Hoque Dental Care

Hoque Dental Care Dr.Sushmita Hoque
BDS(CMC)
PGT(conservative dentistry and endodontics)
Oral and Dental surgeon dental care

✨ Composite Filling দিয়ে Midline Diastema Closure ✨সামনের দুই দাঁতের মাঝখানে ফাঁক থাকলে (Midline Diastema) হাসিতে আত্মবি...
02/03/2026

✨ Composite Filling দিয়ে Midline Diastema Closure ✨
সামনের দুই দাঁতের মাঝখানে ফাঁক থাকলে (Midline Diastema) হাসিতে আত্মবিশ্বাস কমে যেতে পারে। এখন সহজ ও দ্রুত সমাধান হলো Composite Filling 💎
🦷 দাঁতের রঙের ম্যাটেরিয়াল ব্যবহার করে
🦷 কোনো বড় কাটাকাটি ছাড়াই
🦷 মাত্র এক ভিজিটেই
🦷 সুন্দর ও ন্যাচারাল লুক পাওয়া যায়
💖 ছোট ও মাঝারি গ্যাপের জন্য এটি নিরাপদ, ব্যথাহীন এবং কম খরচের একটি জনপ্রিয় ট্রিটমেন্ট।
একটি ছোট পরিবর্তনই আপনার হাসিকে করতে পারে আরও সুন্দর ও আত্মবিশ্বাসী 🥰

চেম্বার ঠিকানাঃ হক ডেন্টাল কেয়ার, জে. কে. মেডিকেল হল,দোভাষী বাজার, চন্দ্রঘোনা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।

সিরিয়ালের জন্য যোগাযোগ করুন- ০১৬৩০৮২০৩৭৬

রোগী দেখার সময়: সকাল ১০:০০ থেকে দুপুর ০২:০০টা।

24/02/2026

⏩⏩রোজায় দাতেঁর যত্নঃ
⏩ ১) সেহেরির পর অবশ্যই টুথপেস্ট দিয়ে ব্রাশ করতে হবে।। রোজা থাকা অবস্থায় টুথপেস্ট ব্যবহার না করাই উত্তম।।সেক্ষেত্রে মেসওয়াক করবেন।।
⏩ ২) রোজায় অনেকের মুখে দুর্গন্ধ হয়।। এক্ষেত্রে অকারণে বারবার থু থু ফেলবেন না।।এতে মুখের লালা কমে দুর্গন্ধ হয়।।ইফতারের পূর্বে মেসঅয়াক করবেন। সেহেরি এবং ইফতারের প্রচুর পানি পান করবেন।।তবে একসাথে অতিরিক্ত পানি পান করবেন না।
⏩৩) ইফতারের খাদ্য তালিকায় অতিরিক্ত আঠালো মিস্টি জাতীয় খাবার,ভাজা পোড়া পরিহার করুন।।
⏩৪) ফলের রস,, তাজা ফল খেতে পারেন।।
⏩৫) ইফতারের পর রাতে ঘুমানোর পূর্বে মাউথ ওয়াশ ব্যবহার করুন।
♐রোজায় দাতের চিকিৎসা ঃ
১)ইসলামি অনেক বিজ্ঞ আলেমদের ফোতুয়া অনুযায়ী রোজায় সকল ধরণের দাতের চিকিৎসা করানো যায়।।
শুধুমাত্র ইন্সুলিন,স্যালাইন নেয়া যাবে না।।কেননা এতে শরীরের শক্তি বৃদ্ধি পায়
তাই দাত ব্যথায় রোজা না রাখার কোনো সুযোগ নাই।।দাতের চিকিৎসায় অবশ্যইএকজন বিডিএস ডেন্টাল সার্জনের শরণাপন্ন হবেন।। সবাইকে ধন্যবাদ।। ভালো থাকবেন।।সুস্থ থাকবেন।।
ডা.সুস্মিতা হক
বিডিএস(চট্রগ্রাম মেডিকেল কলেজ)
পিজিটি( কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডডন্টিক্স)
চিফ কনসালটেন্ট এন্ড ওনার( হক ডেন্টাল কেয়ার)
চেম্বারঃ দোভাষী বাজার, চন্দ্রঘোনা.(জেকে মেডিকেল হল-২য় তলা)

📞০১৬৩০-৮২০৩৭৬

✨ স্কেলিং ও পলিশিং কেন জরুরি? ✨দাঁতের সৌন্দর্য শুধু হাসিতেই না, লুকিয়ে আছে সুস্থ মাড়িতেও 💙♦️ দাঁতের পাথর ও প্লাক দূর করে...
02/02/2026

