20/03/2025
আজ ২০শে মার্চ, ২০২৫, বিশ্বব্যাপী পালিত হচ্ছে World Oral Health Day. এ বছরের প্রতিপাদ্য "A Happy Mouth is… A Happy Mind", যা মুখের স্বাস্থ্য ও মানসিক সুস্থতার মধ্যকার সম্পর্ককে তুলে ধরে।
◻️ কেন ২০শে মার্চ?
এই দিনটি বেছে নেওয়ার পেছনে একটি প্রতীকী ব্যাখ্যা রয়েছে-
▫️একজন সুস্থ মানুষের সাধারণত ৩২টি স্থায়ী দাঁত থাকে।
▫️ দাঁতের সঠিক যত্ন নিলে ০টি দাঁতের সমস্যা থাকা উচিত।
▫️ সংখ্যাগুলোর প্রতীকী ব্যাখ্যা: ৩২/০ → ২০শে মার্চ (যেহেতু ৩২শে মার্চ বলে কিছু নেই, তাই ২০শে মার্চ)।
🦷 ওরাল হেলথ ঠিক রাখার উপায়-
প্রতিরোধই সর্বোত্তম সমাধান। দাঁত ও মুখের স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন নিয়মিত যত্ন নেওয়া জরুরি।
▫️নিয়মিত দাঁত ব্রাশ করুন – প্রতিদিন অন্তত ২ বার (সকাল ও রাতে) ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে।
▫️ ডেন্টাল ফ্লস ব্যবহার করুন – দাঁতের ফাঁকে জমে থাকা খাবার ও ব্যাকটেরিয়া দূর করতে।
▫️ মাউথওয়াশ ব্যবহার করুন – মুখের জীবাণু প্রতিরোধে অ্যান্টিসেপটিক মাউথওয়াশ কার্যকরী।
▫️ সুগারযুক্ত খাবার কম খান – অতিরিক্ত চিনি দাঁতের ক্ষয় এবং ক্যাভিটির কারণ হতে পারে।
ধূমপান ও অ্যালকোহল এড়ান – এগুলো দাঁতের রঙ নষ্ট করে এবং মাড়ির রোগের ঝুঁকি বাড়ায়।
▫️ নিয়মিত ডেন্টিস্টের পরামর্শ নিন – অন্তত ৬ মাস পরপর দাঁতের চেকআপ করানো উচিত।
◻️ দাঁতের সাধারণ সমস্যার সমাধান-
যদি কোনো সমস্যা দেখা দেয়, দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
🔹 ক্যাভিটি বা দাঁতের ক্ষয় – ডেন্টাল ফিলিং বা রুট ক্যানেল থেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয়।
🔹 মাড়ির রোগ (Gingivitis, Periodontitis) – স্কেলিং, অ্যান্টিবায়োটিক এবং নিয়মিত ওরাল কেয়ার মেনে চলা দরকার।
🔹 দাঁতের সংবেদনশীলতা – সেনসিটিভ টুথপেস্ট ব্যবহার করুন এবং ডেন্টিস্টের পরামর্শ নিন।
সুস্থ ও সুন্দর দাঁতের জন্য প্রতিদিন নিয়মিত যত্ন নেওয়া জরুরি। মুখের স্বাস্থ্য ভালো থাকলে শুধু শরীর নয়, মনও ভালো থাকে। তাই আসুন, আজকের দিনে শপথ করি—নিজে সুস্থ থাকবো, অন্যদেরও সচেতন করবো।