Amlar Health Care BD

Amlar Health Care BD up coming new products
Global Health Consumer BD

হোম অফিস আপগ্রেডের ৬টি উপায় হোম অফিস কতটা কার্যকর হবে, তা ভালো প্ল্যানিং আর স্টোরেজের ওপর নির্ভর করে। রুমের ডিজাইনে খুব ...
11/08/2021

হোম অফিস আপগ্রেডের ৬টি উপায়

হোম অফিস কতটা কার্যকর হবে, তা ভালো প্ল্যানিং আর স্টোরেজের ওপর নির্ভর করে। রুমের ডিজাইনে খুব ছোটখাটো পরিবর্তন আনলেই কাজ করার জন্য সুন্দর জায়গা তৈরি হবে। হোম অফিসে এমন কিছু পরিবর্তন নিয়ে আসুন, যাতে একটা স্টাইলিশ লুক তৈরি হয় এবং একই সাথে কার্যকরিতা বৃদ্ধি পায়।

এই পরিবর্তন এমনভাবে করতে হবে যাতে কাজের সময় আপনার মনোযোগ নষ্ট না হয়। এই পরিবর্তনগুলি সহজে পরিবর্তনও করা যাবে, আপনাকে যদি খুব বেশিদিন বাসায় থেকে অফিস করতে না হয়, কিংবা যদি হঠাৎ বাসায় মেহমান আসে এবং অফিস ছেড়ে দিতে হয়, তাহলে খুব সহজেই রুম আবার সাজিয়ে নিতে পারবেন।

#১. গাছ রেখে মানসিক চাপ কমান

ডেস্কের ওপর একটা ছোট গাছ রাখলে তা মানসিক চাপ কমাতে সাহায্য করবে, ডেস্ক গুছিয়ে রাখার অনুপ্রেরণা যোগাবে। এই কারণগুলিও যদি আপনার জন্য যথেষ্ট না হয়, তাহলে জেনে রাখুন বিভিন্ন স্টাডিতে দেখা গেছে, ওয়ার্কিং স্পেসে রাখা গাছ অফিসে প্রোডাক্টিভিটি বাড়াতে সাহায্য করে।

সতেজ টেক্সচার ও রঙের জন্য আপনার হোম অফিসে কিছু হাউজপ্ল্যান্ট রাখুন। তবে আপনি যদি গাছ বাঁচিয়ে রাখতে না পারেন, তাহলেও চিন্তার কিছু নেই। আজকাল প্রচুর নকল গাছ পাওয়া যায়, সেগুলিও কয়েকটা কিনে নিতে পারেন। সেক্ষেত্রে নিয়মিত পরিচর্যা করে গাছ বাঁচিয়ে রাখার উদ্বেগ আপনাকে নিতে হবে না।

#২. সাপোর্টিভ ফ্লোরিং-এর ব্যবস্থা করুন

ডেস্ককে দাঁড় করানো কিংবা বসানোর জন্য আপনি হয়তো কনভার্টার কেনার কথা ভেবেছেন। অথবা আপনার হয়তো একটা সম্পূর্ণ অ্যাডজাস্টেবল সিট-স্ট্যান্ড ডেস্কও আছে। কিন্তু পায়ের নিচের সার্ফেসটা নিয়ে কখনো কিছু ভেবেছেন কি?

অ্যান্টি-ফ্যাটিগ ফ্লোরম্যাট আপনার অস্বস্তি কমাবে, দাঁড়িয়ে কাজ করার সময় সাপোর্ট দিবে। এই ম্যাটগুলি বিভিন্ন ম্যাটেরিয়াল ও সাইজের হয়, তাই নিজের পছন্দমতো ম্যাট নির্বাচনের সুযোগ থাকে।

একটু তুলতুলে এরিয়া রাগ আপনার পায়ের নিচে কুশন হিসেবে কাজ করবে। আরো ভালো হয় যদি কুশনের সাপোর্ট আছে এমন একটা অ্যান্টিব্যাকটেরিয়াল কর্ক-ফ্লোরিং ইনস্টল করে নিতে পারেন। এতে দাঁড়িয়ে কাজ করা সহজ হবে।

#৩. মনোযোগ বাড়াতে রুমকে ভাগ করে নিন

রুম ডিভাইডার একটা বড় রুম থেকে কাজের জায়গাটুকু আলাদা করে। স্থায়ী কোনো পরিবর্তন না করেই ভার্চুয়াল মিটিং-এর জন্য সহজেই মনোযোগ নষ্ট হয় না এমন একটা ভালো ব্যাকগ্রাউন্ড পাওয়া যাবে। হোম অফিসের প্রচলনের কারণে রুম ডিভাইডার ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে।

নানা ধরনের, সাইজের ও নতুন ফিচারসমৃদ্ধ অনেক ডিভাইডারই আজকাল বাজারে পাওয়া যাচ্ছে, এর মধ্য থেকে নিজের পছন্দের ডিভাইডার নির্বাচন করা সহজ হবে। কাজ শেষে সহজেই সরিয়ে রাখতে চাইলে একটা ফোল্ডিং ডিভাইডার কিনতে পারেন। তবে স্থায়ীভাবে কাজের জায়গাটুকুকে আলাদা করতে চাইলে একটা ফ্রিস্ট্যান্ডিং বুকশেলফ অথবা কিউব স্টোরেজ ব্যবহার করতে পারেন, এতে রুম ভাগ হওয়ার পাশাপাশি অফিসের জিনিসপত্র রাখার জন্য প্রচুর জায়গা পাবেন।

