Smile and Learn with Dr.Fahima

Smile and Learn with Dr.Fahima Let’s smile, learn, and grow together! �

দাঁতের যত্ন ও ডেন্টাল শিক্ষা — একসাথে, এক প্ল্যাটফর্মে!
আমি Dr. Fahima — দন্ত চিকিৎসক ও ডেন্টাল বিষয়ক শিক্ষক। মা ও শিশুদের জন্য টিপস ,অনলাইন কন্সাল্টেশান এবং ডেন্টাল শিক্ষার্থীদের জন্য সহায়ক কনটেন্ট — সবই এখানে!

🦷 Dental Bites: দাঁতের বন্ধু আর শত্রু খাবার! 🍽️সুস্থ দাঁতের জন্য শুধু ব্রাশ করলেই হবে না — খাওয়াদাওয়াতেও সচেতনতা দরকার। ...
28/06/2025

🦷 Dental Bites: দাঁতের বন্ধু আর শত্রু খাবার! 🍽️

সুস্থ দাঁতের জন্য শুধু ব্রাশ করলেই হবে না — খাওয়াদাওয়াতেও সচেতনতা দরকার। চলুন জেনে নিই কোন খাবার দাঁতের বন্ধু, আর কোনটা দাঁতের শত্রু!

✅ দাঁতের জন্য ভালো খাবার (বন্ধু)

🧀 চিজ/পনির: ক্যালসিয়াম ও ফসফেটে ভরপুর, দাঁতের এনামেল মজবুত করে

🥛 দুধ ও দই: দাঁতের গঠন ও ক্ষয় রোধে সাহায্য করে

🍎 আপেল ও গাজর: প্রাকৃতিকভাবে মুখ পরিষ্কার করে, লালা উৎপাদন বাড়ায়

🥜 বাদাম: মিনারেলসমৃদ্ধ, দাঁতের ক্ষয় কমায়

💧 পানি: মুখের অ্যাসিড ধুয়ে দেয়, ব্যাকটেরিয়া হ্রাস করে

🚫 দাঁতের জন্য ক্ষতিকর খাবার (শত্রু):

🥤 সফট ড্রিংকস / কোলা: উচ্চ অ্যাসিড ও সুগার দাঁতের এনামেল ক্ষয় করে

🍬 চুইং ক্যারামেল/চকলেট: দীর্ঘ সময় মুখে থেকে দাঁতের গর্ত তৈরি করে

🍩 রিফাইন্ড কার্ব খাবার (পাউরুটি, বিস্কুট): মুখে লেগে থেকে ব্যাকটেরিয়া বাড়ায়

🍋 অতিরিক্ত টক ফল বা ভিনেগার: দাঁতের ওপর অ্যাসিডিক প্রভাব ফেলে

🧃 ফ্রুট জুস (চিনি মেশানো): চিনি ও অ্যাসিড একসঙ্গে দাঁত ক্ষয় করে

📌 পরামর্শ:
খাওয়ার পর দাঁত ব্রাশ করা সম্ভব না হলে পানি দিয়ে ভালোভাবে কুলি করুন। দাঁতের প্রতি যত্ন নিন, সুন্দর হাসি আপনার পরিচয়!

🦷 Dental Bites – দাঁতের যত্নে সঠিক খাদ্য বেছে নিন!

"যদি আমার উম্মতের উপর কষ্ট না হতো, তবে আমি প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করা ফরজ করতাম।”📖 (সহীহ বুখারী)🌿 আপনি কি জানেন?নব...
17/06/2025

"যদি আমার উম্মতের উপর কষ্ট না হতো, তবে আমি প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করা ফরজ করতাম।”
📖 (সহীহ বুখারী)

🌿 আপনি কি জানেন?
নবীজী (সা.) মৃত্যুর আগ মুহূর্তেও মিসওয়াক করেছেন।
তিনি তাঁর শেষ সময়ে মিসওয়াক চেয়েছিলেন এবং দাঁতের পরিচ্ছন্নতা রক্ষা করে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।

