Bhuiyan Dental Care

Bhuiyan Dental Care Take care of your oral and dental health so you don't have to go to the dentist again.

আঁকাবাঁকা দাঁত নিয়ে অনেকেই হীনম্মন্যতায় ভোগেন। মন খুলে হাসতে পারেন না, প্রাণ খুলে কথা বলতে পারেন না। এ ধরনের দাঁত ভালোভা...
24/12/2024

আঁকাবাঁকা দাঁত নিয়ে অনেকেই হীনম্মন্যতায় ভোগেন। মন খুলে হাসতে পারেন না, প্রাণ খুলে কথা বলতে পারেন না। এ ধরনের দাঁত ভালোভাবে পরিষ্কারও করা যায় না। তাই আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলার আগেই সমান করে নিন আঁকাবাঁকা দাঁত।
মুখের খুবই পরিচিত ও সাধারণ একটা সমস্যা আঁকাবাঁকা দাঁত। মুখের সৌন্দর্যের পাশাপাশি এর কিছু স্বাস্থ্যঝুঁকিও আছে। আঁকাবাঁকা দাঁত ভালোভাবে ব্রাশ করেও পরিষ্কার করা যায় না। আস্তে আস্তে দাঁত কালো কালো হয়ে যায়, দাগ পড়ে, পরবর্তীকালে পাথরও হয়। তখন জিনজিভাইটিস হয়, সাধারণ ভাষায় যাকে বলে পায়োরিয়া। এ থেকে মুখে দুর্গন্ধ, রক্ত পড়া, পুঁজ আসার মতো সমস্যারও সৃষ্টি হতে পারে।

আবার যাঁদের একটা দাঁত উঁচু থাকে, তাঁদের ওই দাঁতের গোড়া ধীরে ধীরে করাতের মতো ক্ষয় হয়ে যায়। এতে দাঁত শিরশির করে, দাঁতে রুট ক্যানেল করারও প্রয়োজন পড়ে। এ ছাড়া আঁকাবাঁকা দাঁত নিয়ে একজন মানুষ প্রতিনিয়ত হীনম্মন্যতায় ভোগেন। হাসতে বা কথা বলতে গিয়ে আত্মবিশ্বাস হারাতে শুরু করেন, যা তাঁর মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে।

কেন আঁকাবাঁকা হয় দাঁত

বিভিন্ন কারণে আঁকাবাঁকা হয়ে বেড়ে উঠতে পারে দাঁত। শিশুদের মুখে সাধারণত ২০টি দুধদাঁত আসে। এই দুধদাঁত পড়ে গিয়ে যথাসময়ে স্থায়ী দাঁত গজায়। কোনো কারণে যদি দুধদাঁত সময়মতো না পড়ে বা আগেই পড়ে যায়, তাহলে নিচের দাঁতটা শিকড় হারিয়ে ফেলে ঠিকমতো উঠতে পারে না। তখন হয়তো সেই দাঁতটা মাঝামাঝি জায়গায় ওঠে, কখনো বাইরে চলে যায়, কখনো ভেতরে চলে যায়। আবার কখনো যেখানে জায়গা পায়, সেখানেই বেড়ে উঠতে শুরু করে। দেখা দেয় আঁকাবাঁকা দাঁত। মা-বাবার এই সমস্যা থাকলেও সন্তানদের দাঁত আঁকাবাঁকা হয়ে বেড়ে উঠতে পারে।

আরও কিছু কারণেও দাঁত অবিন্যস্ত ও এলোমেলো হতে পারে। যেমন—

১. জন্মগত।

২. দাঁত ও চোয়াল, অর্থাৎ ম্যাক্সিলা ও ম্যান্ডবলের হাড়ের অসামঞ্জস্য।

৩. নানা রকম রোগ, যেমন সিস্ট, টিউমার।

৪. অভ্যাসজনিত কারণ, যেমন ছোটবেলা থেকে আঙুল চোষা। এতে ওপরের মাড়ির দাঁত সম্মুখে চলে আসে। অর্থাৎ ওপরের দাঁত উঁচু হয়ে যায়।

৫. জন্মগত ত্রুটি, যেমন ঠোঁটকাটা ও তালুকাটা সমস্যা।

৬. দুর্ঘটনাজনিত কারণ, যেমন সড়ক দুর্ঘটনায় ওপর ও নিচের চোয়ালের দাঁত ভেঙে অবিন্যস্ত হয়ে পড়তে পারে।

