চৌধুরী ডেন্টাল সলিউশনস,ফেনী

  • Home
  • Bangladesh
  • Feni
  • চৌধুরী ডেন্টাল সলিউশনস,ফেনী

চৌধুরী ডেন্টাল সলিউশনস,ফেনী Care For Your Oral And Dental Health

ক্ষতিগ্রস্ত জায়ান্ট  আক্কেল দাঁতের সফল মূল উৎপাটন।
10/03/2024

ক্ষতিগ্রস্ত জায়ান্ট আক্কেল দাঁতের
সফল মূল উৎপাটন।

দাঁতের চিকিৎসা নিচ্ছেন কিন্তু আপনার চিকিৎসক কি BM&DC লাইসেন্স প্রাপ্ত BDS পাশকৃত? হাতুড়ে চিকিৎসক দিয়ে আপনার মূল্যবান দাঁ...
10/10/2023

দাঁতের চিকিৎসা নিচ্ছেন কিন্তু আপনার চিকিৎসক কি BM&DC লাইসেন্স প্রাপ্ত BDS পাশকৃত?

হাতুড়ে চিকিৎসক দিয়ে আপনার মূল্যবান দাঁতের অপচিকিৎসা নিয়ে প্রতারিত হচ্ছেন না তো!

চিকিৎসা পূর্বে নিশ্চিত হয়ে নিন আপনার চিকিৎসক সম্পর্কে। আর নিশ্চিতকরণ প্রক্রিয়া খুবই সহজ।

চিকিৎসক এর BM&DC নাম্বারটি জেনে নিন। এর পর চলে যান আপনার মোবাইলের ব্রাউজারে।

টাইপ করুন https://www.bmdc.org.bd/

Find Registered Doctor এ ক্লিক করুন। এরপর BMDC ফুল রেজিষ্ট্রেশন নাম্বার লিখুন > BDS সিলেক্ট করুন > Captcha code লিখুন > সার্চ

এরপর চলে আসবে কাঙ্ক্ষিত ডাক্তারের ডিটেইলস।

যদি কারো পরিচয়ের সাথে প্রাপ্ত বিবরণ ও রেজিষ্ট্রেশন নাম্বার না মিলে তাহলে নিশ্চিতভাবে ধরে নিবেন সে ভুয়া ডাক্তার।

মনে রাখবেন " বিডিএস নয় তো দাঁতের চিকিৎসক নয়"।

নিজে সচেতন হোন এবং অন্যকে সচেতন করুন।

01/06/2023
BREAKING BAD!ডা. মেহেরুন্নিসা ম্যাম হতে বেশ শিখেছিলাম কিভাবে খারাপ খবর রোগীকে এবং আত্মীয়দের বলতে হয়। হয়তো জীবনের সবচেয়ে ...
22/05/2023

BREAKING BAD!

ডা. মেহেরুন্নিসা ম্যাম হতে বেশ শিখেছিলাম কিভাবে খারাপ খবর রোগীকে এবং আত্মীয়দের বলতে হয়। হয়তো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা এইটাই।

প্রতি মাসেই কয়েকজন রোগী পাই যাদের আয়ু ক্ষয় হয় নিজেদের ভুল সিদ্ধান্তের কারণেই। আজকের সকালটাও তেমন একজনকে নিয়ে।

#বিষয় : মুখের ক্যান্সার বা Squamous Cell Carcinoma.
: Betel Quid / পানসুপারী

অনেক ডাক্তার দেখিয়ে টেস্ট করাতে করাতে বেশ মোটা ফাইল। তবে একজনও এমবিবিএস / বিডিএস ডাক্তার দেখান নাই। বাঙালীরা আবার জন্মসূত্রেই ডাক্তার!