ইবাদতের শুরু পরিচ্ছন্নতা দিয়ে, আর মুখের পরিচ্ছন্নতা শুরু হয় দাঁতের যত্নে।

🪥আজই থেকে —
✅ নামাজের আগে মিসওয়াক অথবা টুথব্রাশ করুন
✅ দাঁতের যত্নে গাফিল হবেন না
✅ সুস্থ মুখ = প্রশান্ত মন = মনোযোগী ইবাদত

শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্যও আমাদের মুখ পরিচ্ছন্ন থাকা দরকার।

ইনশাআল্লাহ সামনে আমি মিসওয়াক এর দারুণ সব উপকারিতা নিয়ে বলব।

#ডেন্টাল_সচেতনতা

Floss like a Boss...😎😎😎
15/06/2025

Floss like a Boss...😎😎😎

DIAGNOSIS DIARY...(রোগীর ভাষায় রোগ চেনা)⚡ Sharp Pain (Dentine Sensitivity)রোগী বলবে:"ঠান্ডা পানি খেলেই দাঁতে বাজ পড়ে মতো...
14/06/2025

DIAGNOSIS DIARY...

(রোগীর ভাষায় রোগ চেনা)

⚡ Sharp Pain (Dentine Sensitivity)

রোগী বলবে:
"ঠান্ডা পানি খেলেই দাঁতে বাজ পড়ে মতো লাগে!"
"বাতাস লাগলে ব্যথা করে!"

সম্ভাব্য কারণ:
→ Dentine Hypersensitivity
Suggested Test: Cold air / Ice test

🔥 Spontaneous, Throbbing Pain (Irreversible Pulpitis)

রোগী বলবে:
"হঠাৎ হঠাৎ দাঁতে খুব ব্যথা শুরু হয়, নিজে নিজে থামে না!"
"রাতে ঘুমাতে পারি না, ব্যথা বেড়ে যায়!"

সম্ভাব্য কারণ:
→ Irreversible pulpitis
Suggested Test: Heat test (hot gutta percha)

🦷 Dull Ache While Chewing (Periapical Abscess)

রোগী বলবে:
"কিছু কামড়ালেই দাঁত ব্যথা করে!"
"ফোলা লাগছে দাঁতের গোঁড়ায়!"
"চিবোতে পারি না, নিচে চাপ পড়লেই ব্যথা!"

সম্ভাব্য কারণ:
→ Periapical abscess
Suggested Test: Percussion /palpation
(Percuss with finger/mirror handle)

💢 Pain on Release (Cracked Tooth)

রোগী বলবে:
"চিবোলে ঠিক থাকে, কিন্তু কামড় ছেড়ে দিলে হঠাৎ ব্যথা লাগে!"
"মনে হয় দাঁতে ফাটল ধরেছে!"

সম্ভাব্য কারণ:
→ Cracked tooth
Suggested Test: Bite test (Tooth slooth)

🌀 Radiating Pain (Referred pain or TMD)

রোগী বলবে:
"দাঁতের ব্যথা গালে বা কানে ছড়িয়ে পড়ে!"
"মুখ হাঁ করলে বা চিবালে জয়েন্টে ব্যথা লাগে!"

সম্ভাব্য কারণ:
→ Referred pain from TMD
Suggested Test: TMJ palpation, muscle tenderness test

💡 Remember Trick:

👉 “Sharp → Cold | Spontaneous → Heat | Chewing → Abscess | Release → Crack | Radiating → TMD”

📌 বাংলায় :
“ঠান্ডায় সেনসিটিভ, গরমে পাল্প, কামড়ালে অ্যাবসেস, ছাড়লে ফাটল, ছড়ালে জয়েন্ট”
#রোগী

🦷 Myth vs Fact  ভুল ধারণা ও সঠিক তথ্য – পর্ব ১🎯 বিষয়: “দুধের দাঁত নষ্ট হলেও সমস্যা নেই!”❌ ভুল ধারণা:> “দুধের দাঁত তো পরে...
12/06/2025

🦷 Myth vs Fact

ভুল ধারণা ও সঠিক তথ্য – পর্ব ১

🎯 বিষয়: “দুধের দাঁত নষ্ট হলেও সমস্যা নেই!”