৭. ওপরের চোয়ালের দুই দাঁতের মাঝের ফাঁকা।

৮. অনেক সময় নির্দিষ্টসংখ্যক দাঁতের চেয়ে অতিরিক্ত দাঁত (সুপারনিউমারারি টিথ) ওঠার কারণে দাঁত অবিন্যস্ত হয়।

৯. অনেক সময় ওপরের চোয়াল নিচের চোয়ালের চেয়ে বড় হয়। আবার নিচের চোয়াল অতিমাত্রায় বড় হয়ে যায়। যার কারণে দুই চোয়ালের দাঁতের অসামঞ্জস্য তৈরি হয়।

আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা

প্রথমত, আমাদের কারণ নির্ণয় করা প্রয়োজন। সে জন্য প্রথমে রোগীর ওপিজি এক্স–রে, সেফালোমেট্রি করা দরকার। ব্যয়বহুল ও সময়সাপেক্ষ এই চিকিৎসার জন্য প্রয়োজন বিশেষজ্ঞ দন্তচিকিৎসক বা অর্থোডেন্টিস্ট। এই চিকিৎসা রিমুভাল অ্যাপলায়েন্স ও ফিক্সড অ্যাপলায়েন্স—এই দুভাবে করা যায়।

অনেক সময় ওপরের চোয়ালের দুই পাশের ফার্স্ট প্রি-মোলার ওঠানোর প্রয়োজন হতে পারে। প্রথমে রোগী ও রোগীর অভিভাবককে পুরো বিষয়টি ভালো করে বুঝতে হবে। ১২-১৫ বছরের মধ্যে চিকিৎসা আরম্ভ করতে পারলে ভালো।

রিমুভাল অ্যাপলায়েন্স পদ্ধতিতে প্রথমে রোগীর দাঁতসহ চোয়ালের মাপ নেওয়া হয়। পরে ডেন্টাল ল্যাবরেটরিতে রিমুভাল অ্যাপলায়েন্স তৈরি করে রোগীকে পরানো হয়। এরপর সময়–সময় রিমুভাল অ্যাপলায়েন্স সক্রিয় করে রোগীর চিকিৎসা করা হয়।

আরেকটি পদ্ধতিতে রোগীর মুখে দাঁতের ফিক্সড অ্যাপলায়েন্স বসিয়ে চিকিৎসা করা হয়। পরে সময় নিয়ে ফিক্সড অ্যাপলায়েন্স সক্রিয় করে দাঁতগুলো সুন্দর করে পরিপাটি করে সাজানো হয়।

প্রতিরোধ

শিশুকালেই যদি ব্যবস্থা নেওয়া যায়, তাহলে আঁকাবাঁকা দাঁত হওয়াটা প্রতিরোধ করা সম্ভব। উঁচু–নিচু বা আঁকাবাঁকা দাঁত থাকলে ব্রেস লাগিয়ে ও বিভিন্ন পদ্ধতিতে দাঁত সোজা ও সুন্দর করা যায়। অল্প বয়সে চিকিৎসা শুরু করলে দ্রুত ও স্থায়ী ফল পাওয়া যায়। এই চিকিৎসার জন্য অবশ্যই একজন অভিজ্ঞ অর্থোডন্টিস্ট বা আঁকাবাঁকা দন্তবিশেষজ্ঞের কাছে যেতে হবে।

শীতের সময় শুষ্ক আবহাওয়ার কারণে মুখ ও দাঁতের কিছু সমস্যা বেশি দেখা যায়। কোনো কোনো ক্ষেত্রে সমস্যাগুলো হতে পারে যন্ত্রণাদা...
18/12/2024

শীতের সময় শুষ্ক আবহাওয়ার কারণে মুখ ও দাঁতের কিছু সমস্যা বেশি দেখা যায়। কোনো কোনো ক্ষেত্রে সমস্যাগুলো হতে পারে যন্ত্রণাদায়ক ও ঝুঁকিপূর্ণ। তাই কিছুটা বাড়তি যত্ন ও সতর্কতা প্রয়োজন।
শীতে ভোগায়, মুখ ও দাঁতের এমন কিছু সাধারণ সমস্যার কথা জানা যাক।