বয়স ৪৫ বছর। রোগী এসেছেন মুখে দুই মাসের ঘা নিয়ে। খুবই ব্যাথা , জ্বালাপোড়া আর দিন দিন হা ছোট হয়ে আসছে।

পান খাচ্ছেন ২৫ বছর ধরে। যেহেতু পেশায় নরসুন্দর বা চুল কাটেন। খদ্দরের শরীরের বা মুখের গন্ধ হতে বাঁচতেই ছোট বেলায় পান ধরেছিলেন। সেই পান আজ প্রাণ শক্তিই কমিয়ে দিল!

উনার এই রোগের নাম SQUAMOUS CELL CARCINOMA বা সোজা বাংলায় "মুখের ক্যান্সার"

ধীরে ধীরে হা আরো বন্ধ হয়ে আসবে। ব্যাথা বাড়বে। একসময় ঘা মুখের বাইরে ও গলায় ছড়িয়ে পড়বে। এভাবে করে একদিন ছটফট করতে করতে স্রষ্টার কাছে দ্রুত মৃত্যুই কামনা করবে।

রোগীর কোন আত্মীয় নেই। তাই উনাকেই বিষয়টা বলাটা বেশ কঠিন হলেও বলতে হলো।

এই রোগীদের জন্যে আমার হস্পিটালে এবং এমনকি প্রাইভেট চেম্বারেও সেবার দ্বার ফ্রি করে রাখি।

গত এক বছরে কক্সবাজারে মোট ৭ জন মুখের ক্যান্সারে আক্রান্ত রোগী সনাক্ত করেছি চেম্বার ও সরকারি হস্পিটালে। শেষ স্টেজে গিয়ে এই রোগের একমাত্র পরিণতি মৃত্যুই।

এদের মধ্যে এমন একজন বৃদ্ধা আছেন যাঁর মেয়ে এসে বলেছিলেন " মায়ের মুখ পঁচে দূর্গন্ধে বাসায় থাকা যাচ্ছে না। শুধু আইভি স্যালাইন ছাড়া মুখে খাওয়ার পরিস্থিতি নাই। উনাকে একটু শান্তিতে মৃত্যু দেয়ার জন্যে কিছু করা যায় না , স্যার? "

সেদিন মেয়েটার আবেগঘন কঠিন সিদ্ধান্ত মূলত মাকে শান্তি দেয়াটাই ছিল। এমন ভয়াবহ পরিস্থিতি হতে বাঁচতে তামাক ও পান বিরোধী প্রচারণা অত্যন্ত জরুরী।

মুখে ঘা হলে দ্রুত ওরাল স্ক্রিনিং করেন। সুস্থ থাকেন। তামাক হতে বিরত থাকেন।

প্রসঙ্গঃ রোজা অবস্থায় দাঁতের চিকিৎসা নেয়াপ্রশ্ন: রোজাদারের জন্য কি দন্ত-চিকিৎসকের শরণাপন্ন হওয়া জায়েয আছে? আমার দাঁতের চ...
24/03/2023

প্রসঙ্গঃ রোজা অবস্থায় দাঁতের চিকিৎসা নেয়া

প্রশ্ন: রোজাদারের জন্য কি দন্ত-চিকিৎসকের শরণাপন্ন হওয়া জায়েয আছে? আমার দাঁতের চিকিৎসা করা একান্ত জরুরী। আমি যদি রমজানের দিনের বেলায় রোজা রেখে দন্ত চিকিৎসকের কাছে যাই- এর হুকুম কি? যদি কোন কিছু গলার ভিতরে চলে যায় এবং আমি গিলে ফেলি?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

শাইখ আব্দুল আযিয বিন বাযকে জিজ্ঞেস করা হয়েছিল যদি কোন ব্যক্তি দাঁতে ব্যথা নিয়ে দন্ত চিকিৎসকের শরণাপন্ন হয় এবং ডাক্তার তার দাঁতে স্কিলিং করে, অথবা ফিলিং করে অথবা কোন একটি দাঁত ফেলে দেয়- এতে করে কি তার রোজার ক্ষতি হবে? যদি ডাক্তার তার দাঁত অবশ করার জন্য ইনজেকশন দেয় সেক্ষেত্রে রোজার উপর এর কোন প্রভাব আছে কি?

