Dentflix Dentistry

Dentflix Dentistry Dentflix Dentistry ✨

Best Dental Clinic | Expert Dentist Care
RCT • Scaling • Filling • Smile Care
Professional & Ethical Dental Treatment.

Location📍: https://maps.app.goo.gl/2VGu1dDGRH8BPazw6

📞+8801537-249999

10/08/2026

"আমি অনেক দিন পর শান্তিতে কিছু খাইছি। কোনো পাশেই ব্যথা লাগতেসে না এখন পর্যন্ত। আল্লাহ আপনার চেম্বারে অনেক বরকত দেক। অনেক ভালো হোক আপনার জীবনে। মন থেকে দোয়া করি।" --
আজ সকালে পাওয়া একজন পেশেন্ট এর ম্যসেজ৷

কাজের পর একজন Patient-এর এমন Feedback পাওয়া সত্যিই ভীষণ ভালো লাগে। আলহামদুলিল্লাহ। 🌸

অবশ্যই আল্লাহই সুস্থতা দান করার মালিক,
আমরা Doctor-রা শুধু উসিলামাত্র। 🤍

একজন মানুষকে চিকিৎসা দিয়ে তার Normal Life-এর Essential কাজে specially সুস্থভাবে খাওয়া দাওয়া করতে সাহায্য করার জন্য আল্লাহ আমাকে মনোনীত করেছেন—
এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে!❤️

মানুষের জন্য কাজ করার তাওফিকের জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। Alhamdulilah ❤️

For 📞 Appointment:
+880 1537-249999

📍 79/1, West Vashantek, Dhaka Cantonment, Dhaka 1206

🗺️ Google Map: https://maps.app.goo.gl/PfG32WKg3CnGZegv7?g_st=ac

📲 Instagram: https://www.instagram.com/dentflix.dentistry

🦷 Dentflix Dentistry 🦷
✨ Personalised Care for Your Perfect Smile ✨

🎉 Facebook recognized me as a consistent post creator this week! ❤️
07/08/2026

🎉 Facebook recognized me as a consistent post creator this week! ❤️

07/08/2026
ইহজাগতিক সবকিছু শেষ হয় এভাবে। 💔এরপর আরেক জীবনের শুরু... "নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তাঁরই দিকে ফিরে যাব" ☘️...
04/08/2026

ইহজাগতিক সবকিছু শেষ হয় এভাবে। 💔
এরপর আরেক জীবনের শুরু...
"নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তাঁরই দিকে ফিরে যাব" ☘️🤲

Root Canal করার পর আমরা রোগীদের সাধারণত Crown (Cap) করিয়ে নেওয়ার পরামর্শ দিই। কারণ একটি ভালোভাবে তৈরি Crown দাঁতকে সুর...
01/08/2026

Root Canal করার পর আমরা রোগীদের সাধারণত Crown (Cap) করিয়ে নেওয়ার পরামর্শ দিই। কারণ একটি ভালোভাবে তৈরি Crown দাঁতকে সুরক্ষা দেয়, চিবানোর সময় শক্তি বাড়ায় এবং ভবিষ্যতে দাঁত ভেঙে যাওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে।

এরপর রোগীরা প্রায়ই একটি প্রশ্ন করেন—

"ডাক্তার, কোন Crown-টা সবচেয়ে ভালো?" ❓

এর উত্তর হলো—একটি Crown সবার জন্য সেরা নয়।

সাধারণত আমাদের চেম্বারে ২ ধরনের Crown বেশি ব্যবহৃত হয়। তবে কোনটি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত হবে, তা নির্ভর করে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর, যেমন—

✔️ কোন দাঁতে Crown লাগবে (সামনের নাকি পিছনের দাঁত)
✔️ আপনার কামড়ের চাপ কতটা
✔️ আপনি সৌন্দর্যকে বেশি গুরুত্ব দিচ্ছেন, নাকি দীর্ঘস্থায়ী শক্তিকে
✔️ দাঁতের কতটা অংশ অবশিষ্ট আছে
✔️ আপনার বাজেট