মুখ ও ঠোঁটে ঘা
শীত এলে অনেকের মুখ ও ঠোঁটের চারপাশে ছোট ফোসকার মতো পড়ে। এগুলো ভাইরাসজনিত রোগ। জ্বর-সর্দি আর ঠান্ডা আবহাওয়ার কারণে এমনটা হতে পারে। শীতের সময় এ ধরনের ঘা এড়াতে ঠোঁট ও মুখের আশপাশের ত্বক আর্দ্র রাখার চেষ্টা করুন। সানস্ক্রিনসহ লিপবাম ব্যবহার করুন। শরীরে ব্যাকটেরিয়া ও ভাইরাসের প্রবেশ রোধে নিয়মিত হাত পরিষ্কার রাখুন। মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন।

মুখের ভেতর ঘা
মুখের ভেতর, জিবের ওপর বা নিচে, গাল বা ঠোঁটের ভেতর, মাড়িতে, এমনকি নরম তালুতে একধরনের গোল বা ডিম্বাকৃতির লালচে ঘা দেখা যায়। শুষ্ক বাতাসের কারণে শীত মৌসুমে মুখের নরম টিস্যুগুলো সংক্রমণপ্রবণ হয়ে ওঠে। তাই শীতে এ ধরনের ঘা বেশি দেখা যায়। মুখে জমে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রতিরোধে মুখের লালা খুব দরকারি। কিন্তু শীতকালে শুষ্ক বাতাসের কারণে মুখে লালা কমে যায়। ফলে সংক্রমণ বেড়ে যায়। এ ছাড়া শীতে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা তুলনামূলক কম থাকে। মসলাদার ও অ্যাসিডিক খাবারের কারণে এ ধরনের ঘা আরও বাড়তে পারে। তাই এসব খাবার এড়িয়ে চলুন। সামান্য লবণমিশ্রিত পানি দিয়ে মুখ ধুয়ে ফেললে ব্যথা কম হবে।

ঠোঁট ফাটা
শীতল আবহাওয়ায় ঠোঁটের পাতলা ত্বক দ্রুত শুকিয়ে যায়। পেট্রোলিয়াম জেলি ব্যবহারে শুকনা ও ফাটা ঠোঁট অনেকটা সুরক্ষা পাবে। ঘন ঘন সানস্ক্রিনযুক্ত লিপবাম ব্যবহারেও উপকার পাওয়া যায়।

শুষ্ক মুখ
আগে থেকেই মুখ শুষ্ক হওয়ার সমস্যা থাকলে এ সময়ে আরও বাড়বে। প্রচুর পানি পান করুন। মুখের আর্দ্রতা ঠিক রাখতে পানি সহায়তা করবে; লালা উৎপাদন, মুখে জমে থাকা খাদ্যকণা পরিষ্কার ও ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে রক্ষা করবে।

দাঁত শিরশির
ঠান্ডা তাপমাত্রায় দাঁতের শিরশিরে অনুভূতি বাড়তে পারে। শীতে শুধু খাবার বা পানীয় নয়, ঠান্ডা বাতাসও দাঁতে শিরশির অনুভূতি বা ব্যথার কারণ হতে পারে।

মাড়ির সংক্রমণ
শীতকালে ঠান্ডাজনিত রোগ ও ফ্লু শরীরে রোগ প্রতিরোধক্ষমতা কমিয়ে দিতে পারে। এ কারণে মাড়িতে ক্ষতিকর ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়, বাড়ে সংক্রমণের ঝুঁকি। এ সমস্যা থেকে মুক্তি পেতে দাঁতের যত্নে আরও বেশি সচেতন হতে হবে। যদি আগে থেকেই মাড়ি ফোলা থাকে, রক্তপাত হয় বা ব্যথা হয়, তাহলে আগেভাগেই দন্তচিকিৎসকের পরামর্শ নিন।

পরামর্শ
শীতে মুখ ও দাঁতের সমস্যা এড়াতে কিছু পদক্ষেপ নিতে পারেন। প্রতিদিন দুবার দাঁত ব্রাশ করুন। টুথব্রাশের বয়স তিন বা চার মাসের বেশি হলে নতুন ব্রাশ ব্যবহার করুন। তাড়াহুড়া করে বা দুই মিনিটের বেশি সময় ধরে দাঁত ব্রাশ করবেন না। এতে অ্যানামেল ক্ষয় হতে পারে। দাঁতের ভেতর আটকে থাকা খাদ্যকণা দূর করতে ফ্লস ব্যবহার করুন। ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রতিরোধে প্রতিদিন একবার ফ্লোরাইডযুক্ত মাউথওয়াশ ব্যবহার করুন। প্রচুর পানি পান করুন। আঁশযুক্ত ফল ও শাকসবজি, ফসফরাস ও ক্যালসিয়াম–সমৃদ্ধ খাবার খাবেন। এ সময়ে মুখ ও দাঁতের সমস্যা দেখা দিলে দেরি না করে দন্তচিকিৎসকের পরামর্শ নিন।

