংক-ব্যালেন্স, বিত্ত-বৈভবের গল্প শোনাবে। শুনতে শুনতে আপনারও লোভ হবে! তাদের সম্পদের সমপরিমাণ সম্পদ গড়ার জন্য আপনার বেতনের অধিক জমা করার ইচ্ছা জাগবে! যেহেতু আপনারও সুযোগ আছে! তাদের অমুক হয়েছে, তমুক হবে! এবার আপনিও পাল্লা দিয়ে শখ হ*ত্যা করে, পরিবারের সময় ছিনিয়ে নিয়ে সম্পদ জমা করতে শুরু করেছেন! শুধু এটুকু মনে রাখবেন, সামর্থ্যরে অধিক সঞ্চয়ের মনোবৃত্তি জীবনকে সহজ করে না বরং আরো জটিল করে। মানসিক দুশ্চিন্তা ও অস্থিরতা বাড়ায়। মাত্রাতিরিক্ত সঞ্চয়ের ইচ্ছা মানুষকে কঞ্জুস ধরনের কৃপণ করে।

যার কাছ থেকে আপনি সঞ্চয়ের গল্প শুনেছেন তার কাজের বয়স ১৫-২০ বছর। তার শখ ম*রে গেছে। তাকে টাকার নে*শায় ধরেছে। আপনার সীমিত আয়ের সবটাই যদি সঞ্চয়ে মনস্থির করেন তবে মোটামুটিভাবে আপনিও মরে গেছেন। সাধ্যের মধ্যে শখ পূরণের বাসনা যদি না থাকে, নিজেকে সম্পদ জড়ো করার গুদাম মনে হয়, তবে আপনি ঘুষ খাবেন, দুর্নীতি করবেন! মোটকথা নীতিহীন সব কাজের পক্ষে আপনার অবস্থান ও উপস্থিতি থাকবে। কেবল সঞ্চয়ের মনোভাব ভবিষ্যৎকে নিরাপদ করে না বরং আরো ঝুঁকির মধ্যে ফেলে। এই সঞ্চয় সঞ্চয় খেলায় মানুষ হাশরও হারায়! কারো সঙ্গে প্রতিযোগিতা করে সঞ্চয় করা মানেই মানুষ বাছ-বিচারের বোধ হারায়।

এখনো জীবন শুরুই হয়নি অথচ শুধু সঞ্চয় করার নে*শায় পেলে এই জীবনটার রং-রস, গন্ধ স্পর্শ করা হবে না। প্রিয়জন সময়-সঙ্গ পাবে না। অধিকাংশের সঞ্চয় সন্তানদের জন্য। কেননা যারা সঞ্চয় করে তাদের খুব কম মানুষেই নিজের সঞ্চয় ভোগ করতে পারে। ওষুধ-পথ্যে কিছুটা কাজে আসে হয়তো! সন্তানের জন্য সম্পদ সঞ্চয়ের চেয়ে শিক্ষা নিশ্চিত করা জরুরি। সন্তান মানুষ হলে তার চেয়ে বড় সঞ্চয় আর নেই।

নীতিপদ্ধতি ভুলে অর্থ কামাই করে তা সন্তানের জন্য সঞ্চয় করলে সেই সন্তান দুঃখের কারণ হবে। এক জীবনে কত অর্থ লাগে? আমাদের যে পরিমাণ লোভ তার সিকিভাগও সুখী জীবনের জন্য লাগে না। অথচ মনুষ্যত্ব খুইয়ে, সামাজিকতা ভুলে, ধর্ম-প্রথা ভেঙে আমরা সম্পদের জন্য শ*য়তানের সঙ্গে রোজ প্রতিযোগিতা করছি। পরিমাণ ভাবছি কি না জানি না। যে সম্পদ রেখে যাচ্ছি, যে সন্তান আমাদের উত্তরাধিকারী তা কিংবা তারা আদৌ কাজে আসবে কি না তা নিশ্চিত না। দুর্নীতিবাজ অভিভাবকদের সন্তানরা বিপথগামী সমাজ সাক্ষ্য দিচ্ছে। যেহেতু ভবিষ্যৎ আছে সেহেতু সঞ্চয় প্রয়োজন। তবে সেটা আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। মাত্রা অতিক্রম করা ঠিক হবে না। সৎভাবে সম্মান নিয়ে জীবিকা নির্বাহের পরে, অপচয় রোধ করে উদ্বৃত্ত অঙ্ক সঞ্চয় করা জরুরি। তবে সেই উৎসে যদি কারো বঞ্চনার হাহাকার থাকে, কারো চোখের পানির মিশেল থাকে কিংবা লেগে থাকে কারো দীর্ঘশ্বাস- তবে তা ধ্বংসের দরজা উন্মুক্ত করবে। বিত্ত-বৈভবের অভাব নেই অথচ সন্তান মানুষ হয়নি- এই জীবনের সব আয়োজন বৃথা। ত্যাগ করে যাদের ভোগের জন্য সম্পদ রেখে যাওয়া হচ্ছে তাদের ধ্বংসের কাজেও এই সঞ্চয় জ্বালানি হতে পারে।

ভো*গবাদীরা টাকাকে দ্বিতীয় ঈ*শ্বর বানিয়েছে। পুঁজিবাদীরা তাতে ঢেলেছে ফুয়েল। অথচ চাহিদার সঙ্গে সক্ষমতা ও নৈতিকতা মিল থাকা জরুরি ছিল। নৈতিকভাবে দেউলিয়া সমাজব্যবস্থা সে সুযোগ রাখেনি। তারা শিখিয়েছে, যেভাবে পার কামাই করো এবং জমাও। দেখিয়েছি, টাকার কাছে ক্ষমতা ও সততা অসহায়। অথচ মানুষের বিচার গুণে-মনে হওয়া উচিত ছিল; টাকাতে নয়।