তাই শুধু অন্য কারও পরামর্শ বা ইন্টারনেটে দেখে Crown নির্বাচন না করে, আপনার দাঁতের অবস্থা মূল্যায়ন করে Dentist-এর পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে ভালো।

Cap / Crown করতে অ্যাপয়েন্টমেন্ট নিন আজই ➡️

📞 Appointment:
+880 1537-249999

📍 79/1, West Vashantek, Dhaka Cantonment, Dhaka 1206

🗺️ Google Map: https://maps.app.goo.gl/PfG32WKg3CnGZegv7?g_st=ac

📲 Instagram: https://www.instagram.com/dentflix.dentistry

🦷 Dentflix Dentistry 🦷
✨ Personalised Care for Your Perfect Smile ✨

"এতগুলো যন্ত্র লাগে নাকি একটা আক্কেল দাঁত তুলতে?" 😳✅ হ্যাঁ! কারণ সব আক্কেল দাঁত এক রকম নয়।প্রতিটি ইন্সট্রুমেন্টের আলাদা...
31/07/2026

"এতগুলো যন্ত্র লাগে নাকি একটা আক্কেল দাঁত তুলতে?" 😳

✅ হ্যাঁ! কারণ সব আক্কেল দাঁত এক রকম নয়।

প্রতিটি ইন্সট্রুমেন্টের আলাদা কাজ আছে। সঠিক যন্ত্র, সঠিক টেকনিক এবং সঠিক পরিকল্পনাই একটি নিরাপদ Wisdom Tooth Surgery- এর মূল ভিত্তি। 🦷✨

💬 আপনার আক্কেল দাঁতের জটিলতার সমাধানে
আজই অ্যাপয়েন্টমেন্ট নিন।

📞 Appointment:
+880 1537-249999

📍 79/1, West Vashantek, Dhaka Cantonment, Dhaka 1206

🗺️ Google Map: https://maps.app.goo.gl/PfG32WKg3CnGZegv7?g_st=ac

📲 Instagram✅: https://www.instagram.com/dentflix.dentistry

🦷 Dentflix Dentistry 🦷
✨ Personalised Care for Your Perfect Smile ✨

আপনি এর মধ্যে কয়টি ইন্সট্রুমেন্টের নাম জানেন?
কমেন্টে জানাতে পারেন! 👇

২১ বছর বয়সী একজন রোগী শুধুমাত্র রুটিন চেকআপের জন্য এসেছিলেন।কিন্তু মুখ পরীক্ষা করে দেখা গেল, -আক্কেল দাঁতে একটি বড় ক্য...
29/07/2026

২১ বছর বয়সী একজন রোগী শুধুমাত্র রুটিন চেকআপের জন্য এসেছিলেন।

কিন্তু মুখ পরীক্ষা করে দেখা গেল, -
আক্কেল দাঁতে একটি বড় ক্যাভিটি এবং তার ভেতর থেকে লাল মাংসের মতো একটি টিস্যু বের হয়ে আছে।

এটি ছিল Pulp Polyp বা Chronic Hyperplastic Pulpitis।

❓এটা কেন হয়❓
➡️ যখন একটি দাঁতে গভীর ক্যাভিটি হয়ে দাঁতের ভেতরের জীবন্ত অংশ (pulp) দীর্ঘদিন খোলা অবস্থায় থাকে, কিন্তু পুরোপুরি নষ্ট হয় না, তখন শরীর সেখানে নতুন granulation tissue তৈরি করে। ধীরে ধীরে সেই টিস্যু গর্তের বাইরে বেরিয়ে এসে মাংসের মতো দেখা যায়।

অনেকে ভাবেন, "ব্যথা নেই, মানে দাঁত ভালো আছে।"

কিন্তু এই ধারণা সব সময় ঠিক নয়। ❌

বিশেষ করে আক্কেল দাঁত মুখের একেবারে পেছনে থাকায় পরিষ্কার করা কঠিন। তাই অনেক সময় ক্যাভিটি অনেক বড় হয়ে যায়, অথচ রোগী কিছুই বুঝতে পারেন না।

