09/08/2024
একজন সাধারণ নাগরিক হিসেবে কিছু পরামর্শ অন্তবর্তীকালীন সরকার এর জন্য-
১) আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ এদের সকল প্রকার অঙ্গ সংগঠন গুলোকে দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাযজ্ঞ চালানোর দায়ে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করা হোক।
২) রাজনীতিতে (দেশ ও জাতির স্বার্থে) যোগ দান এর বয়স কমপক্ষে ২৫ বছর নির্ধারণ করা হোক।
৩) রাজনীতিতে (দেশ ও জাতির স্বার্থে) যোগদানের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক পাস নির্ধারণ করা হোক।
৪) সমাজের অভাবী, দিনমজুর ও খেটে খাওয়া সুবিধা বঞ্চিতদের ও বিশেষ করে তাদের শিশু, কিশোর সন্তানদের রাজনৈতিক কর্মী হিসেবে ব্যবহার করা বন্ধ করতে হবে।
৫) শহর গুলোতে ওয়ার্ড কাউন্সিলর পদ এবং গ্রামেগঞ্জে জনপ্রতিনিধিত্ব করার যে সব পদ রয়েছে , এসমস্ত পদে রাজনৈতিক ভাবে লোক নির্বাচন না করে সরকারি পরীক্ষার মাধ্যমে চাকরী দিয়ে দায়িত্ব প্রদান এর পদ্ধতি চালু করা হোক। ( আমরা বিগত দিনগুলোতে এসব পদে ১০০% ক্ষেত্রে চিহ্নিত সন্ত্রাসীদের নির্বাচিত হতে দেখেছি এবং এরাই সুবিধাবঞ্চিত কিশোর তরুণদের বিপথগামী করে রাজনৈতিক কর্মী রূপী সন্ত্রাসী হিসেবে তৈরি করে। মূলত এরাই দূর্নীতি গ্রস্থ পুলিশ প্রশাসনের পরে স্বৈরাচারী শেখ হাসিনার সবচেয়ে বড় শক্তি ছিল)।
৬) বর্তমান বিশ্বে রাষ্ট্র পরিচালনার জন্য গণতন্ত্র একটি বহুল প্রচলিত ও প্রচারিত ব্যবস্থা হলেও এটাকেই একমাত্র ও শেষ পন্থা মনে করার অদ্ভুত মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে গনতন্ত্র রক্ষার নামে পাঁচ বছর পর পর যেভাবে ধ্বংসলীলা সৃষ্টি হয় তাতে সাধারণ জনগণ সীমাহীন ভোগান্তিতে পড়ে এবং জীবন যাপন অনিরাপদ হয়ে উঠে। রাষ্ট্রও নানা ভাবে ক্ষতিগ্রস্ত হয়। মনে রাখতে হবে যে..রাষ্ট্র, গণতন্ত্র, সংবিধান এসব কিছুই মানুষের জন্যে, মানুষ এসব কিছুর জন্য নয়। আর মানুষের স্বার্থরক্ষার
জন্য যে কোন মানবসৃষ্ট নিয়ম ই পরিবর্তন করা সম্ভব।