উত্তরে তিনি বলেন: প্রশ্নে যা উল্লেখ করা হয়েছে তাতে রোজার উপর এর কোন প্রভাব নেই। বরং এটি করা যেতে পারে। তবে এ রোগীকে ঔষধ বা কোন কিছু গিলে ফেলা থেকে সাবধান থাকতে হবে। অনুরূপভাবে যে ইনজেকশনের কথা উল্লেখ করা হয়েছে রোজার শুদ্ধতার ক্ষেত্রে সেটারও কোন প্রভাব নেই। যেহেতু এ ইনজেকশন পানাহারের পর্যায়ে পড়ে না এবং যেহেতু রোজাভঙ্গকারী কিছু সাব্যস্ত না হলে রোজা শুদ্ধ হওয়াটাই মূল বিধান।( সমাপ্ত)

[আজওয়িবা মুহিম্মা তাতাআল্লাকু বি আরকানিল ইসলাম]

আর যদি রাতের বেলায় ডাক্তার দেখানো সম্ভব হয় তাহলে সেটাই ভাল।

আল্লাহই ভাল জানেন।

সূত্রঃ ইসলাম জিজ্ঞাসা ও জবাব

https://islamqa.info/bn/answers/13767

__________

রোজা অবস্থায় এক্সট্রাকশন বা ফিলিং সম্পর্কেঃ

রোযা অবস্থায় অবশকরণ ইনজেকশন দেয়া ও দাঁত স্কেলিং করা কিংবা দাঁত ফিলিং করা বা তুলে ফেলার হুকুম কি?

প্রশ্ন

যদি কারো দাঁতে ব্যথা হয়ে ডাক্তারের শরণাপন্ন হয় এবং ডাক্তার তার দাঁত স্কেলিং করে কিংবা ফিলিং করে কিংবা কোন একটি দাঁত তুলে ফেলে— এগুলো কি তার রোযার ওপর কোন প্রভাব ফেলবে? যদি ডাক্তার তার দাঁতকে অবশ করার জন্য কোন ইনজেকশন দেয় সেটা কি তার রোযার ওপর কোন প্রভাব ফেলবে?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

প্রশ্নে যে বিষয়গুলোর কথা উল্লেখ করা হয়েছে রোযার শুদ্ধতার ওপর এসব কর্মের কোন (নেতিবাচক) প্রভাব নেই। বরং এগুলো ক্ষমার্হ। তবে তাকে সাবধান থাকতে হবে যাতে করে কোন ঔষধ বা রক্ত যেন গিলে না ফেলে। অনুরূপভাবে উল্লেখিত ইনজেকশনেরও রোযার শুদ্ধতার ওপর (নেতিবাচক) কোন প্রভাব নেই। যেহেতু এ ধরণের ইনজেকশন পানাহারের আওতায় পড়ে না। মূলবিধান হলো—রোযার শুদ্ধতা।[উদ্ধৃতি সমাপ্ত]

মাননীয় শাইখ আব্দুল আযিয বিন বায (রহঃ)

মাজমুউ ফাতাওয়া ও মাকালাত মুতানাওয়িআ (১৫/২৫৯)

সূত্রঃ ইসলাম জিজ্ঞাসা ও জবাব

https://islamqa.info/bn/106495

______

লোকাল এ্যানেসথেসিয়ার কারণে কি রোযা ভাঙ্গবে?

প্রশ্ন

অ্যানেসথেসিয়া ইনজেকশনের কারণে কি রোযা ভাঙ্গবে?

