U S's Tooth Castle

U S's Tooth Castle Dr. Ummay Salma,
Assistant Professor of Cumilla Medical College Hospital. Prosthodontics & General Dentistry

18/02/2026

Alhamdulillah.
Full Mouth Rehabilitation.

আজ থেকে প্রায় ৮ বছর আগে ২১ বছরের এক তরুণী ঢাকায় "বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে" আমার কাছে যে চিকিৎসা সেবা নেয়, তারই ধা...
18/02/2026

আজ থেকে প্রায় ৮ বছর আগে ২১ বছরের এক তরুণী ঢাকায় "বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে" আমার কাছে যে চিকিৎসা সেবা নেয়, তারই ধারাবাহিকতায় বর্তমানে কুমিল্লায় সেই চিকিৎসা পূর্ণতা পায়।
Alhamdulillah another successful story of a most complicated case.




23/01/2026

Eye doesn’t see what mind doesn’t know.
TMD patient fact.

TMD (চোয়ালের জয়েন্টে ব্যথা) রোগীরা অনেক সময় সত্যিই অবহেলিত থাকে। কারণ সমস্যাটা জটিল, উপসর্গগুলো বিভ্রান্তিকর, আর সঠিক ডা...
23/01/2026

TMD (চোয়ালের জয়েন্টে ব্যথা) রোগীরা অনেক সময় সত্যিই অবহেলিত থাকে। কারণ সমস্যাটা জটিল, উপসর্গগুলো বিভ্রান্তিকর, আর সঠিক ডায়াগনোসিস সব জায়গায় হয় না।
TMD (Temporomandibular joint disorders) এর ব্যথা শুধু চোয়ালে সীমাবদ্ধ থাকে না। মাথাব্যথা, কানের ভেতর ব্যথা, কানে শব্দ, ঘাড় বা কাঁধে ব্যথা এমনকি দাঁতের ব্যথার মতোও মনে হতে পারে। ফলে রোগী কখনো ENT, কখনো নিউরোলজিস্ট, কখনো অর্থোপেডিক্স কখনো আবার সাধারণ ডেন্টিস্টের কাছে যায়। প্রত্যেকে নিজের দিক থেকে দেখে, কিন্তু পুরো সমস্যাটাকে একসাথে মূল্যায়ন করা হয় না।
আরেকটি বড় সমস্যা হলো, অনেক জায়গায় TMD-কে এখনো “গুরুত্বহীন” বা “নিজে নিজেই ভালো হয়ে যাবে” বলে এড়িয়ে যাওয়া হয়। প্রয়োজনীয় ক্লিনিক্যাল এক্সামিনেশন, জয়ের মুভমেন্ট এনালাইসিস, মাংসপেশীর মূল্যায়ন বা দরকার হলে সঠিক ইমেজিং করা হয় না। ফলে রোগী বছরের পর বছর ব্যথা সহ্য করে, মানসিকভাবে ভেঙে পড়ে।
সঠিকভাবে ডায়াগনোসিস না হলে চিকিৎসাও হয় ভুল। অপ্রয়োজনীয় ওষুধ, ভুল স্প্লিন্ট, এমনকি অকারণ দাঁত তোলার ঘটনাও দেখা যায়। এতে রোগীর কষ্ট তো বাড়েই, চিকিৎসার উপর বিশ্বাসও নষ্ট হয়।
আসলে TMD রোগীদের সবচেয়ে বেশি দরকার একজন এমন চিকিৎসক, যিনি সময় নিয়ে শুনবেন, পুরো সিস্টেমটা বুঝবেন এবং ধাপে ধাপে চিকিৎসা দেবেন। TMD একদিনে সেরে যাওয়ার রোগ না, কিন্তু সঠিক ডায়াগনোসিস আর পরিকল্পিত চিকিৎসা পেলে বেশিরভাগ রোগীই ভালো থাকে।
এই রোগীরা দুর্বল নয়, অবহেলার শিকার। তাদের সমস্যাকে গুরুত্ব দিয়ে দেখাই হচ্ছে সঠিক চিকিৎসার প্রথম ধাপ।

TMD সম্পর্কিত কিছুটা knowledge শেয়ারের সুযোগ পেয়েছি, এই সেমিনারের মাধ্যমে।

Proud to be a Prosthodontist ❤️
23/01/2026

Proud to be a Prosthodontist ❤️

11/11/2025

Brand new smile....

