Dr. Nusrat Jahan Rumpa

Dr. Nusrat Jahan Rumpa Health is GOD gifted. We doctor only try our best for human.

02/03/2024

teeth
#স্কেলিং করলে কি দাঁত পাতলা হয়ে যায়???
Dr. Nusrat Jahan Rumpa

Youtube👎👎
https://www.youtube.com/.NusratRumpa

31/12/2023

30/12/2023

.
#অ্যাপথাস আলসার। . #মুখে_ঘাঁ।


.

25/12/2023

.
#দাঁতের_শিরশির_অনুভুতি।

 আজকে আমারা আলোচনা করবো সবচেয়ে কমন একটা বিষয় নিয়ে।সেটা হলো অ্যাপথাস আলসার বা মুখে ঘাঁ নিয়ে।অ্যাপথাস আলসার এ ভুগেন না এমন...
18/09/2023



আজকে আমারা আলোচনা করবো সবচেয়ে কমন একটা বিষয় নিয়ে।সেটা হলো অ্যাপথাস আলসার বা মুখে ঘাঁ নিয়ে।

অ্যাপথাস আলসার এ ভুগেন না এমন মানুষ কম ই আছে। অ্যাপথাস আলসার হওয়ার সুনির্দিষ্ট কোন কারন নেই।মুখের যেকোন যায়গায় ই হতে পারে,তবু এটা হলে কি কি করনীয় সেটা জেনে রাখা উচিত।

অ্যাপথাস আলসার সাইজ ও রকম ভেদে ৩ রকম হয়ে থাকে।

১.মাইনর অ্যাপথাস আলসার
২. মেজর অ্যাপথাস আলসার
৩.হারপেটিফর্ম অ্যাপথাস আলসার।

# মাইনর অ্যাপথাস আলসার : এগুলো সাধারণত ওভাল বা রাউন্ড শেপের হয়ে থাকে। ৫মিমি এর কম ডায়ামিটার হয়ে থাকে সাইজ এ এবং ১-২ সপ্তাহের ভেতর ভালো হয়ে যায় চিকিৎসা ছাড়াই।

#মেজর অ্যাপথাস আলসার :এগুলো মাইনর আলসার এর চেয়ে সাইজ এ বড় এবং গভীর হয়ে থাকে।ডায়ামিটার এ ১০ মিমি এর চেয়ে বড় হয় সাইজ এ এবং অনেক ব্যাথা হয়ে থাকে।

# হারপেটিফর্ম অ্যাপথাস আলসার :
এরা পিন পয়েন্ট সাইজ এর এবং অনেক গুলো একসাথে জমাটবদ্ধ ভাবে হয়ে থাকে।এদের নির্দিষ্ট কোন সাইজ থাকে না।

অ্যাপথাস আলসার এর কারন:

১. হরমোনের পরিবর্তন এর জন্য হতে পারে।

২. দাঁত ব্রাশ করার সময় এক্সিডেন্টাল ইঞ্জুরি বা ব্রাস পড়ানো থাকলে সেখান থেমে ইঞ্জুরি বা বার বার গালে শার্প দাঁতের কামড় লেগে ক্ষত হয়ে সেখান থেকে হতে পারে।

৩. ভাইরাস,ব্যাক্টেরিয়ার সংক্রমণ থেকে হতে পারে।

৪. কোন নির্দিষ্ট খাবারে এলার্জিক হলে বা অতিরিক্ত স্পাইসি খাবার থেকে হতে পারে।

৫. বিভিন্ন ভিটামিন এর সল্পতায় হতে পারে যেমন ভিটামিন বি১২,বি ৯,যিংক আ,আয়রন ইত্যাদি।

৬.ইমোশনাল স্ট্রেস।

৭.ঘুমের সল্পতা।

৮.মুখের হাইজিন মেন্টেইন না করলে।

এরকম আরো অনেক কারনেই হতে পারে।

করনীয়:
সাধারণত এটি কয়েকদিনে এমনি ভালো হয়ে যায়।কিছু নিয়ম মেনে চলা ভালো।

সবার আগে মুখগহ্বর এর যত্ন নিতে হবে।
নরম ব্রিশল যুক্ত ব্রাশ ব্যবহার করতে হবে। ভাংগা দাঁত থাকলে ডাক্তার এর কাছ থেকে তার চিকিৎসা নিতে হবে।ধুমপানের অভ্যাস ত্যাগ করতে হবে।পর্যাপ্ত পরিমান ঘুমাতে হবে।
মানসিক চাপ কমাতে হবে।
রোগীর খাদ্যভাস এ পরিবর্তন আনতে হবে।৩ সপ্তাহের বেশি সময়ে না কমলে দাঁতের ডাক্তার সরনাপন্ন হতে হবে।