প্রশ্ন

অ্যানেসথেসিয়া ইনজেকশনের কারণে কি রোযা ভাঙ্গবে?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

আলহামদুলিল্লাহ।

লোকাল এ্যানেসথেসিয়া (শরীরের অংশবিশেষ অবশকরণ) ইনজেকশন দিলে রোযা ভাঙ্গবে না। যেহেতু এটি পানাহার নয় কিংবা পানাহারের স্থলাভিষিক্তও নয়।

শাইখ ইবনে উছাইমীন (রহঃ) কে জিজ্ঞেস করা হয়েছিল: রমযানের দিনের বেলায় দাঁত অবশ করার জন্য যে এ্যানেসথেসিয়া দেয়া হয় সে সম্পর্কে? জিজ্ঞেস করা হয়েছিল, এ্যানেসথেসিয়া গ্রহণ করলে সে দিনের রোযা কি কাযা পালন করতে হবে?

জবাবে তিনি বলেন: না; কেননা এ্যানেসথেসিয়া রোযা ভঙ্গ করে না। লোকাল এ্যানেসথেসিয়া যে স্থানে দেয়া হয় শুধু সে স্থানটিকে অবশ করে; এটি পাকস্থলিতে পৌঁছে না। সুতরাং কেউ নফল রোযাদার হন কিংবা ফরয রোযাদার হন তিনি যদি এ্যানেসথেসিয়া গ্রহণ করেন তার রোযা শুদ্ধ।[ফাতাওয়া নুরুন আলাদ-দারব থেকে সংকলিত]

দেখুন: ফাতাওয়াস শাইখ বিন বায (১৫/২৫৯)

কিন্তু, জেনারেল এ্যানেসথেসিয়া (পুরোপুরি অজ্ঞান করা) প্রয়োগ করা হলে এবং এতে রোগী গোটা দিন সম্পূর্ণ অজ্ঞান থাকলে তার উপর সে দিনের রোযা কাযা পালন করা আবশ্যক হবে।

ইবনে কুদামা (রহঃ) বলেন: “যদি কেউ সম্পূর্ণ দিন অজ্ঞান অবস্থায় থাকে; কিছু সময়ও সজ্ঞান অবস্থায় না কাটায় তাহলে আমাদের ইমাম ও শাফেয়ির অভিমত অনুযায়ী তার রোযা শুদ্ধ হবে না।” এরপর বলেন: “অজ্ঞান ব্যক্তি যদি দিনের অংশ বিশেষে জ্ঞান ফিরে পান, দিনের প্রথমাংশে হোক কিংবা শেষাংশে হোক তাহলে তার রোযা শুদ্ধ হবে।”[আল-মুগনি (৩/১২)]

এ আলোচনার ভিত্তিতে বলা যায় যে, রোযাদার যদি দিনের বেলায় এ্যানেসথেসিয়া ইনজেকশন গ্রহণ করে তবুও তার রোযা শুদ্ধ হবে। এ ইনজেকশন নেয়ার কারণে তার রোযা বাতিল হবে না। আর যদি এ ইনজেকশন ফজরের আগে গ্রহণ করে এবং ইনজেকশনের প্রভাবে সূর্যাস্ত পর্যন্ত ঘুমিয়ে কাটায় তাহলে তার ঐ দিনের রোযা শুদ্ধ হবে না।

আল্লাহ্‌ই ভাল জানেন।

সূত্রঃ ইসলাম জিজ্ঞাসা ও জবাব

https://islamqa.info/bn/95062

_____

ডেন্টাল প্রসিডিওর এর সময় ব্লিডিং হওয়া প্রসংগেঃ

প্রশ্ন:

রোজা অবস্থায় শরীর থেকে রক্ত বের হলে বা সিরিঞ্জ দিয়ে রক্ত বের করলে রোজা ভেঙ্গে যায় কি না? অনেকের দাঁতের সমস্যা থাকে। রোজা অবস্থায় দাঁত দিয়ে রক্ত বের হলে কি রোজা নষ্ট হয়ে যাবে?