30/10/2025

Dentistry is not just a profession - it’s a lifelong art of healing, compassion and purpose.

19/10/2025

🌿 ফুল মাউথ রিহ্যাব — দাঁতের পূর্ণাঙ্গ চিকিৎসা, শুধুই সৌন্দর্য নয়, সম্পূর্ণ পুনর্গঠন!

ভাবুন, আপনি এমন এক বাড়িতে থাকেন যার অর্ধেক দেয়াল ভাঙা, ছাদে ফাটল, আর মেঝে কেঁপে উঠছে।
এখন আপনি যদি শুধু এক কোণের ঘরটা রঙ করে ফেলেন, সমস্যা কি সত্যিই মিটবে?

দাঁতের ক্ষেত্রেও একই বিষয়টি ঘটে।

অনেকেই বলেন —
“ডাক্তার, এখন শুধু এই একটা দাঁতটা ঠিক করে দিন, বাকিগুলো পরে করবো।”
কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলের শুরু।

🦷 ফুল মাউথ রিহ্যাব (Full Mouth Rehabilitation) আসলে কী?

এটি এমন এক চিকিৎসা পরিকল্পনা যেখানে পুরো মুখের দাঁত, কামড়ানোর ধরণ, পেশী ও জয়েন্ট —
সবকিছু একসাথে বিবেচনা করে মুখের সম্পূর্ণ ভারসাম্য পুনর্গঠন করা হয়।

👉 সহজ ভাষায় —
“পুরো মুখের কামড়, দাঁত ও সৌন্দর্যকে আবার সঠিক ভারসাম্যে ফিরিয়ে আনার চিকিৎসা।”

এর মধ্যে থাকতে পারে 👇

ক্ষতিগ্রস্ত দাঁতের ক্রাউন বা ভিনিয়ার বসানো

নষ্ট দাঁত তুলে ইমপ্ল্যান্ট বা ব্রিজ দেওয়া

কামড়ের ভুল (occlusion) ঠিক করা

TMJ বা চোয়াল জয়েন্টের ভারসাম্য রক্ষা

ব্রুক্সিজম বা দাঁত ঘষার অভ্যাস নিয়ন্ত্রণ

হাসির নান্দনিকতা পুনর্গঠন ✨

🪥 তাহলে কমপ্লিট ডেনচার কি ফুল মাউথ রিহ্যাবের মধ্যে পড়ে?

✅ হ্যাঁ, পড়ে — প্রেক্ষাপট অনুযায়ী।
যখন মুখে কোনো দাঁত থাকে না, তখন কমপ্লিট ডেনচারও পুরো মুখের চিবানোর ক্ষমতা, উচ্চারণ, ও মুখের আকৃতি ফিরিয়ে আনে —
অর্থাৎ সেটিও এক ধরনের ফুল মাউথ রিহ্যাবিলিটেশন।

তবে যেখানে কিছু দাঁত বেঁচে আছে এবং সেগুলো ধরে রেখে পুরো মুখের ফাংশন পুনর্গঠন করা হয় —
সেটিই প্রকৃত “Full Mouth Rehabilitation”।

⚖️ কেন আংশিক চিকিৎসা না করে ফুল মাউথ চিকিৎসা নেওয়া জরুরি?

একটি গল্প দিয়ে বলি 👇

রফিক সাহেবের বয়স ৫৫।
বাম পাশে কয়েকটি দাঁত নড়ছিল, ব্যথাও ছিল। তাই তিনি শুধু বাম পাশেই চিকিৎসা করালেন।
কিছুদিন পর ডান পাশেও ব্যথা শুরু, নিচের দাঁত হেলে গেল, কামড় আর মিলছে না।
শেষে আবার পুরো মুখের চিকিৎসা করতে হলো—সময়, খরচ, কষ্ট—সবই দ্বিগুণ!