❌ ভুল ধারণা:

> “দুধের দাঁত তো পরে যাবে, নষ্ট হলে কোন সমস্যা নেই!”

✅ সঠিক তথ্য:

> দুধের দাঁত নষ্ট হলে শিশুর ব্যথা, ইনফেকশন, খাওয়ায় অসুবিধা ও কথাবলার সমস্যাও হতে পারে। এছাড়া দুধের দাঁত অকালে পড়ে গেলে স্থায়ী দাঁতের গঠনে সমস্যা হতে পারে এবং দাঁত বাকা হয়ে আসতে পারে।

🦷 দুধের দাঁতের গুরুত্ব:

✨শিশু ঠিকমতো খেতে পারে

✨পরিষ্কার করে কথা বলতে শেখে

✨স্থায়ী দাঁতের জায়গা ঠিকভাবে তৈরি হয়

✨শিশুর আত্মবিশ্বাস বাড়ে, কারণ সুন্দর হাসি তার আত্মপ্রকাশে সাহায্য করে

🦷 মায়েদের করণীয়:

☑️শিশুর প্রথম দাঁত ওঠার পর থেকেই যত্ন শুরু করুন

☑️দিনে ২ বার ব্রাশ করতে শেখান (সকাল ও রাত)

☑️দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে ফ্লস ব্যবহার করুন

☑️বছরে অন্তত ১ বার ডেন্টাল চেকআপ করুন

👩‍⚕️ মা-বাবাদের মনে রাখা দরকার:

> দুধের দাঁত মানে অস্থায়ী বা কম গুরুত্বপূর্ণ দাঁত নয়, বরং এটাই স্থায়ী দাঁতের ভিত গড়ে তোলে।

#ডেন্টাল_সচেতনতা #ডেন্টাল_পরামর্শ #মা_ও_শিশুর_দাঁতের_যত্ন #শিশুর_দাঁত

অনেক মা আমাকে জিজ্ঞেস করেন –“ডাক্তার আপা, আমার বাচ্চা ব্রাশ করে না! কী করবো?”চিন্তা নেই। শিশুদের ব্রাশ শেখানো একটু ধৈর্য...
10/06/2025

অনেক মা আমাকে জিজ্ঞেস করেন –
“ডাক্তার আপা, আমার বাচ্চা ব্রাশ করে না! কী করবো?”

চিন্তা নেই। শিশুদের ব্রাশ শেখানো একটু ধৈর্যের কাজ, কিন্তু এটা অসম্ভব নয়। নিচে কিছু কার্যকর টিপস দিলাম।

🪥 বাচ্চাকে ব্রাশ শেখানোর ৫টি কার্যকর উপায়:

✅ ১. নিজে করে দেখান (মডেলিং পদ্ধতি):
আপনি যখন ব্রাশ করবেন, বাচ্চাকে সাথে নিন। বাচ্চারা খুব অনুকরণপ্রিয়। আপনাকে নিয়মিত ব্রাশ করতে করতে দেখলে বাচ্চারা দেখেই শিখে ফেলবে।

✅ ২. রঙিন, মজার ব্রাশ কিনে দিন:
কার্টুন ক্যারেক্টার, আলো ঝলমলে হ্যান্ডেল,রঙচঙে মজার ব্রাশ – এসব বাচ্চাদের উৎসাহ দেয়।