✨ স্কেলিং ও পলিশিং কেন জরুরি? ✨
দাঁতের সৌন্দর্য শুধু হাসিতেই না, লুকিয়ে আছে সুস্থ মাড়িতেও 💙
♦️ দাঁতের পাথর ও প্লাক দূর করে
♦️ মাড়ির রক্তপাত ও দুর্গন্ধ কমায়
♦️ দাঁত করে তোলে সাদা ও চকচকে
♦️ দাঁত নড়বড়ে হওয়া থেকে রক্ষা করে
♦️ ক্যাভিটি ও মাড়ির রোগ প্রতিরোধে সাহায্য করে
✨ সুস্থ দাঁত = আত্মবিশ্বাসী হাসি ✨
রুগি হাসতেও লজ্জা পেত শুধুমাত্র দাঁতের এই বাজে অবস্থার কারনে।। এবং দীর্ঘদিন ধরে দাত ব্যথায় ভুগছিল।। অবশেষে রুগি তার হাসি ফিরে পেল☺ উপরের চারটি দাঁতে রুট ক্যানেল করে ক্যাপ বসানো হয়েছে।।
♦♦হক ডেন্টাল কেয়ার
ডাঃসুস্মিতা হক
বিডিএস(চট্রগ্রাম মেডিকেল কলেজ)
পিজিটি( কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডন্টিক্স)
ওরাল এন্ড ডেন্টাল সার্জন
📞📞০১৬৩০৮২০৩৭৬
দোভাষী বাজার,লিচুবাগান,চন্দ্রঘোনা।।
😁

দাঁতের চিকিৎসায় অবশ্যই বিডিএস ডিগ্রীধারীদের কাছেই যাবেন।। কোয়াক থেকে সাবধান থাকবেন
30/12/2025

দাঁতের চিকিৎসায় অবশ্যই বিডিএস ডিগ্রীধারীদের কাছেই যাবেন।। কোয়াক থেকে সাবধান থাকবেন

01/11/2025

আসসালামুআলাইকুম😊 সবাই কেমন আছেন?? প্রায় ১ বছর পর আগামী ৬/১১/২৫ রোজ বৃহস্পতিবার থেকে আমার চেম্বারের কার্যক্রম আবার শুরু করবো ইনশাআল্লাহ।। আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করছি।

চেম্বার ঠিকানাঃ হক ডেন্টাল কেয়ার, জে. কে. মেডিকেল হল,দোভাষী বাজার, চন্দ্রঘোনা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।

সিরিয়ালের জন্য যোগাযোগ করুন- ০১৬৩০৮২০৩৭৬

রোগী দেখার সময়: সকাল ১০:০০ থেকে দুপুর ০২:০০টা।

22/10/2024

মুখের ক্যান্সার
ক্যান্সার! শব্দটি শুনলেই মনের অজান্তেই এক আতংক সৃষ্টি হয়।
উন্নত বিশ্বে যখন দিন দিন মুখের ক্যান্সার এর সংখ্যা হ্রাস পাচ্ছে তখন বাংলাদেশ সহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় দিন দিন মুখের ক্যান্সার এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মুখের ক্যান্সার নিয়ে বাংলাদেশে আলাদা কোন পরিসংখ্যান না থাকলেও বাংলাদেশের মানুষের ক্যান্সার নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) গবেষণার ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, বাংলাদেশের মানুষের শরীরে হওয়া ক্যান্সারের মধ্যে মুখের ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ,যা খুবই আতংকের বিষয়।
তবে আশার কথা হলো মুখের ক্যান্সার প্রায় ৯০% ই প্রতিরোধযোগ্য ও বাংলাদেশেই মুখের ক্যান্সার এর উন্নত চিকিৎসা সম্ভব।

কোথায় হয়ঃ
মুখের ভেতর যে কোন স্থানেই ক্যান্সার হতে পারে। তবে বেশিরভাগ মুখের ক্যান্সার হয়:
১. জিহবার পার্শ্বভাগ ও নিচে।
২. ঠোঁটে ( বিশেষত নিচের ঠোঁটে)
৩. মাড়ি
৪. তালু
৫. গালে

কারণ:
ক্যান্সারের শতভাগ নিশ্চিত কারন এখনও আবিষ্কার করা সম্ভব হয়নি তবে মুখের ক্যান্সারের কিছু কিছু কারণ জানা যায়, তা হলোঃ
১. ধূমপান।
২. পান-সুপারি ও সাদাপাতা, জর্দা, গুল, খৈনী ইত্যাদি তামাক জাতীয় পদার্থ গ্রহণ ও ব্যবহার।
৩. মদ্যপান।
৪. হিউম্যান প্যাপিলোমা ভাইরাস(HPV) এর সংক্রমণ।
৫. সূর্যালোকের সংস্পর্শ(ঠোঁটের ক্ষেত্রে)।
৬. প্রাক-ক্যান্সারীয় ক্ষত।
৭. ভাংগা দাঁতের/ নকল দাঁতে সুচালো অংশ দিয়ে ক্রমাগত আঘাত পেয়ে পেয়ে সৃষ্ট ক্ষত।
৮. চোয়ালের হাড়ের টিউমার।