রাজু আহমেদ: লেখক।

✅ আসসালামু আলাইকুম, আগরপুর বাসস্ট্যান্ডে -"ঢাকা ডেন্টাল কেয়ারের" পক্ষ থেকে সবাইকে জানাই 'ঈদুল ফিতরের' শুভেচ্ছা এবং প্রাণ...
09/04/2024

✅ আসসালামু আলাইকুম, আগরপুর বাসস্ট্যান্ডে -"ঢাকা ডেন্টাল কেয়ারের" পক্ষ থেকে সবাইকে জানাই 'ঈদুল ফিতরের' শুভেচ্ছা এবং প্রাণঢালা অভিনন্দন। আসছে ঈদে ১২,১৩,১৪ তারিখ অর্থাৎ ঈদের পর প্রথম তিন দিন ঢাকা ডেন্টাল কেয়ারে থাকছে সব ধরনের দন্ত্য চিকিৎসায় ২৫% ছাড়। সেবা নিন, সুস্থ থাকুন, ধন্যবাদ। 🔵🟣🟢🟡🔴🟤⚪⚫

দুটো ভালবাসা...প্রাপ্তির ঢালাটা ভরপুর...❤️
08/11/2023

দুটো ভালবাসা...প্রাপ্তির ঢালাটা ভরপুর...❤️

 #ইসরায়েল  ধ্বংস হোক💪 #ফিলিস্তিন মুক্তি পাক। #বিশ্ব মুক্তি পাকপ্রতিকী অর্থে, জান্নাতের পাখিগুলো যেনো ধ্বংসস্তুপের উপরে ব...
18/10/2023

#ইসরায়েল ধ্বংস হোক💪
#ফিলিস্তিন মুক্তি পাক।
#বিশ্ব মুক্তি পাক
প্রতিকী অর্থে, জান্নাতের পাখিগুলো যেনো ধ্বংসস্তুপের উপরে বিচরণ করে তাদের মা-বাবার লাশ খুজঁছে.😥😢
অন্তরাত্মা বলছে, "খতমে নবুয়্যাত" যদি না হতো তাহলে হয়তো মহান রাব্বুল আলামীন দুনিয়াতেই এই মাসুম ফিলিস্তিনি বাচ্ছাগুলাকে জান্নাতের সু:সংবাদ দিয়ে দিতেন। আল্লাহু আকবার❗
শহীদী মর্যাদা পেতে তাদের আর কোন কোন শর্ত পূরণ করার আছে❓❓
একেতো,
⚛️ নিষ্পাপ
⚛️ মজলুম
⚛️ ইহুদীদের দ্বারা মৃত্যু।
⚛️ নিজের দেশের দখলদারদের পাষাণ হৃদয় দ্বারা বর্রর আক্রমণে মৃত্যু।
হে আল্লাহ্, আপনি ফিলিস্তিনি জনগণকে নিজের জিম্মায় নিয়ে নেন। ♥️

ক্রিকেটপ্রেমীরা রেখে দিন।❤️❤️
04/10/2023

ক্রিকেটপ্রেমীরা রেখে দিন।
❤️❤️

29/09/2023

Congratulations Bangladesh ❤️❤️

উট নোনা পানি পান করতে পারে, এমনকি মৃত সাগরের পানিও। এতে তার রক্তচাপ বাড়ে না। কারণ, তার কিডনি পানিকে ফিল্টার করে, যাতে স...
23/07/2023

উট নোনা পানি পান করতে পারে, এমনকি মৃত সাগরের পানিও। এতে তার রক্তচাপ বাড়ে না। কারণ, তার কিডনি পানিকে ফিল্টার করে, যাতে সে তা তাজা পানি পান করতে পারে। কাজেই তার কিডনি লবণ থেকে পানি আলাদা করে দেয়।

উট কাঁটা খেতে পারে। এতে তার পাকস্থলী ও অন্ত্রের কোনো ক্ষতি হয় না। কারণ, তার লালা এসিডের মত, যা কাঁটা গলিয়ে দেয়। পরে সে ওই কাঁটা রুটি ও আটার মতো খেয়ে ফেলে। এজন্য হাতে পায়ে কাঁটা ফুটলে আরব বেদুইনরা সেখানে উটের লালা লাগিয়ে দেয়। এবং সেই কাঁটা গলে বেরিয়ে আসে।

উটের চোখের পর্দা দুটি। একটি পাপড়ির পর্দা এবং অন্যটি মাংসের। এজন্য মরুভূমির ধূলিকণার মধ্যে চলতে পারে এবং তার চোখের ক্ষতি হয় না। কারণ সে তখন স্বচ্ছ পাপড়ির পর্দা বন্ধ করে দেয়।

উট তার দেহের তাপমাত্রা পরিবর্তন করতে পারে। বরফঢাকা জমিতে থাকলে সে তার তাপমাত্রা বাড়াতে পারে এবং উত্তপ্ত মরুভূমিতে থাকলে সে তার তাপমাত্রা কমাতে পারে।
এছাড়া আরো অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে এই প্রাণীর।

সুবহানাল্লাহ!
Dhaka Dental Care-ঢাকা ডেন্টাল কেয়ার
Agorpur Bus Stand.

Dhaka Dental Care-ঢাকা ডেন্টাল কেয়ার
10/07/2023

Dhaka Dental Care-ঢাকা ডেন্টাল কেয়ার

Address

Dhaka Dental Care-ঢাকা ডেন্টাল কেয়ার
Kuliar Char
2340

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Dental Care-ঢাকা ডেন্টাল কেয়ার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share