তাই ব্যথা না থাকলেও ৬ মাস অন্তর একবার ডেন্টাল চেকআপ করানো খুবই গুরুত্বপূর্ণ। ✅


টুথপেষ্ট কিন্তু আমরা খাইনা...নিশ্বাসেও নেই না! জাস্ট ব্রাশ করি...কুলি করে বেসিনে ফেলি! টুথপেস্টের মাইক্রোপ্লাস্টিক (Abra...
28/07/2026

টুথপেষ্ট কিন্তু আমরা খাইনা...নিশ্বাসেও নেই না!
জাস্ট ব্রাশ করি...কুলি করে বেসিনে ফেলি!
টুথপেস্টের মাইক্রোপ্লাস্টিক (Abrasive materials)
দাঁতকে চকচকে করতে সাহায্য করে।

অথচ...

মাইক্রোপ্লাস্টিক প্রতিনিয়ত আমরা খাচ্ছি, শ্বাসপ্রশ্বাসের সাথে নিচ্ছি!
আপনি যে কাপে চা খাচ্ছেন,
প্লাস্টিকের যে বোতলে পানি খাচ্ছেন,
টি ব্যাগের যে চা খাচ্ছেন,
বাজার থেকে কিনে যে ওয়ানটাইম প্লেটে খাবার খাচ্ছেন সবই কিন্তু মাইক্রোপ্লাস্টিকের অন্যতম সোর্স।

আবার..
প্লাস্টিকের কন্টেইনারে রেখে কি মাইক্রোওভেনে হিট দিচ্ছেন?
ব্যাস, অন্তত ৪ গূণ কিন্তু বেড়ে গেল মাইক্রোপ্লাস্টিক!

লন্ডনের কিংস কলেজের এনভায়রনমেন্টাল রিসার্চ গ্রুপের তথ্য অনুযায়ী, বাতাসেও মিশে এসব মাইক্রোপ্লাস্টিক বায়ুদূষণ করছে।
বাতাসে মাইক্রোপ্লাস্টিকের অন্যতম একটি উৎস ফসলি জমিতে ব্যবহৃত সার।
এমনকি সিনথেটিক কার্পেট ও কাপড় থেকেও মাইক্রোপ্লাস্টিক বাতাসে ছড়িয়ে পড়তে পারে।

আমাদের দেশে
বিভিন্ন ধরনের নিত্যব্যবহার্য কসমেটিক, ডিটারজেন্ট, ফেসওয়াশ, স্ক্রাব, ক্রিম ইত্যাদিতে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে মাইক্রোপ্লাস্টিক। এমনকি টুথপেস্টেও ব্যবহার করা হচ্ছে।
এসব মাইক্রোপ্লাস্টিক কোনো প্লাস্টিক থেকে প্রাকৃতিক উপায়ে তৈরি মাইক্রোপ্লাস্টিক নয়।
বরং ইঞ্জিনিয়ারিং উপায়ে তৈরি করা মাইক্রোপ্লাস্টিক, যা এসব পণ্যে ব্যবহার করা হচ্ছে। এসব পণ্য ব্যবহারের ফলে একদিকে যেমন আমাদের স্বাঁস্থ্যঝুকি বাড়ছে, অন্যদিকে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে।
এসব কসমেটিক ব্যবহারের পর তা পানির সঙ্গে মিশে ভেসে যাচ্ছে খাল, নদী কিংবা সমুদ্রে। বর্তমানে অনেক বোতলজাত পানিতেও পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক।

‌‘বাংলাদেশের বঙ্গোপসাগরে সামুদ্রিক মাছ ও অন্যান্য প্রজাতির ওপর মাইক্রোপ্লাস্টিক দূষণ' নামক এক গবেষণায় জানা যায়, বঙ্গোপসাগর থেকে আহরিত বিভিন্ন প্রজাতির মাছ ও অণুজীবের পেটে ক্ষুদ্র আকারের প্লাস্টিক বা মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।