উপসর্গঃ
১. মুখের কোন স্থানে(যেমনঃ ঠোঁট, জিহবার পার্শ্বদিকে,মাড়ি, তালু,গাল) দীর্ঘদিন ধরে ক্ষত যা সাধারণ চিকিৎসায় ভাল হচ্ছে না।
২. মুখের ভেতর ব্যথা-বেদনাহীন ফোলা যা দিন দিন বেড়েই চলছে।
৩. মুখের ভেতর কোন অংশে লালচে/ কালচে/সাদাটে ক্ষত বা ছোপ পরা।
৪. জিহবা নাড়াতে অসুবিধা হওয়া, কথা বলতে অসুবিধা অনুভব বা খাদ্য গেলার সময় ব্যথা হওয়া।
৫. চিবুকের নিচে/ গলা বা ঘাড়ের লসিকাগ্রন্থি ব্যথাহীন ফুলে যাওয়া।

রোগনির্ণয়ঃ
বায়োপসি ও হিস্টোপ্যাথলজি অর্থাৎ আক্রান্ত স্থান থেকে টিস্যু কেটে নিয়ে তা অণুবীক্ষণযন্ত্রের মাধ্যমে ক্যান্সার নির্ণয় করা হয়।

চিকিৎসাঃ
সঠিক সময়ে চিকিৎসা করলে মুখের ক্যান্সার ভাল হয়। দ্রুত রোগনির্ণয় ও চিকিৎসা ক্যান্সার নিরাময়ের সম্ভবনা বাড়িয়ে দেয়। বাংলাদেশই এখন উন্নত দেশের মতই মুখের ক্যান্সার এর চিকিৎসা হচ্ছে।
মুখের ক্যান্সার এর চিকিৎসা হলোঃ সার্জারি,পরবর্তীতে প্র‍য়োজন মত রেডিওথেরাপি ও ক্যামোথেরাপি।

প্রতিরোধের উপায়ঃ
১. সম্পূর্ণভাবে ধূমপান পরিহার করা।
২. পান-সুপারি ও সাদাপাতা, জর্দা, গুল, খৈনী ইত্যাদি তামাক জাতীয় পদার্থ পরিহার করা।
৩. মদ্যপান পরিহার করা।
৪. হিউম্যান প্যাপিলোমা ভাইরাস(HPV) এর ভ্যাক্সিন গ্রহণ করা।
৫. দাঁতের ভাংগা অংশ / নকল দাঁতে সুচালো অংশ যার আঘাত থেকে ক্ষত/ ঘা হচ্ছে তা ভোঁতা করা বা পরিবর্তন করা।
৬. প্রাক-ক্যান্সারীয় ক্ষতের চিকিৎসা করা।
৭. রোদে বের হলে ঠোঁটে সানস্ক্রিন ব্যবহার করা।
৮. মুখের কোন ক্ষত/ ঘা ২ সপ্তাহের বেশি স্থায়ী হলে(ব্যথা থাকুক বা না থাকুক)অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেয়া।
৯. ৬ মাস অন্তর অন্তর একজন রেজিস্টার্ড ডেন্টাল সার্জনের কাছে মুখের স্বাস্থ্য পরীক্ষা করা।
১০. মুখের স্বাস্থ্য বজায় রাখা।
১১. প্রতিদিন সুষম খাদ্য ও তাজা ফল-মূল গ্রহণ।
©

Metal crown and Porcelain  crown..
23/05/2024

Metal crown and Porcelain crown..

12/03/2024

পবিত্র মাহে রমজানে চেম্বারের সময়সূচি ঃ সকাল ১০টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত।।
শনিবার সাপ্তাহিক বন্ধ।

Happy World Dentist Day ❤
06/03/2024

Happy World Dentist Day ❤

পেশেন্টর সামনের দুইটা দাঁত একেবারেই নষ্ট ছিলো।।  পরবর্তীতে সেগুলো ফেলে দিয়ে পাশের দুইটা দাঁতের সাপোর্ট নিয়ে চার ইউনিটের ...
09/01/2024

পেশেন্টর সামনের দুইটা দাঁত একেবারেই নষ্ট ছিলো।। পরবর্তীতে সেগুলো ফেলে দিয়ে পাশের দুইটা দাঁতের সাপোর্ট নিয়ে চার ইউনিটের স্থায়ী দাঁত দেওয়া হয়।। এই চিকিৎসার নাম ডেন্টাল ব্রীজ।। এটি একটি স্থায়ী চিকিৎসা পদ্ধতি।। এতে খোলা বাঁধা পদ্ধতির মত ঝামেলা নেই।। কালার মিলিয়ে বানানো হয় তাই একদম ন্যাচারাল লাগে।। পেসেন্ট তার হারিয়ে যাওয়া হাসি ফিরে পেয়ে খুব খুশি।।😊

♦ডাঃসুস্মিতা হক
♦বিডিএস(চট্রগ্রাম মেডিকেল কলেজ) পিজিটি(কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডডন্টিকস)
ওরাল এন্ড ডেন্টাল সার্জন
চেম্বারঃ জেকে মেডিকেল হল, দোভাষী বাজার,চন্দ্রঘোনা 📞 01630820376

Address

Rangunia, , Lichubagan, Dovashi Bajar.
Chandraghona

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801630820376

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hoque Dental Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share