✅ ৩. গান বা রাইম চালিয়ে দিন:
২ মিনিটের ব্রাশিং গানের মতো: "Brush brush brush your teeth..."
এতে সময়ও কেটে যাবে, মজাও পাবে। ওর ব্রাশিং এর দুই মিনিট সময়কে মজার করে তুলতে পারলে দেখবেন ও নিজেই রোজ ব্রাশ হাতে আপনার কাছে হাজির হচ্ছে।

✅ ৪. নিজেকে ওর "দাঁতের বন্ধু" বানান:
বলেন, “দাঁত পরিস্কার না রাখলে ওরা কষ্ট পাবে,পোকা/ জীবানু এসে কামড়াবে!” মজার মজার খাবার খেতে পারবেনা তখন। গল্প আকারে বলুন, স্মার্ট আর হাসিখুশি বেবি হতে হলে ব্রাশ করা কত জরুরি বা একটা বেবি ব্রাশ করতো না তার কি অবস্থা হল...

✅ ৫. শেষ হলে বাহবা দিন:
ছোট্ট বাহবা, স্টিকার বা একটা চুমু – এগুলো বাচ্চাদের মোটিভেট করে।

📅 বয়স অনুযায়ী শুরু কবে?
🔹 ৬ মাস – দাঁত ওঠা শুরু হলেই নরম কাপড় বা সিলিকন ব্রাশ
🔹 ১.৫ বছর+ – ছোট সফট ব্রিসেল ব্রাশ
🔹 ২.৫ বছর+ – ব্রাশ করা শেখানো শুরু

⛔ যে ভুল গুলো করা উচিত নয়:

🚫 জোর করে মুখে ব্রাশ গুঁজে দেবেন না।
🚫বাচ্চাদের জন্য অবশ্যই বেবি পেস্ট ব্যবহার করবেন।বড়দের পেস্টে ওদের মুখে ইরিটেশান/জ্বলুনি হতে পারে,যা ওদেরকে ব্রাশ করতে ভীত করে তুলে।
🚫সফট ব্রিসল এর ব্রাশ দিন,অতিরিক্ত পেস্ট দিবেন না।মটর দানা পরিমান পেস্ট ই যথেষ্ট।
🚫 বকা দিলে শিশু ব্রাশিংকে ভয় পায়।
🚫 মজার চেয়ে 'করতেই হবে' এমন বিষয় বানালে বাচ্চারা আগ্রহ হারায়।

💬 প্রশ্ন থাকলে ইনবক্স করুন, আমি পাশে আছি 🌸

🦷 কোরবানির সময় দাঁতের যত্ন: সবার হাসি থাকুক সুস্থ ও উজ্জ্বল! 🐄🕌কোরবানির সময় মানেই মাংসের ভুরি ভোজ! তবে এই সময় দাঁতের দিক...
09/06/2025

🦷 কোরবানির সময় দাঁতের যত্ন: সবার হাসি থাকুক সুস্থ ও উজ্জ্বল! 🐄🕌

কোরবানির সময় মানেই মাংসের ভুরি ভোজ! তবে এই সময় দাঁতের দিকে একটু বাড়তি খেয়াল না রাখলে কিন্তু আনন্দ মাটি হয়ে যেতে পারে।

🥩 অতিরিক্ত গরু/খাসির মাংস, কোমল পানীয়, মিষ্টি — সবকিছুই দাঁতের জন্য ক্ষতিকর হতে পারে, যদি ঠিকভাবে পরিষ্কার না করা হয়।

📌 কেন এই সময় দাঁতের যত্ন আরও জরুরি?