উত্তর:

শরীর থেকে রক্ত বের হলে রোজার কোনো ক্ষতি হয় না এবং সিরিঞ্জ দিয়ে রক্ত বের করলেও রোজা ভাঙ্গে না। তবে ইচ্ছা করে এ পরিমাণ রক্ত দেওয়া ঠিক নয়, যার কারণে রোজা রাখার শক্তি হারিয়ে ফেলার আশংকা হয় বা রোজা রাখা কঠিন হয়ে পড়ে। আর দাঁত থেকে রক্ত বের হওয়া রোজা ভঙ্গের কারণ নয়। তবে রোযা অবস্থায় রক্ত বের হলে তা যেন গলায় চলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। কেননা গলায় রক্তের স্বাদ পাওয়া গেলে রোজা ভেঙ্গে যাবে।

আরও দেখুন:

খুলাসাতুল ফাতাওয়া ১/২৫৪;

ফাতাওয়া হিন্দিয়া ১/২০৩;

ফাতাওয়া বায্যাযিয়া ৪/৯৮;

আদ্দুররুল মুখতার ২/৩৯৬



উত্তর দিয়েছেন: মুফতি মুহাম্মাদ শোয়াইব

সম্পাদক, মাসিক আলহেরা (আরবি ম্যাগাজিন)
মুহাদ্দিস, জামিয়া রহমানিয়া সওতুল হেরা, টঙ্গী, গাজীপুর।

জন সচেতনতায়

ডা: জিয়াউল হক চৌধুরী (রাফি)
বিডিএস(ডি ইউ)
পিজিটি(ওরাল এন্ড মাক্সিলো ফেসিয়াল সার্জারী )
পিজিটি(কনজারভেটিভ ডেন্ট্রিস্টি এন্ড এন্ডোডন্টিক্স)
চীপ কসালটেন্ট
চৌধুরী ডেন্টাল সলিউশনস
জহিরিয়া মসজিদ ও মাইশা টাওয়ার (লাকী হোটেল ) এর বিপরীত পাশে)
শহিদ শহিদুল্লাহ কায়সার সড়ক ,ফেনী
মোবাইল -01840843650,01648375945

02/03/2023
দাঁত এবরেশন / ঘর্ষণ এর বিভিন্ন সম্ভাব্য উৎস রয়েছে, যার মধ্যে রয়েছে:১.আপনি দাঁত ব্রাশ করার সময় অত্যধিক চাপ ব্যবহার করে...
02/03/2023

দাঁত এবরেশন / ঘর্ষণ এর বিভিন্ন সম্ভাব্য উৎস রয়েছে, যার মধ্যে রয়েছে:

১.আপনি দাঁত ব্রাশ করার সময় অত্যধিক চাপ ব্যবহার করেন,
২.একটি শক্ত-ব্রিস্টেড টুথব্রাশ বা একটি ঘষিয়া তুলিয়া ফেলিতে সক্ষম টুথপেস্ট ব্যবহার করেন,
৩.আপনার নখের উপর কামড়,
৪.কলমের টিপস বা অন্যান্য শক্ত জিনিস চিবানো,
৫.আপনার দাঁতের বিরুদ্ধে মুখের গয়না ঘষা,

দাঁত ঘর্ষণে ক্ষয় হতে দীর্ঘ সময় লাগে, তাই আপনি হয়তো বুঝতেও পারবেন না যে এটি ঘটছে। সময়ের সাথে সাথে, আপনি মাড়ির রেখার কাছে আপনার দাঁতে খাঁজ দেখতে পারেন; কারণ এনামেল ক্ষয় হয়ে গেছে এবং দাঁতের ভেতরের স্তরগুলোকে আরো দৃশ্যমান করেছে, এই জায়গাগুলো স্বাভাবিকের চেয়ে গাঢ় দেখাতে পারে। এছাড়াও, এবরেশন দাঁতকে আরও সংবেদনশীল করে তুলতে পারে যাতে গরম, ঠান্ডা, মিষ্টি বা টক খাবার খাওয়া আরও বেদনাদায়ক হয়ে ওঠে। 🦷