২০১৪ সালে অনুষ্ঠিত প্রথম জাতিসংঘ পরিবেশ সম্মেলনে সামুদ্রিক প্লাস্টিক বর্জ্যদূষণকে শীর্ষ ১০ জরুরি পরিবেশগত সমস্যাগুলোর একটি হিসেবে মাইক্রোপ্লাস্টিককে তালিকাভুক্ত করা হয়।
২০১৫ সালে দ্বিতীয় জাতিসংঘ পরিবেশ সম্মেলনে মাইক্রো প্লাস্টিকদূষণ পরিবেশ এবং পরিবেশবিজ্ঞান গবেষণার ক্ষেত্রে দ্বিতীয় বৃহত্তম বৈজ্ঞানিক সমস্যা হিসেবে তালিকাভুক্ত করা হয়।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের অর্থায়নে পরিচালিত এই গবেষণায় বাঁকখালী নদীর মোহনা ও সোনাদিয়ার পাশে সমুদ্রের উপরিভাগের পানি থেকে মাইক্রোপ্লাস্টিকের ‍স্যাম্পল সংগ্রহ করা হয়েছে।
লাবণী পয়েন্ট সৈকতের ও কাঁকড়া বিচের বালুতে প্লাস্টিকের দূষণ নির্ণয় করা হয়েছে এবং অপরিশোধিত ও পরিশোধিত খাওয়ার লবণে মাইক্রোপ্লাস্টিক দূষণ পরীক্ষা করা হয়েছে।

বাঁকখালী নদীর মোহনায় পানির উপরিভাগে ভাসমান অবস্থায় প্রতি বর্গকিলোমিটারে ২০ হাজারের বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এ ছাড়া মহেশখালী, টেকনাফ ও শাহ পরীর দ্বীপ থেকে সংগৃহীত অপরিশোধিত লবণে কেজিতে প্রায় ১ হাজারটি এবং পরিশোধিত লবণে প্রতি কেজিতে পাওয়া গেছে ৭০০ থেকে ৯০০টি মাইক্রোপ্লাস্টিক।’
প্লাস্টিক মাটিতে পচতে সময় লাগে প্রায় ৪০০ বছর!
তাই ভয়াবহ এক বিপদের দিকে এগুচ্ছে বিশ্ব ⚠️

আপনি কি..
সিংগাপুরসহ উন্নত বিশ্বে গিয়েছেন রিসেন্টলি?
দেখবেন,
খেতে গেলে প্লাস্টিকের বোতল নয়, কাচের জগে পানি খেতে দেয়!
চিড়িয়াখানায় সিল মাছকে দিয়ে নানা খেলা দেখায়...মানুষকে সচেতন করে প্লাস্টিক ব্যবহার না করতে!
দরকার তাই বিকল্প কিছু ব্যবহার করা...প্লাস্টিককে রিসাইক্লিং করা!

তাই,
মাইক্রোপ্লাস্টিকের সাগরে ডুবে থেকে..টুথপেষ্ট নিয়ে আতংকে থাকা বিলাসিতা নয় কি?

তাহলে কি করব?
নিমের ডাল শুধু?
না, ❌
কারণ সেখানে অতি গুরুত্বপূর্ণ ফ্লোরাইড নাই!

কয়লা?
না, ❌
খুবই ক্ষতিকর!

অর্গানিক? ❌
ভরসা পাই না। এগুলো ব্যবসায়ীদের ছলা কলা!

সচেতন হই, ভালো থাকি। উদ্বেগ যৌক্তিক। তবে অতি সচেতনতা অনেক সময় অতি আতংক ডেকে আনে।

(Collected)
তথ্যসুত্র:
National Institute of Health (NIH)
Stanford Medicine
Bigganchinta
Daily Jugantor
Daily ProthomAlo

টুথপেস্টে Microplastics: আতঙ্ক নয়, সত্যিটা জানুন।অনেকেই ইনবক্সে টুথপেস্টে Microplastics নিয়ে প্রশ্ন করছেন। তাই সবার জন...
26/07/2026

টুথপেস্টে Microplastics: আতঙ্ক নয়, সত্যিটা জানুন।

অনেকেই ইনবক্সে টুথপেস্টে Microplastics নিয়ে প্রশ্ন করছেন। তাই সবার জন্য সংক্ষেপে কিছু তথ্য --

