One Dental Care

One Dental Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from One Dental Care, Dentist & Dental Office, স্টেশন রোড(সেলিম স্যারের বিল্ডিং ২য় তলা)হাজীগঞ্জ, চাঁদপুর।, Chandpur.

ফার্মেসীতে গিয়ে...ঔষধ বিক্রেতার পরামর্শে সিপ্রোফ্লক্সাসিন ট্যাবলেট কিনে খেয়েছিল...ঔষধ এর রিয়্যাকশন....ব্যাস!সারা শরীর জল...
26/01/2026

ফার্মেসীতে গিয়ে...ঔষধ বিক্রেতার পরামর্শে সিপ্রোফ্লক্সাসিন ট্যাবলেট কিনে খেয়েছিল...ঔষধ এর রিয়্যাকশন....ব্যাস!
সারা শরীর জলসে গিয়ে এমন দশা!
এই ঘটনা প্রথম আবিস্কার করেন চিকিৎসক স্টিফেন জনসন..... তার নামেই রোগের নাম... স্টিফেন জনসন সিন্ড্রোম...!
একেবারেই ভয়ংকর দশা...চামড়া গলে চোখের পাতাও লেগে যায়! সারা শরীরে ফোসকা পড়ে।
কার যে হবে বোঝাও যায় না আগে থেকে...কিছু ঔষধ লিখতে চিকিৎসকরাও তাই ভয় পান...২ লাখে একজনের এমন হতে পারে...ঔষধগুলো ভালো...বেশ কার্যকর...কিন্তু কার যে রিয়্যাকশন করবে...তা আগে থেকে বের করা সত্যিই কষ্টকর!
একই ঔষধ দিয়ে হয়ত আপনি সহস্র মানুষকে সুস্থ করেছেন...কিন্তু একজনের এমন হলেই অভিযোগ ওঠে ভুল চিকিৎসার!

সাধারণত যেসব ওষুধে বেশি হয়—
গাউট বা গেঁটেবাতের ওষুধ: অ্যালোপিউরিনল।

খিঁচুনির ওষুধ: কার্বামাজেপিন, ফিনাইটোইন, ফেনোবারবিটাল, ল্যামোট্রিজিন

কিছু অ্যান্টিবায়োটিক: কোট্রাইমক্সাজল,সিপ্রোফ্লক্সাসিন ইত্যাদি
রিউমাটয়েড আর্থ্রাইটিসের ওষুধ: সালফাসালাজিন

ব্যথানাশক: মেলোক্সিকাম ও পাইরোক্সিকাম

নিজে নিজে তাই ঔষধ গ্রহণ নয়...একবার এমন রিয়্যাকশন হলে...সে ঔষধ আর কখনো নয়!
আশার কথা হলো...দেখতে ভয়ংকর লাগলেও দ্রুত চিকিৎসা পেলে...এই রোগ সেরে যায়!
এই শিশুটিও এখন সুস্থতার পথে...
আল্লাহপাক...রোগী এবং চিকিৎসক..উভয়কেই এমন বিপদ থেকে রক্ষা করুক সেই দোয়া।

ছবি কার্টেসি: ডা. মাহফুজ বাধন

রোগীর বয়স ৫০ বছর।সামনের দাঁত না থাকায় হাসতে সমস্যা ফেস করতেন আমাদের কাছে আসলে আমরা অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রুট ক্যানে...
18/04/2025

রোগীর বয়স ৫০ বছর।

সামনের দাঁত না থাকায় হাসতে সমস্যা ফেস করতেন আমাদের কাছে আসলে আমরা অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রুট ক্যানেল এবং ক্যাপের মাধ্যমে স্থায়ী ভাবে রোগীর সামনের দাঁত প্রতিস্থাপন করি মাত্র এক সপ্তাহে।

মনে রাখবেন বিডিএস(BDS) ডিগ্রি ব্যাতিত কেউ #দাঁতের_ডাক্তার নয়।(bmdc act@2010)
#হাজীগঞ্জ

মাত্র এক ঘন্টায় ব্যাথাহীন ও বিনা রক্তপাতে দুই দাতের গ্যাপ ফিলাপ স্থায়ীভাবে ❤️
03/03/2025

মাত্র এক ঘন্টায় ব্যাথাহীন ও বিনা রক্তপাতে দুই দাতের গ্যাপ ফিলাপ স্থায়ীভাবে ❤️

ভাতিজা থেকে রক্ত নিয়েছিলেন ১৫ দিন আগেপাইলস অপারেশন এর আগে ডক্টর হিমোগ্লোবিন কারেকশন করিয়েছেন, কোনো এক জেলা শহরে হয়েছে...
30/12/2024

ভাতিজা থেকে রক্ত নিয়েছিলেন ১৫ দিন আগে

পাইলস অপারেশন এর আগে ডক্টর হিমোগ্লোবিন কারেকশন করিয়েছেন, কোনো এক জেলা শহরে হয়েছে এগুলো ।

আমাদের কাছে রোগী এসেছে এইভাবে... রক্ত পরিসঞ্চালনের একটু rare এবং delayed complication , TRANSFUSION ASSOCIATED GRAFT VERSUS HOST DISEASE, যদিও বই বলে এটা খুব rare complication, কিন্তু বাস্তবে এখন আর এটা এতো rare নাই এবং এর পরিণতি ৯৭-৯৯% ক্ষেত্রে খুব খারাপ, মৃত্যু।

তাই সাবধান হোন, নিকট আত্মীয় ( বিশেষত 1st degree relatives) থেকে রক্ত নেয়া ও আত্মীয় কে রক্ত দেয়া থেকে বিরত থাকুন। ❌❌

Dr. Nirjharini Joarder
Consultant
Transfusion Medicine.