চিকিৎসা ঃ
১.যে ক্ষেত্রে ক্ষত শুধুমাত্র এনামেল পর্যন্ত প্রসারিত হয়েছে, কোন চিকিৎসার প্রয়োজন নেই। সঠিক ব্রাশিং কৌশল যথেষ্ট।

২.ফিলিং এর মাধ্যমে যা গহ্বর পূরণ করতে পারে এবং দাঁতের ভাল নান্দনিকতা প্রদান করতে পারে।

৩.যদি মাড়ি দৃশ্যমান হয় এবং গুরুতর ব্যথা এবং সংবেদনশীলতা তৈরি করে, রুট ক্যানেল চিকিত্সা (RCT) করতে হবে।

#ডা: জিয়াউল হক চৌধুরী (রাফি)
বিডিএস(ডি ইউ)
পিজিটি(ওরাল এন্ড মাক্সিলো ফেসিয়াল সার্জারী )
পিজিটি(কনজারভেটিভ ডেন্ট্রিস্টি এন্ড এন্ডোডন্টিক্স)
চীপ কসালটেন্ট
চৌধুরী ডেন্টাল সলিউশনস
জহিরিয়া মসজিদ ও মাইশা টাওয়ার (লাকী হোটেল ) এর বিপরীত পাশে)
শহিদ শহিদুল্লাহ কায়সার সড়ক ,ফেনী
মোবাইল -01840843650,01648375945

দাঁতের চিকিৎসার সময় যে তথ্যগুলো গোপন করবেন না:-- --দাঁতের চিকিৎসার সময় অনেকেই ভুলে যান যে দাঁতের সাথে আমাদের শরীরের অন্য...
08/02/2023

দাঁতের চিকিৎসার সময় যে তথ্যগুলো গোপন করবেন না:--

--দাঁতের চিকিৎসার সময় অনেকেই ভুলে যান যে দাঁতের সাথে আমাদের শরীরের অন্যান্য অঙ্গ জড়িত তাই অনেক সময় চিকিৎসক কে সব কিছু খুলে বলার প্রয়োজন মনে করেন না আবার সংরক্ষণশীল সমাজের অংশ হিসেবে অনেকে লজ্জায় অনেক তথ্য গোপন করে যান ।যার ফলে চিকিৎসা প্রদানে অনেক ক্ষেত্রেই বিরূপ পরিস্থিতির স্বীকার হতে হয় ডাক্তার এবং রোগী উভয়কেই। আজ আপনাদের এমন কিছু সাধারন বিষয় নিয়ে আলোকপাত করবো যেগুলো চিকিৎসককে জানানো খুব প্রয়োজনীয় ।

আপনি যদি গর্ভবতী হন অথবা গর্ভ ধারণের জন্য চেস্টারত হনঃ

জেনে রাখবেন গর্ভের সন্তানের জন্য অধিকাংশ ব্যাথার ওষুধ ক্ষতিকর।
একজন গর্ভবতী মায়ের সাথে দুইটি জীবন জড়িয়ে থাকে, তার মধ্যে গর্ভস্থ যে শিশুটি তার জন্য অনেক ধরনের ওষুধ বিষ হিসেবে কাজ করতে পারে। তাই একজন গর্ভবতী মায়ের অবশ্যই জানানো উচিত উনার কত সপ্তাহ চলছে। এতে চিকিৎসক নিরাপদ ওষুধ প্রদান করবেন এবং এক্স-রে কিংবা অন্যান্য কার্যপ্রণালী নির্বাচনে সতর্ক থাকতে পারবেন। দাঁতের রোগীরা বেশির ভাগ সময় ব্যাথা নিয়ে আসেন। অনেকে ফার্মেসী থেকে ব্যাথার জন্য ইটোরিক্স জাতীয় ওষুধ কিনে খান । জেনে রাখবেন গর্ভের সন্তানের জন্য অধিকাংশ ব্যাথার ওষুধ ক্ষতিকর। আপনার সন্তান যদি বুকের দুধ খায় সেটাও ডেন্টাল সার্জনকে অভিহিত করবেন কারন কিছু ওষুধ বুকের দুধের সাথে নিঃসরণ হয়- যা শিশুর উপর প্রভাব ফেলতে পারে। অনেক দম্পতি আছেন গর্ভধারণের জন্য চেস্টায় আছেন কিন্তু এখনো পরীক্ষা করে নিশ্চিত হন নাই। এমন মহিলাদের উচিত চিকিৎসককে এটা অবহিত করা। কারন গর্ভ ধারনের পরে প্রথম ৩ মাস অনেক সতর্ক থাকতে হয় ওষুধ খাওয়ার ক্ষেত্রে।

