03/05/2026
Periodontitis এর ট্রিটমেন্ট RCT হয় কিভাবে?
🦷 পেরিওডোন্টাইটিস এ বিচার বিবেচনা না করে লাফ দিয়েই রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দিচ্ছেন আপনি।
আপনি কি জানতেন না? যে, Bleeding gum, deep pocket, bone loss diagnosis পরিষ্কার: Periodontitis
তবুও আপনার treatment plan-এ ঢুকে যাচ্ছে Root Canal Treatment (RCT)! কেন?
আপনি কি ভাল হবেন না মাসুদ ভাই?? নিজের ভালো চাইলে মন দিয়ে পড়েন পুরো লেখাটা৷
👉 পরিষ্কার করে বলি
Periodontitis ≠ Pulpal disease
একটা হলো supporting tissue (gingiva, PDL, bone) এর রোগ,
আরেকটা pulp এর।
❗ যেখানে সবচেয়ে বেশি ভুল হচ্ছে
🔴 Mobility দেখেই RCT plan
🔴 Deep pocket = pulp involved ধরে নেওয়া
🔴 Vitality test ছাড়া decision
🔴 Radiograph ঠিকমতো interpret না করা
এগুলো clinical error
RCT কখন করবেন?
শুধু তখনই—
✔️ Tooth non-vital
✔️ Clear pulpal pathology
✔️ True combined perio-endo lesion
এর বাইরে গিয়ে হুট করে RCT করলেন মানে = overtreatment করলেন।
তাহলে Periodontitis এর আসল treatment কী?
✔️ Full periodontal assessment
✔️ Scaling & Root Planing (SRP) F/B Medication.
✔️ Oral hygiene reinforcement
✔️ Re-evaluation
✔️ প্রয়োজন হলে periodontal surgery
✔️ নিয়মিত maintenance (recall)
👉 Root cause (calculus) না সরালে কোনো treatment কাজ করবে না
💊 Medication হলো support, এটা কিন্তু একা একমাত্র solution না।
✔️ Pain থাকলে —
Ibuprofen / paracetamol
✔️ Chlorhexidine mouthwash
✔️ Metronidazole
⚠️ Systemic antibiotic শুধুই indication থাকলে:
Amoxicillin + Metronidazole
এর পরে আপনি ভালোভাবে ফলোয়াপ নেন। সিম্পটম অনুযায়ী আপনি প্রয়োজন হলে RCT করেন। কিন্তু সেটা যদি সেই Indication থাকে, শুধুমাত্র তখন। আমি আপনাকে না করব না৷
🚫 Hard truth
Mobility কমানোর জন্য RCT completely unscientific।
Bone loss হয়েছে periodontium এ, pulp-এ না।
সারাদিন ১০০ লেবুর শক্তি সহ ভিমবার দিয়ে বসে বসে Canal clean করলেও bone হুট করেই ফিরবে না।
কি বুঝলেন??
কমেন্টে আপনার মতামত সাদরে গ্রহণ করব।