কারণ?
মুখ হলো এক ভারসাম্যপূর্ণ সিস্টেম।
এক পাশে সমস্যা থাকলে অন্য পাশেও তার প্রভাব পড়ে।
চিবানোর চাপ, পেশীর টান, দাঁতের ঢাল—সবকিছুই পরস্পরের সঙ্গে সম্পর্কিত।

👉 তাই এক জায়গায় চিকিৎসা করলে সাময়িক আরাম মিললেও,
পুরো মুখের ভারসাম্য না ফিরলে সমস্যা ফিরে আসবেই—আরও জটিল রূপে।

🌸 ফুল মাউথ রিহ্যাবের সুবিধা

✅ চিবানোর পূর্ণ ক্ষমতা ফিরে আসে
✅ মুখের পেশী ও জয়েন্টের ভারসাম্য পুনরুদ্ধার হয়
✅ দাঁতের ক্ষয় ও ঘষণ বন্ধ হয়
✅ হাসির সৌন্দর্য ও আত্মবিশ্বাস ফিরে আসে
✅ ভবিষ্যতের জটিল চিকিৎসা এড়ানো যায়

💬 শেষ কথা

দাঁতের চিকিৎসা শুধু ব্যথা কমানোর জন্য নয়,
এটি আপনার মুখের কর্মক্ষমতা, সৌন্দর্য ও আত্মবিশ্বাস পুনরুদ্ধারের এক সমন্বিত প্রক্রিয়া।

তাই সমস্যা যত ছোটই হোক,
চিকিৎসা পরিকল্পনা যেন হয় পুরো মুখের ভারসাম্য চিন্তা করে —
এটাই আধুনিক ডেন্টিস্ট্রির মূল দর্শন।

📍সংগৃহীত।

Lateral compression plate in midline mandible fracture  management in mixed dentition period.
18/10/2025

Lateral compression plate in midline mandible fracture management in mixed dentition period.

মুখগহবরের জটিল রোগে আক্রান্ত হয়ে সত্তোরোর্ধ বৃদ্ধের নিচের চোয়ালের বেশিরভাগ অংশ ফেলে দেওয়া হয়। সার্জারির সময় দাঁত পুনঃস্হ...
17/10/2025

মুখগহবরের জটিল রোগে আক্রান্ত হয়ে সত্তোরোর্ধ বৃদ্ধের নিচের চোয়ালের বেশিরভাগ অংশ ফেলে দেওয়া হয়। সার্জারির সময় দাঁত পুনঃস্হাপনের কোন ব্যবস্হা ( প্রস্হেটিক বেড) না রাখায় তিনি গত দুইবছর ধরে খুব কষ্ট করে খাওয়া দাওয়া করছেন। তারউপর ক্রমাগত মুখ থেকে লালা ঝরে (inadequate lip seal) পড়তো। এক্ষেত্রে রোগী এবং তার ছেলের অনুরোধে শুধুমাত্র লালা না ঝরে পড়ার (lip closure) একটা ব্যবস্হা করা হল।

15/10/2025

Lateral compression plate fabrication for fractured mandible management in mixed dentition stage.

Vital preparations for FPD.রুটক্যানেল ছাড়া দাঁত প্রতিস্থাপন।
06/10/2025

Vital preparations for FPD.
রুটক্যানেল ছাড়া দাঁত প্রতিস্থাপন।

Address

Dr. Ummay Salma, Moon Specialized Hospital Ltd, Jhawtala
Cumilla
3500

Opening Hours

Monday 15:00 - 20:00
Tuesday 15:00 - 20:00
Wednesday 15:00 - 20:00
Thursday 15:00 - 20:00
Saturday 15:00 - 20:00
Sunday 15:00 - 20:00

Telephone

+8801817496666

Website

Alerts

Be the first to know and let us send you an email when U S's Tooth Castle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to U S's Tooth Castle:

Share