আপনার যদি কোন ক্রনিক রোগ যেমন – ডায়াবেটিকস, ব্লাড প্রেসার, এ্যাজমা ইত্যাদি থাকেঃ

প্রেসারের রোগিদের ক্ষেত্রে অতিরিক্ত রক্তপাত একটি সাধারন সমস্যা

ডায়াবেটিকস এর রোগীদের মাড়ির ইনফেকশন বেশি হয় এবং ডায়াবেটিকস অনিয়ন্ত্রিত থাকলে শরীরের যেকোন ক্ষত শুকাতে চায়না। সুতরাং আপনার যদি ডায়াবেটিকস থাকে তবে অবশ্যই ডাক্তার কে অবহিত করুন। অনেক ক্ষেত্রেই ইনফেকশন বেশি বা অনিয়ন্ত্রিত সুগার এর রোগিদের এন্টিবায়োটিকের মাধ্যমে ইনফেকশন কমিয়ে তারপর দাঁত তোলা বা অন্যান্য দাঁতের চিকিৎসা করা হয়। প্রেসারের রোগীদের ক্ষেত্রে অতিরিক্ত রক্তপাত একটি সাধারন সমস্যা। সেই সাথে আপনার যদি উচ্চ কোলেস্টোরল এর সমস্যা থাকে তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় হৃদরোগ বিশেষজ্ঞরা রক্ত পাতলা করার উপাদানযুক্ত ওষুধ যেমন ইকোস্প্রিন, Clopidogrel, warfarin ইত্যাদি দিয়ে থাকেন। এই জাতীয় ওষুধগুলো দাঁত তোলা বা যেকোন অস্ত্রোপচারের অন্তত ৫ দিন আগে থেকে বন্ধ না রাখলে সার্জারির পরে রক্তপাত বন্ধ করা কঠিন হয়ে যায়। কিডনির রোগে আক্রান্ত রোগীদের অনেক ওষুধ দেয়া যায় না। তাই আপনি যদি নিয়মিত কোন ওষুধ খান সেগুলোর প্রেস্ক্রিপশন ডেন্টাল সার্জনকে দেখাবেন এবং আপনার সকল রোগের ব্যাপারে উনাকে অভিহিত করবেন ।