#৪. নজরকাড়া চিত্রকর্ম টানান

হোম অফিসে চিত্রকর্ম টানানোর ব্যক্তিগত ও পেশাদার দুইধরনের সুবিধাই আছে। সতর্কতার সাথে নির্বাচন করা অল্পকিছু চিত্রকর্ম আপনাকে অনুপ্রেরণা যোগাবে এবং আরো ফলপ্রসূভাবে কাজ করতে সাহায্য করবে।

কম্পিউটার ও ডেস্ক-এর আশেপাশে কিছু ছবি এবং ডেকোরেশন রাখলে চোখের আরাম পাওয়া সহজ হবে। অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের ওপর যে চাপ পড়ে এর ফলে তাও কমানো যাবে।

#৫. রঙ বদলায় এমন বাল্ব দিয়ে রুমের আলো বাড়ান

বেশিরভাগ বাড়িতেই আলাদা করে অফিসের জায়গা থাকে না, এই মহামারীর সময় আমরা ঘরের একটা কর্নারকে হোম অফিস বানিয়ে নিয়েছি। কিন্তু এর ফলে অনেকেরই অফিসে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে না।

অফিসে প্রাকৃতিক আলোর পাশাপাশি টাস্ক লাইটিং-এর ব্যবস্থা থাকা ভালো। একেকটা কাজে ফোকাসের জন্য একেক রকমের আলো ব্যবহার করাই টাস্ক লাইটিং। এর ফলে অফিসে পর্যাপ্ত পরিমাণ আলো পাওয়া যাবে।

অফিসের জন্য লাইট কিনতে চাইলে বিভিন্ন রকমের আলো পাওয়া যায় এমন অ্যাডজাস্টেবল ডেস্ক ল্যাম্প কিনতে পারেন।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে হলদেটে আলো সৃজনশীলতা বাড়ায়, অন্যদিকে নীলচে আলো মনোযোগ বাড়ায়।

আপনার হোম-অফিস স্থায়ী না হলেও চিন্তার কোনো কারণ নেই। এই লাইটগুলির বেশিরভাগই তারবিহীন ও ব্যাটারি চালিত। সেকারণে আপনি যেখানেই কাজ করবেন, নিজের সাথে করে এগুলিকে নিয়ে যেতে পারবেন।

#৬. প্ল্যানিং এর জন্য দেয়ালের সদ্ব্যবহার করুন

আমাদের কম্পিউটার দিয়ে কাজের পরিকল্পনা করা, ফাইল সংরক্ষণ করা এবং অনুপ্রেরণা খোঁজা ইত্যাদি সবই করতে পারি। তবে সবসময় ডিজিটাল প্ল্যানিং ভালো লাগতে নাও পারে, আবার অনেকেই ডিজিটাল প্ল্যানিং-এ অভ্যস্ত নাও হতে পারেন। আর এই সমস্যার খুব সহজ সমাধান আছে আমাদের হাতের কাছেই। শিট মেটাল ও একটা ছবির ফ্রেম দিয়ে একটা ঝুলন্ত ম্যাগনেটিক বোর্ড তৈরি করতে পারেন। সেখানেই টু-ডু লিস্ট, প্রজেক্টের ডিটেইলস ও অনুপ্রেরণাদায়ক ছবি টানিয়ে নিতে পারেন।

#হোমঅফিস #ডিজাইন #প্ল্যান

TRUST, A PRIZED BUSINESS COMMODITY, IS ON A DOWNFALL    At the heart of every relationship is trust. And that includes b...
10/08/2021

TRUST, A PRIZED BUSINESS COMMODITY, IS ON A DOWNFALL

At the heart of every relationship is trust. And that includes business, because without trust, it’s difficult for any deal, transaction or venture to succeed. I’ve been bitten many times, and I can feel why trustworthiness has become a most prized commodity in the corporate world. To be fair, I think there’re two ways to look at the trust deficit - are businessmen becoming less trustworthy or is everyone now less likely to trust each other? I guess our body and mind are designed to believe in others, but our past experiences sow the seeds of mistrust. Distrust can be a valid response, but maybe that shouldn’t be the only way we drive ourselves, our jobs or our businesses.

I’m sure many of us are uncertain who to put our faith in, or how much of a chance we should take, because it could be a very risky game when we misjudge & put too much of our belief in certain people. It can be the crossroad of hope & fear at the same time - we want the best but are fearful that the worst can happen. But too much mistrust is obviously harmful - we can’t enjoy life if we are suspicious all the time. Maybe it’s about a take and give principle, which means it needs two sincere parties to ensure a successful outcome. What do you think comes first - to trust or to be trusted?

10/08/2021
new
13/07/2018

new

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amlar Health Care BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Amlar Health Care BD:

Share