🔹 Microplastics কী?
➡️ ৫ মিমি-এর কম আকারের প্লাস্টিক কণাকে Microplastics বলা হয়।

🔹 কেনো টুথপেস্টে ব্যবহার করা হতো?
➡️ আগে কিছু টুথপেস্টে plastic microbeads,
cleaning বা abrasive (ঘষে পরিষ্কার করার উপাদান) হিসেবে ব্যবহার করা হতো।

🔹 শরীরের জন্য কি ক্ষতিকর?
➡️ ব্রাশ করার সময় অল্প পরিমাণ টুথপেস্ট গিলে ফেললে Microplastics শরীরে প্রবেশ করতে পারে। তবে বর্তমানে টুথপেস্ট থেকে মানুষের স্বাস্থ্যের কী পরিমাণ ক্ষতি হয়, তার নিশ্চিত প্রমাণ এখনো নেই। FDA-ও বলছে, এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।

🔹 গবেষণায় কী পাওয়া গেছে?
➡️ ল্যাব ও প্রাণীভিত্তিক কিছু গবেষণায় Microplastics-এর সঙ্গে—
প্রদাহ (Inflammation)
Oxidative stress
কোষের ক্ষতি (Cellular damage)
কিছু রাসায়নিক পদার্থ বহনের সম্ভাবনা রয়েছে।
তবে টুথপেস্ট ব্যবহারের কারণে মানুষের মধ্যে একই প্রভাব নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি।

🔹 ক্যানসার হয়?
➡️ বর্তমানে এমন কোনো শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই যে টুথপেস্টের Microplastics মানুষের ক্যানসার সৃষ্টি করে।
এ বিষয়েও গবেষণা চলছে।

🔹 তাহলে কেন Tooth paste এ Micro-plastic অনেক দেশে নিষিদ্ধ?
➡️ মূল কারণ পরিবেশ। Microbeads ড্রেন দিয়ে নদী-সমুদ্রে পৌঁছে জলজ প্রাণী ও বাস্তুতন্ত্রের ক্ষতি করতে পারে। তাই যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে rinse-off cosmetics ও টুথপেস্টে plastic microbeads নিষিদ্ধ বা সীমিত করা হয়েছে।

📌 সম্প্রতি প্রকাশিত তথ্য ও প্রস্তুতকারকের ingredient list অনুযায়ী, এই পোস্টে উল্লেখিত টুথপেস্টগুলোকে Microplastic-free হিসেবে দেখানো হয়েছে।

তবে পণ্যের ফর্মুলেশন সময়ের সাথে পরিবর্তিত হতে পারে, তাই কেনার আগে সর্বশেষ ingredient list দেখে নেওয়াই ভালো।

একজন ডেন্টিস্ট হিসেবে আমার পরামর্শ:

🌟 Microplastic-free হওয়া ভালো বিষয়,
কিন্তু টুথপেস্ট বেছে নেওয়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো-
✅ Tooth paste এ ফ্লুরাইড (1000–1450 ppm) আছে কি না।
✅ Tooth paste এর উপাদান আপনার দাঁতের প্রয়োজন অনুযায়ী আপনার জন্য উপযুক্ত কিনা।
✅ শিশুদের ক্ষেত্রে টুথপেস্ট গিলে ফেলা এড়াতে অভিভাবকের নজরদারি অত্যন্ত জরুরি।

মনে রাখবেন:
সোশ্যাল মিডিয়ায় আতঙ্ক ছড়ানো তথ্যের চেয়ে বৈজ্ঞানিক প্রমাণকে গুরুত্ব দিন।
Microplastics নিয়ে গবেষণা এখনো চলমান, তাই ভবিষ্যতে নতুন তথ্য আসতে পারে।

মুখের ঘা সবসময় সাধারণ সমস্যা নয়  ⚠️⚠️
21/07/2026

মুখের ঘা সবসময় সাধারণ সমস্যা নয় ⚠️⚠️

Address

79/1, West Vashantek
Dhaka
1206

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 09:00 - 12:00
Sunday 10:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dentflix Dentistry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share