আপনার মেডিকেল ইতিহাস : কোনদিন কোন দুর্ঘটনায় কেটে যাবার পরে আপনার কি রক্তপাত বন্ধ হতে অনেক সময় নিয়েছিলো? ছোটবেলায় মুসলমানির পরে কি অতিরিক্ত রক্তপাত হয়েছিলো? যদি এমন অভিজ্ঞতা হয়ে থাকে তবে হয়তো আপনার রক্তপাত জনিত জটিলতা (Bleeding disorders) থাকতে পারে। আগে থেকে জানা না থাকলে এটা একটা দুঃস্বপ্নের মতো পরিস্থিতিতে ফেলতে পারে সার্জন এবং রোগী উভয়কেই। তাই এধরনের ইতিহাস ডাক্তারের কাছে খুলে বলা জরুরী। এক্ষেত্রে বিশেষ ব্যাবস্থা এবং সতর্কতার সাথে অপারেশন করা হয়। এছাড়াও কোন বড় অপারেশন হয়ে থাকলে , অতীতে কোন বিশেষ ওষুধ খাবার পরে এলার্জি বা অসুবিধা হয়ে থাকলে, ক্যান্সারের রোগী , কোন সংক্রমন ব্যাধি যেমন- হেপাটাইটিস, এইডস ইত্যাদি থাকলে অবশ্যই জানানো উচিত। অনেক সময় কেমো-রেডিও থেরাপীর রোগী দাঁত তুলতে আসেন – কিন্তু রেডিয়েশনের প্রভাবের কারনে সেই দাঁত স্বাভাবিকভাবে তোলা অসম্ভব হয়ে যায়। হেপাটাইটিস বা এইডস রোগীদের ক্ষেত্রে বিশেষ ব্যাবস্থা নিতে হয় যেন জীবানু না ছড়ায়। এসব গোপন করলে রোগী এবং সমাজের সকলেরই ক্ষতি হয়।

আপনার কোন বদ অভ্যাস থাকলেঃ
সিগারেট খেলে আমাদের মুখের ভেতরের যেকোন ক্ষত শুকাতে বিলম্ব হয়
একবার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে এক রোগীর দাঁত তুলার জন্য চেতনা নাশক ইঞ্জেকশন কিছুতেই কাজ করছিল না। যতটুকু দেয়া যায় পুরোটাই দিয়ে অবশ করতে ব্যর্থ হবার পরে রফিকুল্লাহ স্যারকে ডাকতে বাধ্য হলাম। স্যার রোগী কে বললেন- “ দুই জাতের মানুষের কাছে কখনো মিথ্যা বলতে হয়না – এক উকিল আর দুই ডাক্তার, এখন বলেন কি খান ?” রোগী জানালো সে হেরোইনসেবী এবং আসার আগেও খেয়ে এসেছে ব্যাথা লাগবে না এই আশায়। সুতরাং যেকোন ধরনের নেশা সেটা সিগারেট থেকে হেরোইন পযন্ত যাই হোক না কেন ডাক্তারের কাছে লুকানো যাবে না। সিগারেট খেলে আমাদের মুখের ভেতরের যেকোন ক্ষত শুকাতে বিলম্ব হয়। এভাবে প্রতিটা নেশা উপাদানেরই কিছু না কিছু প্রভাব আছে যা ডেন্টাল সার্জন রা বুঝতে পারেন , রোগী বললে ডায়াগনোসিস আরো সুবিধা হয়। এছাড়া দাঁত দিয়ে নখ কাটা, সুতা কাটা, ড্রিংসের বোতলের মুখ খোলা এসব বদ অভ্যাসের প্রভাব দাঁতের উপর পরে। সুতরাং স্থায়ী সমাধানের জন্য এসব অভ্যাস গোপন না করে ডাক্তারের কাছে জানানোই বুদ্ধিমানের কাজ।

জন সচেতনতায়---

ডা: জিয়াউল হক চৌধুরী (রাফি)
বিডিএস(ডি ইউ)
পিজিটি(ওরাল এন্ড মাক্সিলো ফেসিয়াল সার্জারী )
পিজিটি(কনজারভেটিভ ডেন্ট্রিস্টি এন্ড এন্ডোডন্টিক্স)
চীপ কসালটেন্ট
চৌধুরী ডেন্টাল সলিউশনস
জহিরিয়া মসজিদ ও মাইশা টাওয়ার (লাকী হোটেল ) এর বিপরীত পাশে)
শহিদ শহিদুল্লাহ কায়সার সড়ক ,ফেনী

মোবাইল -01840843650,01648375945

Address

Feni

Telephone

+8801648375945

Website

Alerts

Be the first to know and let us send you an email when চৌধুরী ডেন্টাল সলিউশনস,ফেনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share