11/09/2023

আজকে আমরা শিশুদের দাঁতের যত্ন নিয়ে আলোচনা করবো। শিশুদের দাঁতের যত্ন আসলে মায়ের পেট থেকেই শুরু করা উচিত।গর্ভাবস্থায় এমন কোন ওষূধ খাওয়া উচিত নয় যা গর্ভের শিশুর দাঁতের উপরে কোন ইফেক্ট ফেলে।বার বার আল্ট্রাসাউন্ড ,এক্সরে এসব করার ক্ষেত্রেও সতর্ক থাকা জরুরী। মায়ের খাবার ও পুষ্টিকর কিনা সেদিক এও নজর রাখা উচিত।

শিশু জম্নের পর পর ই তার মুখ গহব্বরের যত্ন নিতে হবে।বাচ্চাকে কখনো ফিডার খেতে খেতে ঘুমাতে দেয়া উচিত নয়।ফিডার বা দুধ খাওয়া শেষ করে পাতলা নরম সুতি কাপড় বা গজ কুসুম গরম পানিতে ভিজিয়ে বাচ্চার মাড়ি মুছে দিতে হবে।

৬ মাসের দিকে ( সামান্য অগে পরে হতে পারে) যখন বাচ্চার দাঁত ওঠা শুরু করে তখন খাবার শেষ করেই বাচ্চার দাঁত পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিতে হবে।
বাজারে অনেক সিলিকন এর নরম ফিংগার ব্রাশ পাওয়া যায় ওগুলো দিয়ে ব্রাশ করে দিতে হবে।কোন ভাবেই অবহেলা করা উচিত নয়।

বাচ্চারা মিষ্টি খাবার পছন্দ করে।কিন্তু বেশি মিষ্টি খাবার খেলে তা দাঁতের সাথে লেগে থেকে ডেন্টাল ক্যারিজ বা দন্তক্ষয় করে।

বাচ্চারা খাবার খেলে সে খাবার এর কনা দাঁতের ফাঁকে ঢুকে থেকেও দুই দাতের মাঝে ক্ষয় করে তাই অন্তত দুই বেলা শিশুকে দাঁত ব্রাশ করানোর অভ্যাস গড়ে তুলতে হবে।

২ বছেরের আগ পর্যন্ত শিশুকে সামান্য ফ্লুরাইড যুক্ত বেবি পেস্ট লাগিয়ে অভিভাবক ব্রাশ করিয়ে দিতে হবে।বাচ্চাকে বয়স ভেদে ছোট এবং নরম ব্রিসলযুক্ত ব্রাশ দিতে হবে।বাচ্চা যেন পেস্ট গিলে না ফেলে খেয়াল রাখতে হবে

২-৫ বছরের শিশুদের জন্য একটা মটরদানা সাইজ এর পেস্ট লাগিয়ে নিজদের তত্ত্বাবধানে ব্রাশ করাতে হবে।

অনেকে দেখা যায় মাসের পর মাস একই ব্রাশ পেস্ট ব্যাবহার করেন এটা উচিত নয়।কয়েকদিন পর পর ভিন্ন ভিন্ন কোম্পানির পেস্ট ব্যাবহার করতে পারেন তবে ডাক্তার এর থেকে অবশ্যই জেনে নেবেন বাচ্চাদের জন্য সঠিক ফ্লুরাইড যুক্ত পেস্ট কোনটি।আর প্রতি ৩ মাস পর পর ব্রাশ পরিবর্তন করতে হবে।

বাচ্চাদের অতিরিক্ত চিনিযুক্ত পানিয়ো,জুস অনেক সময় নিয়ে খাওয়া শেষ করতে দেয়া যাবেনা।কোমল পানীয় তে ফারমেন্টেড কার্বোহাইড্রেট থাকে যা দাঁত ক্ষয় করে দেয়।

শিশুদের দুধ দাঁত ক্ষয় হলে অবশ্যই ডাক্তার এর কাছে নিতে হবে।ডাক্তার যথাযথ ব্যবস্থা নেবেন।কোন দাঁত সময়ের আগে ফেলা উচিত নয়।তাহলে পারমানেন্ট দাঁত গুলা আকা বাকা হবে।

শিশুদের দাঁতের মাঝে ফাকা থাকে।সেটা নিয়ে ও চিন্তার কিছু নেই।এটাই স্বাভাবিক।ফাঁকা থাকলেই পারমানেন্ট দাঁত গুলো স্পেস পাবে ওঠার জন্য।

প্রতিটি শিশুর হাসি হোক ব্যাথামুক্ত😍

ডা. নুসরাত জাহান রুম্পা।

Address

Dhaka
1207

Telephone

+8801835710554

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Nusrat Jahan Rumpa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Nusrat Jahan Rumpa:

Share