আপনার দাঁত ঝকঝকে আর সুস্থ রাখতে•    প্রতিদিন নিয়মিত দু’বার ব্রাশ করতে হবে•    পান, সিগারেটের অভ্যাস থাকলে কিন্তু দাঁত ঝক...
10/04/2023

আপনার দাঁত ঝকঝকে আর সুস্থ রাখতে

• প্রতিদিন নিয়মিত দু’বার ব্রাশ করতে হবে
• পান, সিগারেটের অভ্যাস থাকলে কিন্তু দাঁত ঝকঝকে সাদা হবে না
• চা, কোমল পানীয় পানেও সতর্ক থাকেতে হবে। কেননা, এসবেও দাঁতে দাগ হওয়ার আশঙ্কা থাকে
• প্রয়োজনে ৮ সপ্তাহ পরপর টুথব্রাশ বদলে নিন
• অনেক দিন ধরে এক ব্রাশ ব্যবহারে ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে
• ভালো ব্র্যান্ডের মাউথ ওয়াশ দিয়ে কুলকুচি করতে হবে
• সপ্তাহে একবার গরম পানিতে ব্রাশ ধুয়ে নিন
• ব্রাশ কখনোই ঢাকনা যুক্ত স্ট্যান্ডে রাখা ঠিক নয়, এতে করে ব্রাশে ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে
• নিয়মিত গ্রিন টি, দুধ, দই, পনির, ডিম, মাছ, মাংস, বিশেষ করে মাংসের হাড়, আপেল, স্ট্রবেরি, লেবু, পেঁয়াজ, শশা, আমাদের খাদ্য তালিকায় থাকলে দাঁত সুস্থ ও মজবুত হবে। সেই সঙ্গে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে।

বছরে অন্তত দুবার দাঁতের ডাক্তারের কাছে গিয়ে চেকআপ করিয়ে নিন।

06/03/2023
আপনার সোনামণির দাঁতের যত্ন নিন।রোগ প্রতিরোধ প্রতিকারের চেয়ে উত্তম।
06/06/2022

আপনার সোনামণির দাঁতের যত্ন নিন।
রোগ প্রতিরোধ প্রতিকারের চেয়ে উত্তম।

Be Proud of Your Mouth for Your Happiness and Well-BeingWORLD ORAL HEALTH DAY 2022
20/03/2022

Be Proud of Your Mouth for Your Happiness and Well-Being
WORLD ORAL HEALTH DAY 2022

Use dental floss instead of toothpick
14/03/2022

Use dental floss instead of toothpick

দাতেঁর সুস্থতা বজায় রাখতে রাতের খাবারের পর ঘুমের আগে এবং সকালে নাস্তার পর নিয়মিত দাঁত মাজুন।
05/03/2022

দাতেঁর সুস্থতা বজায় রাখতে রাতের খাবারের পর ঘুমের আগে এবং সকালে নাস্তার পর নিয়মিত দাঁত মাজুন।

The Mayans had highly developed dental skills, not acquired for oral health or personal adornment but probably for ritua...
31/01/2022

The Mayans had highly developed dental skills, not acquired for oral health or personal adornment but probably for ritual or religious purposes.

They were able to place carved stone inlays into prepared cavities in live front teeth. A round copper tube similar in shape to a drinking straw was spun between the hands or in a rope drill, with a slurry of powdered quartz in water as the abrasive, cutting a round hole through the enamel. The stone inlay was ground to fit exactly into the cavity. These inlays were made of a variety of minerals of beautiful colours, including jadeite, iron pyrites, hematite, turquoise, quartz, serpentine and cinnabar.

In Mexico City Museum complete skulls can be seen with all the front teeth having colourful inlays.

Photo: National Geographic

03/01/2022

Brush Your Teeth Everyday.

Address

Brahmanbaria

Opening Hours

Monday 09:00 - 13:00
16:00 - 20:00
Tuesday 09:00 - 13:00
16:00 - 20:00
Wednesday 16:00 - 20:00
Thursday 16:00 - 20:00
Friday 16:00 - 20:00
Saturday 16:00 - 20:00
Sunday 09:00 - 13:00
16:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhuiyan Dental Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share