Alif Dental Care

Call Contact the practice

Alif Dental Care RCT expart

23/08/2025

🦷 আলিফ ডেন্টাল কেয়ার – আপনার হাসির সঠিক যত্নে ✨

দাঁতের ব্যথা, ক্যাভিটি, স্কেলিং বা ব্রেস – সব ধরনের আধুনিক ও নিরাপদ ডেন্টাল সেবার নির্ভরযোগ্য স্থান এখন আপনার কাছেই।

✅ অভিজ্ঞ ও যত্নশীল ডাক্তার
✅ পরিষ্কার-পরিচ্ছন্ন ও আরামদায়ক পরিবেশ
✅ সাশ্রয়ী মূল্যে আধুনিক চিকিৎসা
✅ রোগীর আস্থা ও নিরাপত্তাই আমাদের অঙ্গীকার

📌 বিশেষ সুবিধা:
– প্রথম ভিজিটে ফ্রি কনসালটেশন
– নিয়মিত দাঁত পরিষ্কার (Scaling & Polishing) এ ডিসকাউন্ট
– শিশু ও প্রাপ্তবয়স্ক সবার জন্য আলাদা চেম্বার টাইম

আপনার হাসি আমাদের গর্ব। আসুন, সুস্থ ও উজ্জ্বল দাঁতের যত্নে একসাথে থাকি।

📍 ঠিকানা: আলিফ ডেন্টাল কেয়ার, গোলাবাড়ি রেলস্টেশন বাজার, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ
📞 যোগাযোগ: ০১৭১৪৬৮৯৮০২

25/04/2025
06/01/2025

Will China's HMPV Virus Turn into a Pandemic like COVID-19?বিশেষজ্ঞদের অনেকের শঙ্কা, ২০২৫ সালে আবার করোনার মতো নতুন কোনো মহামারির উদ্ভব হতে পারে। যদি....

06/01/2025

সম্প্রতি, চীন ও জাপানে ছড়িয়ে পড়া HMPV আসলে কী? লক্ষণ, ধরণ আর সংক্রমণের বৈশিষ্ট্যই বা কী? এ ভাইরাস কী আদৌ মরণঘাতী হবে বাং...

01/01/2025

সকল বন্ধুদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।

21/05/2024

া

15/03/2024

Pregnancy: গর্ভাবস্থায় দাঁতের সমস্যা দেখা দিলে কি করতে হবে রোগীকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে আমরা।

গর্ভাবস্থায় দাঁতের সমস্যা থাকলে গর্ভস্থ শিশুর ওপরও এর খারাপ প্রভাব পড়ে। দাঁতে ব্যথা গর্ভাবস্থায় সবচেয়ে সাধারণ একটি সমস্যা এবং এটি অনেক কারণে হতে পারে।

বমি বমি ভাব, পিঠে ব্যথা এবং গোড়ালি ফোলা গর্ভাবস্থায় সাধারণ, তবে কিছু মহিলা এই সময়ে দাঁত ব্যথার সমস্যার সম্মুখীন পারেন। প্রসবপূর্ব যত্নে, অর্থাৎ গর্ভাবস্থায় দাঁতের স্বাস্থ্যেরও যত্ন নিতে হয়। ওরাল হাইজিন সংক্রান্ত অভ্যাসের মাধ্যমে দাঁত সংক্রান্ত অনেক ধরনের সমস্যা এড়ানো যায়। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুসারে, একটি শিশুর মুখের স্বাস্থ্য মায়ের মুখের স্বাস্থ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

গর্ভাবস্থায় দাঁতের সমস্যা থাকলে গর্ভস্থ শিশুর ওপরও এর খারাপ প্রভাব পড়ে। দাঁতে ব্যথা গর্ভাবস্থায় সবচেয়ে সাধারণ একটি সমস্যা এবং এটি অনেক কারণে হতে পারে। গর্ভাবস্থায় এই দাঁতে ব্যথার সাধারণ কারণ কী এবং কীভাবে এর চিকিৎসা করা যায়, চলুন জানা যাক।