✅ মাংস দাঁতের ফাঁকে আটকে যায়, যা ব্যাকটেরিয়া জন্মাতে সাহায্য করে।গরু বা খাসির মাংসে শক্ত তন্তু থাকে, যা দাঁতের ফাঁকে ঢুকে যেতে পারে।
✅শক্ত মাংস,হাড় চাবালে দাঁতের এনামেল ক্ষয় হতে পারে।যারা ব্রিজ, ক্যাপ বা দন্তপ্রতিস্থাপন (ইমপ্লান্ট) করিয়েছেন, তাদের জন্য এটি আরও ঝুঁকিপূর্ণ।
অতিরিক্ত চাপে দাঁত ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে।
✅ অতিরিক্ত মাংস খেলে মুখে অ্যাসিড তৈরি হয় — দাঁতের ক্ষয় বাড়ে
✅ দাঁতের ব্যথা বা ইনফেকশন বাড়তে পারে, যা কোরবানির আনন্দ মাটি করে দিতে পারে

📌 দাঁতের যত্নে কী করবেন কোরবানির সময়:

🪥 দিনে অন্তত ২ বার ব্রাশ করুন (ভাল করে, বিশেষ করে মাংস খাওয়ার পর)
🧵 ফ্লস ব্যবহার করুন দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার পরিষ্কার করতে
💧 খাওয়ার পর কুসুম গরম পানিতে কুলকুচি করুন — মাংসের তেল-মশলা ধুয়ে যাবে
🥛 টক দই বা দুধ খান — ক্যালসিয়াম দাঁতের এনামেল মজবুত রাখে
🚫 অতিরিক্ত কোমল পানীয়, চা বা চিনি খাওয়া কমান — দাঁতের ক্ষয় বাড়ায়।
🧂 গরম পানিতে লবণ মিশিয়ে গার্গল করলে মাড়ি পরিষ্কার থাকে
🍬 মিষ্টি খেলে সঙ্গে সঙ্গে পানি পান করুন বা কুলকুচি করুন

🚫 খিলাল ( টুথপিক) ব্যবহার করবেন না!

🔸 এতে দাঁতের গোঁড়া ও মাড়ি কেটে যেতে পারে
🔸 ইনফেকশন ও রক্ত পড়ার আশঙ্কা থাকে
🔸 ব্যবহার করুন ডেন্টাল ফ্লস বা ইন্টারডেন্টাল ব্রাশ

📌 বাচ্চাদের দাঁতের যত্নে নজর দিন:

🍼 শিশুরা মাংস, কোমল পানীয়, মিষ্টি বেশি খায় — কিন্তু পরিষ্কার করে না
🎯 ওদের দাঁতের ফাঁকেও মাংস বা খাবার আটকে থাকে, ওরা বলতে বা নিজে পরিষ্কার করতে পারেনা। যা পরে ইনফেকশন ও ব্যথার কারণ হয়।
🥧 এই জাতীয় খাবার খাওয়ার পরপর ব্রাশ করানোর অভ্যাস গড়ে তুলুন
🦷 প্রতিদিন সকালে ও রাতে দাঁত ব্রাশ করানোর অভ্যাস গড়ুন
🧃 কোমল পানীয় বা চকলেট খাওয়ার পর কুলকুচি করাতে ভুলবেন না
🪥 তাদের জন্য উপযুক্ত নরম ব্রাশ ও শিশুদের টুথপেস্ট ব্যবহার করুন
👩‍⚕️ দাঁত ব্যথা বা মুখে দুর্গন্ধ হলে ডেন্টাল চেকআপ করান

📌 সতর্কতা ও পরামর্শ:

✅ মাংস ছোট টুকরো করে খাওয়ার চেষ্টা করুন।
✅ ভালোভাবে সেদ্ধ ও নরম করে রান্না করুন।
✅ চিবোনোর সময় এক পাশে দাঁত দিয়ে অতিরিক্ত চাপ না দিয়ে দুই পাশে ভারসাম্য রেখে খাওয়াটা ভালো।
✅খাওয়ার পর দাঁত মাজা বা ফ্লস দিয়ে দাঁতের ফাঁকে আটকে থাকা ফাইবার পরিষ্কার করুন।