without pain and bleeding this aesthetic filling done within 30 minutes ❤️
27/08/2024

without pain and bleeding this aesthetic filling done within 30 minutes ❤️

আসছে লিচুর সময় তবে ভয় দেখানো উদ্দেশ্য নয়, সচেতনতাই মুল উদ্দেশ্য। ২০১৪ সালে ভারতের মুজাফফরপুরের ২টি হাসপাতালে জ্বর,বমি,খি...
24/05/2024

আসছে লিচুর সময় তবে ভয় দেখানো উদ্দেশ্য নয়, সচেতনতাই মুল উদ্দেশ্য।
২০১৪ সালে ভারতের মুজাফফরপুরের ২টি হাসপাতালে জ্বর,বমি,খিচুনি, অজ্ঞান হয়ে যাওয়া এরকম সমস্যা নিয়ে ৩৯০ জন রোগী ভর্তি হয়,এরমধ্যে ১২২ জন মারা যায়।
গবেষণায় দেখা যায় তারা শিশু কিশোর এবং প্রত্যেকেই লিচু খেয়েছিল।
কারণ হিসেবে দেখানো হয়-
১) লিচুতে থাকা Hypoglycin A and methylenecyclopropylglycine (MCPG) টক্সিন Acute Encephalitis Syndrome করে।এরফলে জ্বর।,বমি,খিচুনি, অজ্ঞান হয়ে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখা যায়।
২) এই টক্সিন খুব দ্রুত রক্তের গ্লুকোজকে কমিয়ে দিয়ে Hypoglycemia করে।

বাঁচার উপায় :
১) অপরিপক্ক লিচু খাওয়া যাবে না।
২) পরিমিত পরিমাণে পরিপক্ক লিচু খেতে হবে।
৩)খালি পেটে পরিপক্ব বা অপরিপক্ক লিচু খাওয়া নিষেধ।
৪)রাতে লিচু খেলে চিনি জাতীয় কিছু খেয়ে ঘুমাবেন।
বিঃদ্রঃ লিচু বাচ্চাদের বেশ প্রিয় একটি ফল,আর বাচ্চাদেরই সমস্যা বেশি হয়। তাই অভিভাবকদের সচেতনতা জরুরি।

রোগীর বয়স ২৫ বছর।সে গত একমাস ধরে আক্কলে দাঁতের  ব্যাথায় ভুগছেন। আজকে ব্যাথাহীন ভাবে মাত্র (৭/৮) মিনিটে আক্কেল দাঁতটি তুল...
03/05/2024

রোগীর বয়স ২৫ বছর।সে গত একমাস ধরে আক্কলে দাঁতের ব্যাথায় ভুগছেন।
আজকে ব্যাথাহীন ভাবে মাত্র (৭/৮) মিনিটে আক্কেল দাঁতটি তুলে ফেলা হয়।

Dr.Shuvo Roy
BDS(DU)
Pgt(omfs)(DDC)
Oral and dental surgeon
One Dental Care
Location: Station road(selim sir er building)Haziganj,Chandpur

রোগী দেখার সময়:
প্রতিদিন সকাল ১০ টা থেকে ২টা
বিকাল ৪ টা থেকে রাত ৯টা

শনিবার সারাদিন(অনকল)

28/03/2024

দাঁতের যত্নে যা যা করনীয়।

১। দিনে দু’বার দাঁত মাজার অভ্যাস থাকা খুবই দরকার। রাতে খাওয়ার পর ঘুমানোর আগে এবং সকালে উঠে ব্রাশ করার অভ্যাস তৈরি করুন। আপনার সন্তানের ক্ষেত্রেও ছোট থেকেই এই অভ্যাস তৈরি করা দরকার।

২। যা কিছুই খান, তারপরে একবার অন্তত জল দিয়ে মুখ কুলকুচি করে ধুয়ে নেওয়া উচিত। কারণ তাহলে মুখের ভিতর দুর্গন্ধ হবে না। দাঁতের ফাঁকে খাবার আটকে থাকার সম্ভাবনাও থাকবে না।

৩। গায়ের জোরে ব্রাশ দিয়ে ঘষে ঘষে দাঁত মাজতে যাবেন না। এভাবে ব্রাশ করলে দাঁতের গঠন নষ্ট হয়ে যেতে পারে।

৪। মাড়িতে ব্যথা বা রক্ত পড়ার মতো সমস্যা থাকলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই ধরনের সমস্যা কোনওভাবেই অবহেলা করবেন না। কারণ দিনের পর দিন এই সমস্যা ফেলে রাখলে বড় সমস্যা হতে পারে।

৫। দাঁতের ব্যথা হলে, ডাক্তারের কাছে যান। নিজের বুদ্ধিতে ওষুধ না খাওয়াই আপনার স্বাস্থ্যের পক্ষের মঙ্গলের। যা করবেন চিকিৎসকের পরামর্শ নিয়ে করুন।

৬। মিষ্টি জাতীয় খাবার খেলে অতি অবশ্যই মুখ ধুয়ে নিতে হবে। এই তালিকায় চিনি দেওয়া চা- ও রয়েছে। চেষ্টা করুন মুখ সবসময়ই পরিষ্কার রাখতে।

দাঁতের বা মুখের যেকোনো সমস্যা হলে চলে আসেন আমাদের প্রতিষ্ঠান

ওয়ান ডেন্টাল কেয়ার
হাজীগঞ্জ ,চাঁদপুর।

Address

স্টেশন রোড(সেলিম স্যারের বিল্ডিং ২য় তলা)হাজীগঞ্জ, চাঁদপুর।
Chandpur
3610

Website

Alerts

Be the first to know and let us send you an email when One Dental Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share