মর্নিং সিকনেস গর্ভাবস্থার একটি সাধারণ সমস্যা। এটিও প্রভাব ফেলে দাঁতের স্বাস্থ্যের ওপর। গর্ভাবস্থায় যে মর্নিং সিকনেস দেখা দেয় তাতে গ্যাস্ট্রিক অ্যাসিড মুখের গহ্বরের সংস্পর্শে বেশি আসে। গ্যাস্ট্রিক অ্যাসিড দাঁতের এনামেলকে ক্ষতিগ্রস্ত করে, যে কারণে দাঁতের সংবেদনশীলতা এবং দাঁতের ব্যথা হতে পারে।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুসারে, প্রজনন বয়সের চারজন মহিলার মধ্যে একজনের দাঁতে কৃমির সমস্যা রয়েছে। অন্যদিকে মৌখিক গহ্বরে অম্লতা বেড়ে যাওয়া, মিষ্টির প্রতি আকুলতা, রাতে স্ন্যাক্স খাওয়া এবং দাঁত পরিষ্কারের দিকে কম মনোযোগ দেওয়ার কারণে গর্ভবতী মহিলাদের দাঁতে কৃমির ঝুঁকি বেশি থাকে।

গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন মাড়ির রোগের ঝুঁকি বাড়াতে পারে। এর মধ্যে জিঞ্জিভাইটিস, পেরিওডন্টাল রোগ এবং পাইজেনিক গ্রানুলোমা অন্তর্ভুক্ত রয়েছে।

আপনি আপনার গর্ভাবস্থার যে কোনও পর্যায়ে জরুরি দাঁতের যত্ন নিতে পারেন। যদিও, শুধুমাত্র দুই বা ত্রৈমাসিকে ইলেকটিভ ডেন্টাল পদ্ধতি গ্রহণ করা উচিত। এর জন্য আগে থেকে ডেন্টিস্টকে জানিয়ে দেওয়া উচিত যে আপনি গর্ভবতী।

গর্ভাবস্থায় দাঁতের ব্যথা নিরাময়ের জন্য, চিকিৎসক নাপা এক্সটেন্ট এর মতো একটি ব্যথা উপশমকারী ওষুধ লিখে দিতে পারেন। এ ছাড়া কিছু অ্যান্টিবায়োটিক দিয়েও দাঁতের ব্যথার চিকিৎসা করা যায়।

এছাড়াও এই দাঁতের ব্যথা থেকে মুক্তি পেতে ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে দিনে দুবার দাঁত ব্রাশ করুন। আপনি যদি বমি বমি ভাব এবং বমির কারণে দাঁত পরিষ্কার করতে না পারেন, তাহলে ব্রাশ করার আগে আপনি অ্যান্টাসিড খেতে পারেন।

ফাইবার সমৃদ্ধ খাবার, ফল বা চর্বিহীন মাংস খান। এ ছাড়া ক্যালসিয়াম, প্রোটিন, ফসফরাস এবং ভিটামিন এ, সি এবং ডি যুক্ত খাবারকে আপনার খাদ্যতালিকায় রাখুন। এটি শিশুর দাঁতের বিকাশে সাহায্য করে।

প্রচারের :আলিফ ডেন্টাল কেয়ার, গোলাবাড়ি বাজার, নাচোল, চাঁপাই নবাবগঞ্জ,

05/03/2024

সত্যি কি দাঁতে পোকা ধরে?

একসময় একশ্রেণির অসাধু লোক নানা কৌশলে দাঁত থেকে দৃশ্যমান পোকা বের করে আনতেন। পথেঘাটে বাজারে দাঁতের পোকা বের করার জন্য বসতেন হাতুড়ে চিকিৎসকেরা। এখনো প্রায়ই শোনা যায়—দাঁতে পোকা ধরেছে। আসলেই কি দাঁতে পোকা ধরে?

দাঁতের গর্ত, দাঁতের পোকা।

সাধারণত দাঁতের গর্তকে দাঁতের পোকা ধরা বলে চালানো হয়। আমরা যদি ২৪ ঘণ্টায় একবারও সঠিক নিয়মে দাঁত পরিষ্কার না করি, তবে নিঃসৃত লালার একটি বিশেষ উপাদান দাঁতের পৃষ্ঠে আঠালভাবে লাগতে শুরু করে। সাধারণভাবে মুখের মধ্যে অসংখ্য সুপ্ত এককোষীয় জীবাণুর বসবাস, তাদের মধ্যে বিশেষ কিছু ব্যাকটেরিয়া সেখানে বাসা বাঁধে ও দ্রুত বংশবিস্তার করা শুরু করে। এসব জীবাণু খালি চোখে দেখা সম্ভব নয়।