📌ক্যাপ /ক্রাউন, ডেন্টাল ব্রিজ ইত্যাদি করা দাঁতের ক্ষেত্রে বিশেষভাবে উপরের নিয়মগুলো মেনে চলবেন। কুরবানি ঈদের পর আমরা অনেক রোগী পাই যারা ক্যাপ / ব্রিজ ভেঙে নিয়ে আসেন।📌

👶 শিশু ও বয়স্কদের জন্য:

✅শক্ত মাংস তাদের দাঁতের জন্য ক্ষতিকর হতে পারে।
✅নরম, হাড়বিহীন, তন্তুমুক্ত অংশ খাওয়ান।
✅দাঁত নেই বা দুর্বল এমন ব্যক্তিদের জন্য মাংস মিহি করে রান্না করুন বা ব্লেন্ড,কিমা করে খাওয়ান।

🌙 এই কোরবানির ঈদ হোক সুস্থ হাসির ঈদ।
আপনার পরিবারের বড়-ছোট সবার মুখের যত্ন নিতে ভুলবেন না — কারণ সুন্দর হাসি আসে যত্নবান দাঁত থেকেই।

👶 শিশুর প্রথম দাঁত ওঠার সময় অনেক মা চিন্তায় পড়ে যান। কীভাবে বুঝবেন দাঁত উঠছে? নিচের লক্ষণগুলো দেখে নিন:1️⃣ বাচ্চা সবকিছু...
09/06/2025

👶 শিশুর প্রথম দাঁত ওঠার সময় অনেক মা চিন্তায় পড়ে যান। কীভাবে বুঝবেন দাঁত উঠছে? নিচের লক্ষণগুলো দেখে নিন:

1️⃣ বাচ্চা সবকিছু মুখে দেয়
2️⃣ লালচে মাড়ি ও একটু ফুলে থাকা
3️⃣ বেশি লালা ঝরানো
4️⃣ একটু জ্বর বা বিরক্তিভাব
5️⃣ খাওয়ায় অরুচি

🎯 কি করবেন?
– ঠান্ডা টিথার দিন
– পরিষ্কার আঙুলে মাড়িতে হালকা মাসাজ
– বেশি সমস্যা হলে ডেন্টাল প্রফেশনাল-এর সঙ্গে কথা বলুন।

✉️ আপনার বাচ্চার দাঁত নিয়ে প্রশ্ন থাকলে ইনবক্স করুন। আমি আছি সাহায্যের জন্য!

📌 পেজটা সেভ করে রাখুন – প্রতিদিন থাকছে নতুন টিপস!

#শিশুর_দাঁত #মায়েদের_পরামর্শ #ডেন্টাল_সচেতনতা

09/06/2025

🦷✨ স্বাগত জানাই! ✨🦷

আমি ডা.ফাহিমা , একজন ডেন্টাল প্রফেশনাল ও একজন মা। এই পেইজটি শুরু করেছি মায়েদের ও তাদের সন্তানদের ডেন্টাল সমস্যা নিয়ে ঘরে বসেই সহজ ও সঠিক পরামর্শ দিতে।

👉 শিশুর দাঁত গজানো থেকে শুরু করে ব্রাশের সঠিক নিয়ম
👉 দাঁতের ব্যথা, ক্যাভিটি, মাড়ির সমস্যা
👉 গর্ভাবস্থায় দাঁতের যত্ন
👉 দুধের দাঁত ফেলার সঠিক সময়
👉 নিয়মিত ডেন্টাল কেয়ার টিপস

সব কিছু নিয়ে নিয়মিত পোস্ট, ভিডিও এবং প্রশ্নোত্তর সেশন থাকবে ইনশাআল্লাহ।

📩 আপনার প্রশ্ন করতে পারেন ইনবক্সে বা কমেন্টে।

ঘরে বসে ডেন্টাল সচেতনতা ছড়াক — সুস্থ থাকুক আপনার পরিবার! 💚
#ডেন্টাল_পরামর্শ #মা_ও_শিশুর_দাঁতের_যত্ন

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Smile and Learn with Dr.Fahima posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share