দাঁতের পৃষ্ঠে জমা হওয়া এসব ব্যাকটেরিয়া যখন মিষ্টিজাতীয় খাবার যেমন চিনির তৈরি খাবার বা চকলেট, এমনকি আলুর চিপস পায়, তখন একে কাজে লাগিয়ে বিশেষ প্রক্রিয়ায় অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিড দাঁতের শক্ত প্রতিরক্ষা আবরণ ক্ষয় করে ডেন্টাল ক্যারিজ বা গর্ত সৃষ্টি করে।

দাঁতের গর্ত থেকে জটিলতা:

একবার গর্ত হয়ে গেলে পরে ভালোভাবে ব্রাশ করে বা ওষুধ সেবনের মাধ্যমেও ঠিক করা যায় না। যত দ্রুত সম্ভব দন্তচিকিৎসকের পরামর্শে ফিলিং (গর্ত ভরাট) নামক চিকিৎসার মাধ্যমে দাঁতকে সুস্থ করা যায়। এটি অতি সাধারণ চিকিৎসা, খরচও স্বল্প। কিন্তু প্রাথমিক পর্যায়ের গর্ত তেমন কোনো সমস্যা করে না বলে অনেকেই একে অবহেলা করে। পরে দাঁতের ভেতরের মজ্জা সংক্রমিত হয়ে তীব্র ব্যথার সৃষ্টি করে। তখন রুট ক্যানেল নামক জটিল, সময়সাপেক্ষ ও ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন পড়ে।

অনেকে আবার ব্যথা কমানোর জন্য চিকিৎসা ছাড়াই ফার্মাসি থেকে নানা ওষুধ সেবন করে নানা জটিলতার সৃষ্টি করে। গর্ত থেকে সংক্রমণ দাঁতের গোড়ায় বা হাড়ের মধ্যে ছড়িয়ে গ্রানুলোমা, পুঁজ, সিস্ট, সেলুলাইটিসসহ নানা জটিলতা সৃষ্টির আশঙ্কা থাকে। ভাঙা দাঁতের অমসৃণ অংশ জিহ্বা বা চোয়ালে ক্ষত তৈরি করে। দীর্ঘসময় এই ক্ষত রয়ে গেলে ক্যানসারের মতো ভয়াবহ সমস্যাও হতে পারে। অতিরিক্ত অবহেলায় দাঁতটির ধারক কলা নষ্ট হয়ে দাঁত হারাতে হয়।

করণীয়:

দাঁতে গর্ত যেন না হয়, প্রথমে সেই চেষ্টা করতে হবে। সে জন্য সকালে নাশতার পর ও রাতে খাবার শেষে দুই মিনিট ধরে ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ও নরম টুথব্রাশ দিয়ে দাঁতের মোট পাঁচটি পৃষ্ঠ পরিষ্কার করতে হবে। দাঁতের ফাঁকে খাবার ঢুকলে ডেন্টাল ফ্লস ব্যবহার করা জরুরি। যাঁদের মুখ শুষ্ক থাকে বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, শ্বাসকষ্ট, বিষণ্নতা, ক্যানসার, উচ্চরক্তচাপ রয়েছে, তাঁরা চিকিৎসকের পরামর্শে মাউথওয়াশ ব্যবহার করতে পারে। অসম বা উঁচুনিচু ফাঁকা দাঁত পরিষ্কারের সঠিক পদ্ধতি জানতে হবে।

মিষ্টিজাতীয় খাদ্যের পরিবর্তে মৌসুমি ফলমূল, শাকসবজি, ছোট মাছ, সামুদ্রিক মাছ, টকদইজাতীয় খাবার খেতে হবে। ভিটামিন সি ও ক্যালসিয়াম যুক্ত খাবার দাঁতের স্বাস্থ্য ভালো রাখে। জরুরি বিষয় হচ্ছে, ব্যথা হোক বা না হোক, বছরে অন্তত একবার বৈধ দন্তচিকিৎসকের পরামর্শ নিতে হবে।

কোনো অবৈজ্ঞানিক বা কুসংস্কারে বিশ্বাসী হয়ে বা অসাধু হাতুড়ে ডাক্তারের খপ্পরে অপচিকিৎসায় অতি মূল্যবান দাঁত হারানো যাবে না। দাঁতে পোকা বলে কিছু নেই। পোকা বের করার গল্পও তাই ধোঁকাবাজি বই কিছু নয়।

প্রচারে :আলিফ ডেন্টাল কেয়ার গোলাবাড়ি বাজার, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ

Address

Golabari Bazzar, Uzirpur, Nachole
Chapainawabgonj
6310

Telephone

+8801714689802

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alif Dental Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Alif Dental Care:

Shortcuts

Share